দরিদ্র নারী, শিশুর চিকিৎসায় স্যাটেলাইট স্বাস্থ্যসেবা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯
গাজীপুর সদরের রাজেন্দ্রপুরের ভাওয়ালগড় ইউনিয়নের কড়ইতলি গ্রাম। এই গ্রাম থেকে রক্ষিতপাড়া অ্যাডভান্স প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে পাক্ষিক স্যাটেলাইট স্বাস্থ্যসেবা নিতে ছেলেমেয়েদের নিয়ে এসেছেন সুমি। সুমির বাড়ি কুমিল্লায়।
স্বামীর গার্মেন্টে চাকরির সুবাদে কড়ইতলিতে বাসা ভাড়া করে থাকেন। তার ছেলে নীহার এই স্কুলেরই চতুর্থ শ্রেণীর ছাত্র। আর মেয়ের বয়স উনিশ মাস।
এখানে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে কিভাবে জানলেন, জানতে চাইতেই সুমি (৩০) বলেন, গতকাল এলাকায় মাইকিং করে জানিয়ে দেয়া হয়েছে। আমার ছেলে এই স্কুলের ছাত্র। ওর বাম হাতের আঙ্গুলে ব্যথা আর ঠাণ্ডা লেগেছে।
হালডোবা ছাড়া এখানে কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই। অনেকটা দূর হয়ে যায়। তাই মাইকিং শুনে দশ টাকার টিকিট কেটে ছেলেমেয়েকে ডাক্তার দেখাতে এলাম।
রক্ষিতপাড়ার জোলেখা বয়সের ভারে ন্যুজ। চলাফেরা করতে কষ্ট হয়। দুই ছেলে, দুই মেয়ে থাকলেও বুড়ো বয়সে তাকে দেখার কেউ নেই। ছেলেমেয়েরা যে যার সংসার নিয়ে ব্যস্ত। মাকে দুমুঠো ভাতও কেউ দেয় না। আশপাশের মানুষের কাছে চেয়েচিন্তে তার দিন চলে। অসুখ-বিসুখে ডাক্তার দেখানোর সামর্থ্য নেই তার।
এ প্রসঙ্গে জোলেখা (৮০) জানান, কোমরে প্রচণ্ড ব্যথা করে। হাঁটতে কষ্ট হয়। কাশি হইছে। ডাক্তার আসবে শুইন্যা কষ্ট কইর্যা দেখাইতে আসছি। দশ টাকা টিকিট কাইট্যা ডাক্তার দেখাইতে পারমু। ওষুধও পামু।
ফারিয়া লারা ফাউন্ডেশনের মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রের পাক্ষিক স্যাটেলাইট স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রমের প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. ফাতেমা তুজ জোহরার মতে, এখানে যেসব নারী-শিশু রোগীরা চিকিৎসাসেবা নিতে আসেন তাদের মধ্যে গর্ভকালীন সমস্যা, পায়ে পানি আসা, জ্বর-কাশি ইত্যাদি রোগের লক্ষণ বেশি।
১৬-১৭ বছরের গর্ভবতী কিশোরীর সংখ্যাই বেশি। অল্প বয়সে মা হওয়ার কারণে তারা তাদের গর্ভকালীন সমস্যাগুলো গুছিয়ে বলতে পারেন না। গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময়ে করণীয় সম্পর্কে স্বাস্থ্যকর্মী সচেতনতামূলক পরামর্শ দেন। তাদেরকে গর্ভকালীনসময়ে চারবার চেকআপ করার পরামর্শও দিয়ে থাকেন।
ফারিয়া লারা ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফারিয়া লারা ফাউন্ডেশন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গাজীপুরের রাজেন্দ্রপুরের ভাওয়ালগড় ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের অ্যাডভান্স প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে চতুর্থ পাক্ষিক স্যাটেলাইট স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মনজুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারলেই মানুষের উন্নয়ন হবে। দরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছতে পারলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। শিক্ষিত হবে। জীবনযাত্রার মান উন্নয়ন হবে।
ফারিয়া লারা ফাউন্ডেশনের স্যাটেলাইট স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র মা ও শিশুরা ব্যক্তিগত স্বাস্থ্যশিক্ষা, স্বাস্থ্যসম্মত খাবার সম্পর্কেও ধারণা পাবে। এর ফলে গর্ভবতী মা সুস্থ সন্তান জন্ম দেবে। সরকারি উদ্যোগে কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা নিয়ে উপজেলা কমপ্লেক্সে একটি কর্নার করা হয়েছে।
চলতি বছরের এপ্রিল থেকে ফারিয়া লারা ফাউন্ডেশনের সঙ্গে পিকেএসএফ অংশী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এ প্রসঙ্গে পিকেএসএফ-এর উপ ব্যবস্থাপক মো. আবুল বাসার জানান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় অর্থ সহায়তা করবে।
সরকারি তহবিলের পাশাপাশি পিকেএসএফ স্বাস্থ্যসেবা কার্যক্রমে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করবে। প্রত্যন্ত গ্রামের প্রত্যেক পরিবারকে পুষ্টি বাড়ি তৈরিতে আর্থিক সহায়তা, সবজি উপকরণ- সবজি বীজ, চারা সরবরাহ করা, মুরগির খামার করার জন্য কারিগরি সহায়তা ইত্যাদি সুযোগ-সুবিধা দেয়া হবে। স্বাস্থ্যসেবা খাতে ওষুধ কিনে দেয়া, প্যারামেডিকদের উন্নত প্রশিক্ষণের জন্য ফারিয়া লারা ফাউন্ডেশনকে আর্থিক সহায়তা করা হবে।
এ প্রসঙ্গে ফারিয়া লারা ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন বলেন, দরিদ্র নারী, শিশুর স্বাস্থ্যসেবা প্রদানে ১০০ টাকার বিনিময়ে এক বছরের জন্য স্বাস্থ্যকার্ড প্রদান করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে এক বছর বিনা পয়সায় রোগী ওষুধসহ স্বাস্থ্যসেবা পাবেন। তাদের প্রজননস্বাস্থ্যের প্রতিও গুরুত্ব দেয়া হচ্ছে।
প্রত্যেক স্যাটেলাইট স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগী মাসে কমপক্ষে দু’দিন স্বাস্থ্যসেবা পাবেন। এছাড়া রাজেন্দ্রপুর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে আরও দুটি পাক্ষিক স্যাটেলাইট স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম রয়েছে।
জানাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের ফাউগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রত্যেক কেন্দ্রে নির্দিষ্ট দিনে সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়া স্কুল শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি ও দাঁতের পরীক্ষাও নিয়মিত করা হয়।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন কীভাবে?
- মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত! এরপর চিকিৎসা…
