নতুন মন্ত্রীদের একান্ত সচিব নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০১৯
নতুন মন্ত্রিসভার ৪৬ সদস্যের একান্ত সচিব (পিএস) নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার ‘দ্য মিনিস্টারস, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ২০১৬’ অনুযায়ী ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রীর পিএস নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া কর্মকর্তারা সবাই উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা।
পূর্ণ মন্ত্রীদের পিএস হলেন যারা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজ্জামেল হকের পিএস হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পিএস হবেন পাবলিক প্রাইভেট পার্টনাশিপ (পিপিপি) অথরিটির পরিচালক গৌতম চন্দ্র পাল; কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের পিএস অর্থ বিভাগের উপসচিব ড. মো. মনসুর আলম খান; স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পিএস জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান;
তথ্যমন্ত্রী হাছান মাহমুদের পিএস জনপ্রশসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ নাজমুল আহসান; আইনমন্ত্রী আনিসুল হকের পিএস বিদ্যুৎ বিভাগের উপসচিব আবু সেলিম মাহমুদুল হাসান; অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পিএস স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মো. ফেরদৌস আলম; সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের পিএস স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব নুরে আলম সিদ্দিকী; শিক্ষামন্ত্রী দীপু মনির পিএস আরপিএটিসি’র উপপরিচালক ড. আবদুল আলিম খান; পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের পিএস রাজউকের পরিচালক ড. শাহরিয়ার ফিরোজ; পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের পিএস ই-সার্ভিস স্পোশালিস্ট এনামুল হক;
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদম হুমায়ুনের পিএস প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল ওয়াহেদ; বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পিএস কৃষি মন্ত্রণালয়ের উপসচিব পরিতোষ হাজরা; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পিএস মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়াহিদুর রহমান; খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পিএস বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. সহিদুজ্জামান; বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর পিএস বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মাসুকুর রহমান; সমাজকল্যানমন্ত্রী নুরুজ্জামান আহমেদের পিএস বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হাসিফ আহসান;
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের পিএস রাজউকের পরিচালক ড. আবু নঈম মুহাম্মত আবদুস ছবুর; বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিনের পিএস মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আখতারুজ্জামান; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের পিএস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব বিশ্বাস রাশেল হুসাইন; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পিএস স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব হাফিজুর রহমান চৌধুরী; রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের পিএস ইআরডির উপসচিব মোহাম্মদ আতিকুর রহমান; বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের পিএস স্বাস্থ্য সেবা বিভাগের কায়েসুজ্জামান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বারের পিএস হিসেবে দায়িত্ব পালন করবেন এটুআইয়ের ডোমেইন স্পেশালিস্ট মোহাম্মদ খোরশেদ আলম খান।
প্রতিমন্ত্রীদের পিএস হলেন যারা: শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের পিএস হলেন রাজাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন; প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদের পিএস সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আহমেদ কবীর; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পিএস জননিরাপত্তা বিভাগের উপসচিব মজিবর রহমান; বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পিএস বিদ্যুৎ বিভাগের উপসচিব আবুল বাশার মো. ফখরুজ্জামান; মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর পিএস সুরক্ষা সেবা বিভাগের উপসচিব বিজয় কৃষ্ণ; শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের পিএস জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বেগম উম্মে রেহেনা;
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর পিএস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার; প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের পিএস স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহম্মদ মিকাইল; পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পিএস জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব গোলাম মওলা; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পিএস নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম; জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পিএস বিদ্যুৎ বিভাগের উপসচিব রেজাউল আলম;
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্যের পিএস জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাসির উদ্দিন; পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পিএস গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব নূর আলম; স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পিএস বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মারুফ রশীদ খান; সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদের পিএস জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হেমন্ত হেনরী কৃবি; সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের পিএস মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কামরুল হাসান; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানের পিএস স্থানীয় সরকার; ময়মনসিংহের উপপরিচালক হারুন অর রশিদ; বেসামরি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলির পিএস ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আ. জলিল; ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর পিএস জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপসচিব খন্দকার ইয়াসির আরেফিন।
উপমন্ত্রীদের পিএস হলেন যারা: পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিনুন নাহারের পিএস নরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সানজিদা ইয়াসমিন। তবে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) পিএস নিয়োগের বিষয়টি এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা যতদিন তাদের পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদের ওই পদে বহাল রাখতে চাইবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। এর আগে, গত রোববার (৬ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। পরদিন সোমবার (৭ জানুয়ারি) রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রীসহ ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিন উপমন্ত্রী।
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- ‘দরকার হলে হারব, গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব’
- সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- আজকাল ৮৮৮।
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
