তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নেবে: এইচটি ইমাম
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯
তরুণরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। তাই তোমরা যারা দেশকে ভালোবাসো, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করো, তারা কখনও ভুল করবে না। তরুণরাই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর, তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম একথা বলেন। অনুষ্ঠানে আসা তরুণরা বিভিন্ন বিষয়ে অতিথিদের প্রশ্ন করেন। অতিথিরা সেসব প্রশ্নের উত্তর দেন।
তরুণ-তরুণীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এইচটি ইমাম বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে। ভবিষ্যতের সেই ডিজিটাল বাংলাদেশ এখন আমরা দেখতে পাচ্ছি। আর এখনকার তরুণরা তারুণ্যদীপ্ত। বঙ্গবন্ধু, নেতাজী সুভাস চন্দ্র বসুর জীবনী পড়লে আমরা জানতে পারি তারা তরুণ বয়সে নেতৃত্ব দিয়েছেন। তবে চিন্তা-ভাবনা যদি সতেজ হয়, তবে তুমি সব সময় তরুণ। জন্য সব সময় ইতিবাচক ভাবনা রাখতে হবে।
দলে অনুপ্রবেশকারীদের ব্যাপারে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, অনুপ্রবেশকারীরা দলের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি দেশেরও ক্ষতি করছে। বর্তমান অভিযান হঠাৎ সিদ্ধান্তে আসেনি। প্রধানমন্ত্রীর হাতে তথ্যপ্রমাণ আসার পর অভিযান শুরু হয়। দলে অনুপ্রবেশকারীদের ঝেটিয়ে বিদায় করে পরিচ্ছন্ন দল গড়ে তোলা হবে।
তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী ছড়ানো হয়। সামাজিক যোগযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে তরুণদের সরব থাকতে হবে। আর ডিজিটাল নিরাপত্তা আইন সবার নিরাপত্তার জন্যই তৈরি করা হয়েছে।
রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে দীর্ঘদিনেও শিল্পায়ন গড়ে ওঠেনি। বাবা শহীদ কামারুজ্জামান তৎকালীন কিছু শিল্প-কারাখান গড়ে তুলেছিলেন। এরপর আর শিল্পায়ন হয়নি। রাজশাহীর সিল্কের ব্যাপক সম্ভাবনা এখনও রয়েছে। এই সিল্কে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান।
অনুষ্ঠানে মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা অংশ নেন।
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
