নতুন বছরে বেসরকারিখাতে বেতন বাড়বে ১০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
নতুন বছরে (২০১৯ সাল) দেশের বেসরকারিখাতে গড়ে ১০ শতাংশ বেতন বাড়বে বলে ‘বাংলাদেশ টোটাল রেম্যুনারেশন সার্ভে (টিআরএস)’ শীর্ষক এক জরিপে উঠে এসেছে।
২০১৮ সালে বাংলাদেশে পরিচালিত গবেষণার ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত মার্শ অ্যান্ড ম্যাকলেনান কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান মার্সার। সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
মার্সার দেশের ভেতরে ভোগ্য পণ্য, লাইফ সায়েন্স, কেমিকেল ম্যানুফ্যাকচারিং, হাই-টেক সেক্টর, পাইকারি ও খুচরা প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ও ফিন্যান্সিয়াল সেক্টরের ৯০টিরও বেশি প্রতিষ্ঠানের ওপর এই জরিপটি পরিচালনা করে।
স্বাস্থ্য, সম্পদ ও ক্যারিয়ার অগ্রগতিবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মার্সার ৪৪টি দেশের ২৩ হাজারের বেশি কর্মী নিয়ে ১৩০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
বেসরকারি খাতে বেতন বৃদ্ধি পাওয়ার বিষয়টি পাশাপাশি জরিপে উল্লেখ করা হয়েছে, বিশেষ কিছু প্রতিষ্ঠানে জরিপের ক্ষেত্রে দেখা গেছে, সেলস, ইঞ্জিনিয়ারিং ও সায়েন্স বিষয়ে দক্ষদের নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বেশি।
জরিপ প্রতিবেদনের বিষয়ে মার্সার’র লিডার-ক্যারিয়ার অ্যান্ড রিজিওনাল প্রাকটিস লিডার ওয়ার্কফোর্স রিওয়ার্ডস-এএমইএ শান্তি নরেশ বলেন, ‘বিগত ৩ বছর ধরে শক্তিশালী অর্থনীতি ও ধারাবাহিক ৭ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি হওয়ায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে প্রতিভার প্রতিযোগিতার ফলে দেশটির কর্মসংস্থান ডাবল ডিজিট হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে জনবল নিয়োগের ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অফিসে কর্মী সংখ্যা কমে গেলে সেটা মানিয়ে নেওয়ার অভ্যাস গড়ে উঠছে।’
জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিয়োগের সামগ্রিক বিষয়টি খুবই ইতিবাচক এবং প্রায় ৩৮ শতাংশ কোম্পানি তাদের কর্মী সংখ্যা বৃদ্ধি করতে প্রস্তুত। তবে ব্যবসায়িক দিক বিবেচনায় জনবল কমার তালিকার শীর্ষে অবস্থান করছে ভোগ্যপণ্য ও লাইফ সায়েন্স শিল্প। এই দুই খাতে জনবল কমেছে যথাক্রমে ১৮ ও ১৪ শতাংশ।
এছাড়া ২০১৮ সালে সবচেয়ে কম বেতন বৃদ্ধির তালিকার শীর্ষে আছে পাইকারি ও খুচরা শিল্প খাতে। এ দুটি খাতে বেতন বেড়েছে ৯ শতাংশ।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
