ঢাকায় ৪র্থ আরসিজি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
ঢাকায় তিন দিনব্যাপী চতুর্থ আরসিজি (রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ) সম্মেলন শুরু হচ্ছে ২৪ জানুয়ারি।
২৪ থেকে ২৬ জানুয়ারি রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড হলরুমে এ চতুর্থ আরসিজি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ২৬টি দেশ ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থার ১২০ জন প্রতিনিধি অংশ নেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন বলে বুধবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এসময় সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, তিন দিনব্যাপী এ সম্মেলনে উদ্বোধনী ও কারিগরী মিলিয়ে ১৮টি সেশন অনুষ্ঠিত হবে। এ সব সেশনে দুর্যোগ ব্যবস্থাপনায় শিখন ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আঞ্চলিক সহায়তা উন্নয়নে ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করা হবে। এর মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় আমাদের সফলতা উপস্থাপন করাসহ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা প্রমাণে আবারও ভূমিকা রাখা সম্ভব হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সম্মেলন চলাকালীন প্রতিদিন বিকেল পাঁচটায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্রেস ব্রিফিং হবে।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহ জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থার (ইউএনওসিএইচএ) উদ্যোগে সিভিল মিলিটারি সমন্বয়ের মাধ্যমে বড় ধরনের দুর্যোগ মোকাবেলা কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে ২০১৪ সালের মানবিক সহযোগিতার ক্ষেত্রে একক প্ল্যাটফর্ম হিসেবে আরসিজি গঠন করা হয়।
আরসিজির প্রথম সম্মেলন ২০১৫ সালের থাইল্যান্ডের ব্যাংককে, দ্বিতীয় সম্মেলন ২০১৬ সালে ফিলিপাইনে এবং তৃতীয় সম্মেলন ২০১৭ সালের সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়।
আরসিজি-২০১৮ সালের ভিশন ও কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে যেসব কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে জরুরি সমন্বয় জোরদারকরণ। বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রমসহ মানবিক কার্যক্রম পরিচালনা ও সমন্বয় সাধন। বলপূর্বক মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে প্রবেশের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সিভিল মিলিটারি সমন্বয় জোরদারকরণ। ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বাড়াতে সিমুলেশন আয়োজন।
বাংলাদেশের সব পদক্ষেপ এরই মধ্যে আন্তর্জাতিক পরিষদ প্রশংসিত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
