দেশি পশুতেই মিটবে কোরবানির চাহিদা
প্রকাশিত: ২ আগস্ট ২০১৯
আর মাত্র কয়েক দিন পরই পবিত্র ঈদ-উল-আজহা। পছন্দের পশু কোরবানির জন্য মানুষ যেমন প্রস্ততি নিচ্ছে তেমনি প্রস্তুত হচ্ছে পশুর হাটও। গত কয়েক বছরের মতো এবারো দেশে উৎপাদিত পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ হবে। শুধু তাই নয়, কোরবানির পরও অন্তত ৮ লাখ পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. হিরেশ রঞ্জন ভৌমিক জানান, দেশে এ বছর কোরবানিযোগ্য পশু আছে ১ কোটি ১৮ লাখ। গত বছর কোরবানি হয়েছিল ১ কোটি ৫ লাখ। ধরণা করা হচ্ছে এবার সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ পশু কোরবানি হতে পারে। অর্থাৎ কোরবানি শেষেও ৮ লাখের মতো পশু উদ্বৃত্ত থাকবে।
মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যমতে, দেশে এ বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ১৮ লাখ। এর মধ্যে ৪৫ লাখ ৮২ হাজার গরু-মহিষ, ৭২ লাখ ছাগল-ভেড়া এবং ৬ হাজার ৫৬৩টি অন্যান্য পশু রয়েছে। এ বছর ১ কোটি ১০ লাখ পশু কোরবানি হতে পারে। গত বছর ঈদে কোরবানিযোগ্য গবাদিপশুর মোট সংখ্যা ছিল ১ কোটি ১৫ লাখ এবং কোরবানি হয়েছিল ১ কোটি ৫ লাখের মতো।
এদিকে, দেশ মাংসে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করায় ভারতীয় গরুর অনুপ্রবেশ অনেক কমে এসেছে। যেখানে ৩-৪ বছর আগেও প্রতিবছর ২৪ থেকে ২৫ লাখ ভারতীয় গরু আসত। সেখানে গত বছর মাত্র ৯২ হাজার গরু ঢুকেছে। দেশে বর্তমানে নিবন্ধিত-অনিবন্ধিত মিলিয়ে গবাদিপশুর মোট খামারের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার।
কোরবানির ঈদকে সামনে রেখে মন্ত্রণালয়ের এক সভায় জানানো হয়, আসন্ন ঈদে ঢাকাসহ দেশের বড় হাটবাজারে পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পশু চিকিৎসকদের দল প্রস্তুত থাকবে। ঢাকার দুটি সিটি কর্পোরেশনের আওতায় মোট ২৪টি স্থায়ী-অস্থায়ী কোরবানির হাটে দুটি করে দল কাজ করবে। এবার দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় ১৪টি এবং উত্তরের অধীনে মোট ১০টি হাটবাজার বসবে।
এদিকে রাজধানীর কেন্দ্রীয় ও স্থায়ী পশুর হাট গাবতলীতে চলছে শেষ মুহুর্তের কাজ। রাজধানীর বড় এই হাটে ছোট-বড়, দেশি ও আমদানি করা গরু, মহিষ, উট, ছাগল ও ভেড়া উঠানো হয় সারাবছর। তবে কোরবানি উপলক্ষে হাটে পশু আমদানি এবং বিক্রির চাপ থাকে বেশি।
গাবতলী হাটের আয়তন অনুযায়ী ৬০ থেকে ৭০ হাজার পশু উঠানো সম্ভব হলেও ঈদের সময় এক থেকে দেড় লাখ পশু হাটে উঠানো হয়। এবছর গাবতলী হাটে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে ৮ থেকে ৯টি হাসিল ঘর বসানো হচ্ছে। এছাড়া নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ, ডিবি পুলিশ ছাড়াও হাট কর্তৃপক্ষের এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে জানা গেছে।
গাবতলী পশুর হাট ঘুরে দেখা গেছে, প্রধান সড়কের পাশে মূল গেট বানানোর কাজ চলছে। এছাড়া হাটের ভেতরে গরু বাঁধার জন্য বাঁশ ও ত্রিপল দিয়ে শেড তৈরি করা হচ্ছে। মূল হাট ছাড়াও বর্ধিতাংশে খুঁটি দিয়ে গরু রাখার ব্যবস্থা করা হচ্ছে।
ইজারা সূত্রে এ বছর গাবতলী হাট মালিক মো. লুৎফর রহমান। হাসিল ঘরের ম্যানেজার ও হাট পরিচালনা কমিটির সদস্য মো. আলমগীর ও হাটের অভিযোগ বিভাগের দায়িত্বে থাকা রাকিব হাসান জানান, সরকারি ঘোষণা অনুযায়ী ঈদের তিনদিন আগে থেকে আমাদের ঈদের হাট শুরু হবে। তবে যেহেতু এটা স্থায়ী হাট তাই সব সময়ই পশু কেনা-বেচা হয়। হাটে পশু ক্রেতা-বিক্রেতার নিরাপত্তার সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। পুরো হাট সিসি ক্যামেরার আওতায় থাকবে। তাই কেউ অপরাধ করে পার পাবে না।
হাসিল মূল্য সরকার নির্ধারিত সাড়ে তিন টাকার সঙ্গে ঈদ উপলক্ষে আরো দেড় টাকা যুক্ত হবে। অর্থাৎ প্রতি হাজারে হাসিল মূল্য রাখা হবে ৫০ টাকা।
সরকারি ঘোষণা অনুযায়ী ৮ আগস্ট থেকে ঈদের হাট বসার কথা থাকলেও মূলত আগামী ৫ আগস্ট থেকেই পশু কেনা-বেচা শুরু হবে। গাবতলী হাটের পাশাপাশি রাজধানীর ভেতর বিভিন্ন অস্থায়ী হাটেও পশু উঠতে শুরু করবে।
এই হাটের নিরাপত্তার দায়িত্বে থাকা গাবতলী পুলিশ ফাঁড়ির এএসআই মো. হালিম বলেন, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সংস্থা মিলে গতবছর ১১টি ওয়াচ টাওয়ার ছিল। এবছরও এর সংখ্যা এমনই হবে। এই ওয়াচ টাওয়ার থেকে পুরো হাটের সার্বিক নিরাপত্তা দেখভাল করা হবে। এছাড়া প্রতিটি রাস্তায় স্বেচ্ছাসেবকরা থাকবেন পশু হাটে আনা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সহযোগিতা করতে। আর ক্রেতা-বিক্রেতার সুবিধার্থে জাল টাকা সনাক্তা করতে বেশ কয়েকটি বুথ রাখা হবে। বিক্রেতাদের কেউ সন্দেহ পোষণ করলে এসব বুথ থেকে টাকা পরীক্ষা করে নিতে পারবেন।
বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহ ইমরান জানান, দেশে কোরবানির জন্য পর্যাপ্ত পশুর যোগান রয়েছে। সরকারের এই তথ্যের সঙ্গে আমরা একমত। তবে প্রতিবছরই যেটা হয় কোনো কোনো স্থানে পশুর পর্যাপ্ত যোগান থাকে, আবার কোথাও সংকট দেখা দেয়। গতবছর ঢাকায় অনেক বেশি গরু উঠেছিল। ফলে ব্যাপারীদের অনেক ক্ষতি হয়েছে। এর আগের বছর ঢাকায় গরুর সংকট দেখা দিয়েছিল। কারণ রাস্তায় তীব্র যানজট ছিল। ঢাকা পর্যন্ত গরু নিয়ে আসা সম্ভব হয়নি। আবার কোনো কোনো হাটে ব্যাপারীদের আটকে জোর করে গরু ঢোকানো হয়। সরকার এসব বিষয়ে আরো সচেতন থাকলে ক্রেতারা স্বল্পমূলে পশু কিনতে পারবেন।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
