থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে ৫০টিরও বেশি স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। সংঘাতকবলিত এ অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে সরকারি-বেসরকারি স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে রোববার (২৩ আগস্ট) দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, এ সমন্বিত অগ্নিসংযোগে অন্তত দুজন আহত হয়েছেন। দুর্বৃত্তরা স্থানীয় সরকারি ভবন, দোকানপাট এবং চুরি করা একটি গাড়িসহ একাধিক জায়গায় আগুন ধরিয়ে দিয়েছে।
সামরিক বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশগুলোতে শনিবার স্থানীয় সময় রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। সবচেয়ে বেশি হামলার খবর পাওয়া গেছে নারাথিওয়াত প্রদেশ থেকে। পাশের ইয়ালা ও পাত্তানি এলাকাতেও কয়েকটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ব্যাংকক পোস্ট জানিয়েছে, নারাথিওয়াতের মুয়াং জেলায় বোমা বিস্ফোরণে দুই নারী আহত হয়েছেন।
কয়েকটি স্থানে টেলিযোগাযোগ টাওয়ারেও আগুন দেওয়া হয়েছে। নিরাপত্তাকর্মীরা বাসিন্দাদের সতর্ক করেছেন, কোনো সন্দেহজনক বস্তুতে হাত না দিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নারাথিওয়াতে রাতভর সান্ধ্য আইন জারি করা হয়েছিল, যা রোববার সকালে প্রত্যাহার করা হয়। রোববার নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে স্বায়ত্তশাসনের দাবিতে বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে। ২০০৪ সাল থেকে চলা এ সংঘাতে এখন পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
বিদ্রোহীদের এ তৎপরতা মূলত বারিসান রেভোলুসি ন্যাশনাল নামের একটি সশস্ত্র গোষ্ঠী পরিচালনা করে। ২০১৩ সালে মালয়েশিয়ার মধ্যস্থতায় আলোচনা শুরু হলেও সরকার পরিবর্তন ও উভয়পক্ষের অভ্যন্তরীণ মতভেদের কারণে শান্তি প্রক্রিয়া বারবার থমকে গেছে।
গত জুলাইয়ে নারাথিওয়াতের একটি তল্লাশি চৌকিতে বন্দুক ও বোমা হামলায় পাঁচ সেনাসদস্য নিহত হন। এ হামলার পর নির্ধারিত আলোচনা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
থাই সংবাদমাধ্যম জানিয়েছে, সশস্ত্র বিদ্রোহীরা প্রায়ই নিরাপত্তাকর্মী ও সরকারি স্থাপনাকে লক্ষ্য করে। অনেক সময় ওই অঞ্চলে সরকারি কর্মকর্তাদের সফরের আগেই এ ধরনের হামলা হয়।
বিনিয়োগ প্রকল্প, বন্যা প্রতিরোধ ও নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও তার মন্ত্রিসভার সদস্যরা আগামী সপ্তাহে দক্ষিণের সোংখলা প্রদেশের হাত ইয়াই শহরে দুই দিনের সফরে যাবেন।
সূত্র: বিসিবি
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
