‘দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী’
প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক রাজনৈতিক দর্শনের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি বার বার হত্যাচেষ্টা চালালেও জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছেন।
মন্ত্রী বলেন, মৃত্যুর মুখোমুখী হয়েও তিনি অসীম সাহসিকতায় বাঙালি জাতির সমৃদ্ধির স্বপ্ন বাস্তবায়নে বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রের সোপানে পৌঁছবে।
সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে সম্প্রীতি বাংলাদেশ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘শেখ হাসিনা ও সম্প্রীতি বাংলাদেশ ’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ কথা বলেন।
সংগঠনের আহ্বায়ক পীযুষ বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন (ইউজিসি)’র সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মান্নান।
সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীলের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ গ্রহণ করেন সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম-আহ্বায়ক অ্যারোমা দত্ত এমপি, সুপ্রীমকোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক সচিব নাসির উদ্দিন আহমেদ।
স্বপন ভট্টাচার্য বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। তার হত্যাকাণ্ডের একুশ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পরিচালনার সুযোগ পাওয়ায় বাংলাদেশ বর্তমান অবস্থানে এসে দাঁড়িয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার দৃঢ় চেতনা, সাহস ও মানবিকতাবোধ আছে বলেই বাংলাদেশ সুশাসনের ধারায় ফিরে এসেছে।
সেমিনারে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। তিনি বাঙালি জাতির বিশ্বাস, আশ্বাস ও আস্থার প্রতীক। তার দক্ষ নেতৃত্বে আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতির ফলে বিশ্ব দরবারে বাংলাদেশকে এখন আর আলাদা করে চেনাতে হয় না।
তারা বলেন, তার স্বজন হারানোর বেদনাকে শক্তিতে পরিণত করে তিনি অসাম্প্রদায়িক চেতনা, অসীম সাহসীকতা, দৃঢ় মনোবল ও প্রজ্ঞার মাধ্যমে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নিরলস প্রয়াস অব্যাহত রেখেছেন।
তারা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানবিক উন্নয়নের কোনো বিকল্প নেই। এ দু’য়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
