নতুন বইয়ে অফুরান আনন্দ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ জানুয়ারি ২০১৯
সারাদেশের স্কুল ও মাদ্রাসাগুলোতে সকাল থেকেই শিশুদের ভিড়। আজ নতুন বই দেওয়া হবে শুনে শীত উপেক্ষা করে সবাই ভিড় জমায়। নতুন বই হাতে পেয়ে উল্লাসের শেষ নেই শিশুদের। এই খুশির আমেজ ছড়িয়ে যায় শিশুদের অভিভাবকদেরও।বছরের প্রথম দিন বই উৎসবে মেতেছে গোটা দেশ। আমাদের প্রতিনিধিরা পাঠিয়েছেন সেই উৎসবের খবর-
বোয়ালমারী (ফরিদপুর):
সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় মঙ্গলবার বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। উপজেলা সদরের ছোলনা সালামিয়া ফাযিল মাদ্রাসায় অধ্যক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকির হোসেন।
বোয়ালমারী উপজেলায় ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা ও ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্রের সভাপতিত্বে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বই উৎসবের উদ্বোধন করেন। এসময় পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
দৌলতপুর (কুষ্টিয়া):
কুষ্টিয়ার দৌলতপুরে সারা দেশের ন্যায় পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ:
গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। জেলা শহরের বিণাপাণি সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, এস এম মডেল সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ আইডিয়াল একাডেমি, যুগশিখা স্কুল প্রাঙ্গণসহ জেলার সকল বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বই উৎসবের উদ্বোধন করেন।
এবছর জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ প্রায় ১ হাজার দুইশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিকে ১ লাখ ৪১ হাজার ৬৪৭ জন ও মাধ্যমিকে ১ লাখ ৩৬ হাজার ৯২জন শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হর্য়।
কিশোরগঞ্জ:
কিশোরগহ্জে প্রায় সাড়ে ৮ লাখ শিক্ষার্থী পেল বিনামূল্যে পাঠ্যবই। এবার কিশোরগঞ্জে ৮ লাখ ৩৭ হাজার ৩১০ জন শিক্ষার্থীর মধ্যে ৭০ লাখ ৩৯ হাজার ৪৭০টি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হয়।
কুড়িগ্রাম:
কুড়িগ্রামে উৎসবের মধ্যদিয়ে বছরের প্রথম দিন ৯ উপজেলায় বই উৎসব পালিত হয়েছে। জেলায় মাধ্যমিক, মাদ্রাসা, প্রাথমিক ও প্রাক প্রাথমিক মিলে ৫০ লাখ ৫৮ হাজার ৪৭২টি বই বিতরণ করা হয়েছে।
মাদারীপুর:
মাদারীপুরে শিশু-কিশোরদের মাঝে বই বিতরণ করলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
এবছর মাদারীপুর জেলায় এক হাজার ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে ৮ লাখ ১৬ হাজার আর সদর উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ৭ লাখ ৭৯ হাজার বই বিতরণ করা হয়েছে।
মাগুরা:
মাগুরায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব উদযাপিত হয়েছে। জেলায় এ বছর প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে ৫ লক্ষাধিক এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৪ লাখ ৫৫ হাজার ২৭৪ টি বই বিনামূল্যে বিতরণ করা হয়।
মানিকগঞ্জ:
সারা দেশের ন্যায় মানিকগঞ্জে নতুন বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বই উৎসবের উদ্বোধন করেন।
এ বছর মানিকগঞ্জে মাধ্যমিক পর্যায়ে ২০ লাখ ৪১ হাজার ও প্রাথমিক পর্যায়ে ৯ লাখ ২৬ হাজার বই বিনামুল্যে বিতরণ করা হবে।
মতলব উত্তর (চাঁদপুর) :
চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করেন।

ময়মনসিংহ:
ময়মনসিংহের ১৩ উপজেলার প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিভিন্ন শ্রেণির ৬লাখ ৫২ হাজার ৯৪১ জন শিক্ষার্থীর হাতে মোট ৮৪ লাখ ৩৩ হাজার ১১৫টি নতুন বই তুলে দেওয়া হয়।
.jpg)
নরসিংদী:
নরসিংদীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বই উৎসবে জেলা প্রশাসক জানান, এ বছর বই উৎসবে নরসিংদী জেলায় ৪৯ লাখ নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

পাবনা:
পাবনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাত লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়ার মধ্য দিয়ে পাবনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বই উৎসব।
জেলা শিক্ষা অফিস জানায়, বই উৎসবে একযোগে জেলার ১ হাজার ৬৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ লাখ ৫৭ হাজার শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
পটুয়াখালী:
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলায় ২ লাখ ৪০ হাজার ৯৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ লাখ ৭৭ হাজার ৯৯৫ টি বই বিতরণ করা হয়েছে।
মির্জাপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের মির্জাপুরে মঙ্গলবার উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে প্রাথমিক মাধ্যমিক ও মাদরাসা মিলে মোট ৮ লাখ ৯৭ হাজার ৬০৫টি বই একযোগে বিতরণ করা হয়।
ঠাকুরগাঁও:
এবার ঠাকুরগাঁও জেলায় মোট ৩৫ লাখ ৬৯ হাজার ৭৬৪টি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ লাখ ৮৪ হাজার ৪৪ টি বই ও মাধ্যমিক পর্যায়ে ২৪ লাখ ৮৫হাজার ৭২০ টি বই বিতরণ করা হয়েছে।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
