তাবলিগের মুরব্বিদের চোখের পানিতে আবেগঘন পরিবেশ
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯
বিশ্ব ইজতেমা ও তাবলিগ জামাতের চলমনা সংকট নিরসনে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাবলিগের শীর্ষ মুরব্বিদের এক অন্যরকম আবেগঘন পরিবেশ তৈরি হয়। তাদের চোখের পানিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবেশ ভারী হয়ে ওঠে। হাউ-মাউ করে কেঁদে ওঠেন সাথীরা।
দীর্ঘ দিন ধরে সংকটের কারণে বন্ধ থাকে তাবলিগ জামাতের দাওয়াতে দ্বীনের এ মেহনতি কাজ। গতকালের বৈঠেকে জমাট বাধা বরফ গলে এক সঙ্গে ইজতেমার আয়োজন করার সিদ্ধান্তে পৌছেন উভয় পক্ষের মুরব্বিরা। ভুলে যান দীর্ঘদিনের ক্ষোভ ও মান-অভিমান।
দীর্ঘ দিনের মতানৈক্য ভুলে তাবলিগ জামাতের দুই শুরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম পরস্পরের সঙ্গে মুসাফা করেন এবং বুকে বুক মিলিয়ে চোখের পানি ফেলেন। আর এতে উপস্থিত তাবলিগের সাথী ও শুভাকাঙ্খীরা হাউ-মাউ করে কাঁদতে থাকেন।
হাফেজ মাওলানা জুবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম দীর্ঘ দিনের সাথী। যাদের দু’জনই একজনকে ছাড়া অন্যজনের পথ চলা দুষ্কর। অথচ অনেক দিন তারা একসঙ্গে দাওয়াতে দ্বীনের মেহনত থেকে দূরে। কারো সঙ্গে কারো মুসাহাফা ও মোয়ানাক হয় না। হয়না কুশল বিনিময়।
তারা ছাড়াও খান সাহাবুদ্দিন নাসিম ও মাওলানা উমর ফারুকও ছিলেন আবেগী মুরব্বিদের কাতারে। তারাও চোখের পানি ফেলেন। তাদের এ আবেগঘন দৃশ্যে উপস্থিত অন্যান্য অনেকেই হাউ-মাউ করে কেঁদে ওঠেন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ দৃশ্যই প্রমাণ করে যে, একেই বলে আল্লাহর জন্য পৃথক হওয়া আবার আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসা।
বুধবার বৈঠকে সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান বেনজির আহমেদ, আইজিপি ড. জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।
ওলামায়ে কেরাম ও তাবলিগের সাথীদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা রবিউল হক, মাওলানা আনাস মাদানী, মুফতি জসিম উদ্দিন, খান শাহাবুদ্দিন নাসিম, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা নূরুল আমিন প্রমুখ।
উল্লেখ্য যে, গত ১৫ জানুয়ারি সৈয়দ ওয়াসিফুল ইসলাম এক আবেগঘন চিঠি লেখেন হাফেজ মাওলানা জুবায়ের আহমদকে। সে চিঠিতে তাবলিগের দ্বন্দের জন্য তিনি ৩য় পক্ষকে দায়ী করেন-

সবচেয়ে খুশির সংবাদ হলো
আজ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তাবলিগের ৪ জন মুরব্বির অংশগ্রহণে নির্ধারিত হতে যাচ্ছে এবারের বিশ্ব ইজতেমার তারিখ। মুরব্বিরা হলেন, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, খান সাহাবুদ্দিন নাসিম এবং মাওলানা ওমর ফারুক।
আবার দেশব্যাপী দাওয়াতে দ্বীনের সাবলিল মেহনত শুরু হবে। দরজায় দরজায় কড়া নড়বে ঈমানি আলোচনার।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
