ডিপ্রেশন ঘিরে যত কথা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
সারা বিশ্বে জনসংখ্যা এখন প্রায় ৭৫০ বিলিয়নের কাছাকাছি। এরমাঝে ৩৫০ বিলিয়ন মানুষ যা মোট জনসংখ্যার প্রায় অর্ধেক আক্রান্ত “ডিপ্রেশন” নামের এক জটিল এবং ভয়াবহ মানসিক অবস্থায়। মানসিক রোগের চেয়ে একে মানসিক কন্ডিশন বা অবস্থা বলাই কিছুটা যুক্তিযুক্ত। ডিপ্রেশন এমনই এক জটিল অবস্থা সাধারণ নিয়মে চিকিৎসা করেও যার ফলাফল প্রায় অপরিবর্তিত থেকে যায়। কিছু এন্টি ডিপ্রেসিভ ওষুধে সাময়িক মুক্তি মিললেও ওষুধের প্রভাব শেষে রোগীর মাঝে আবারও ডিপ্রেশনের উপস্থিতি লক্ষ করা যায়।
ডিপ্রেশন কি?
আগেই বলা হয়েছে ডিপ্রেশন একটি মানসিক অবস্থা। অতিরিক্ত দুঃখবোধ, একাকীত্ব এসবের মাঝে ডিপ্রেশনের অস্তিত্ব খুঁজে পাওয়া গেলেও এর সঠিক এবং নির্ধারিত সংজ্ঞা দেওয়া খানিক কষ্টসাধ্য। ডিপ্রেশন থাকা অবস্থায় একজন ব্যক্তির চিন্তা চেতনা, আচরণ এবং অনুভূতির সম্পূর্ণটাই থাকে ব্যক্তির নিজস্ব চাওয়া পাওয়া এবং প্রয়োজনীয়তার বিপরীতে, আবেগের কাছে।
একটা ব্যাপার লক্ষণীয়, ডিপ্রেশন এবং বিষন্নতা কখনোই এক নয়। প্রিয়জনের মৃত্যুতে কারও মাঝে বিষন্নতা, একাকীত্ব এবং অপরাধবোধ জাগ্রত হতে পারে। যা কোনোভাবেই ডিপ্রেশনের সংজ্ঞায় পরে না।
২০১৫ সালের এক জরিপে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক এবং যুবকদের মাঝে প্রায় ১৬ লক্ষ মানুষ জীবনে অন্তত একবার ডিপ্রেশনের শিকার হয়েছেন। যা সে দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬ দশমিক ৭ শতাংশ।
সম্প্রতি সারা বিশ্বে পরিচালিত আরেক জরিপে দেখা যায় যুবতি এবং বয়স্ক মহিলাদের (বয়স ৪০ থেকে ৫৯ বছর) মাঝে ডিপ্রেশনের হার সবচে বেশি। পৃথিবীর মোট ডিপ্রেশনের রোগীর প্রায় ১২ দশমিক ৩ শতাংশ এই দুই শ্রেণির।
সুতরাং আপনি যদি ডিপ্রেশনে ভুগে থাকেন তবে প্রথমে আপনার উচিত পাশের আরেকজন ডিপ্রেশনে থাকা মানুষকে খুঁজে নেওয়া। এরপর বন্ধু হয়ে দুজনের মনের কথা ব্যক্ত করুন নিজেদের মতো করে।
ডিপ্রেশনের লক্ষণ
বিষন্নতা বা একাকীত্বই যে ডিপ্রেশনের লক্ষণ তা নয়। ডিপ্রেশনের পরিধি অনেক বিস্তৃত। নিজেকে যাচাই করুন সবার আগে। যদি নিচের একাধিক লক্ষণ নিজের মাঝে খুঁজে না পান, তবে আপনি ডিপ্রেশনের রোগী নন। চেষ্টা করুন নিজেকে একবার ঝেড়ে ফেলে উঠে দাঁড়াতে।
আমেরিকান সাইক্রিয়াটিক সেন্টারের মতে, ডিপ্রেশনের কিছু লক্ষণ এমন-
১। সবসময় বিরক্ত, অশান্তি বা অস্বস্তি কিংবা ক্লান্তিবোধ করা
২। চিন্তা চেন্তনা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দূর্বল হয়ে পড়া
৩। ইনসমনিয়া বা নিদ্রাহীনতা অথবা অতিরিক্ত ঘুম
৪। খাদ্যাভ্যাসে পরিবর্তন। খুব বেশি খাওয়া কিংবা খাওয়া একেবারে কমিয়ে দেওয়া
৫। নিজের ভেতর দূর্বলতা অনুভব করা
৬। কারণ ছাড়াই প্রচন্ড কান্না পাওয়া
৭। কারণ ছাড়াই প্রচন্ড মাথাব্যাথা বা শারীরিক অসুস্থতা
৮। প্রচন্ড নিরাশায় থাকা
৯। নিজেকে সামাজিক এবং নিজস্ব ব্যক্তিগত জীবন থেকে গুটিয়ে নেওয়া
১০। সবশেষে মৃত্যু কিংবা আত্মহত্যা নিয়ে চিন্তা শুরু করা
ডিপ্রেশনের কারণ
ডিপ্রেশনের কারণ সম্পর্কে এখনও সঠিকভাবে কোনো কিছু জানা বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয়নি। বলা হয়ে থাকে, মস্তিষ্কে কেমিক্যাল সংক্রান্ত জটিলতা থেকে ডিপ্রেশনের সূচনা। যদিও তারচেয়ে বড় এবং প্রচলিত কারণ হিসেবে বলা যায়,
ক্লান্তিকর এবং একঘেয়ে জীবন, প্রিয়জনের কাছে পাওয়া আঘাত কিংবা মৃত্যু, শৈশবের দুঃসহ স্মৃতি, বেকার জীবন কিংবা জীবনে প্রত্যাশা অনুযায়ী কিছু অর্জন করতে না পারার ব্যর্থতা। সবমিলিয়ে ডিপ্রেশনের কারণ একেবারেই চেনা।
ডিপ্রেশনে করণীয়
প্রথমেই পদ্ধতিগত চিকিৎসার কথা বলতে হলে বলা যায়, বিভিন্ন এন্টি ডিপ্রেসিভ ওষুধ আপনি খেতে পারেন, যোগাযোগ করতে পারেন একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে।
সেরাটোনিন সমৃদ্ধ বিভিন্ন ওষুধের মাধ্যমে আপনার মস্তিষ্কে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার মাধ্যমে আপনার ডিপ্রেশন কাটিয়ে তোলা সম্ভব। তবে তার আগে নিশ্চিত হতে হবে আপনি কি শুধু মস্তিষ্ক তাড়িত কারণে ডিপ্রেশনে ভুগছেন কি না। সেক্ষেত্রে অবশ্যই আগে একজন চিকিৎসকের সাথে কথা বলে নিন।
আমাদের মস্তিষ্কে সেরাটোনিনের পর্যাপ্ত সাড়া পাওয়া না গেলে যে ধরনের ডিপ্রেশনের উদ্ভব হয় সেসব ক্ষেত্রে এটি আপনার জন্য উপযোগী হতে পারে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে ওষুধ গ্রহণ না করাই বাঞ্ছনীয়।
তবে ওষুধের ক্ষেত্রেও আপনার অপেক্ষা করতে হবে খানিকটা সময়। এন্টিডিপ্রেসিভ ওষুধের কার্যকরীতা শুরু হতে প্রায় দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
এছাড়া আমেরিকার মায়ো ক্লিনিকের গবেষকদের মতে, ম্যাগনেটিক স্টিমুলেশন বা শরীরে কৃত্রিমভাবে চুম্বকীয় স্পন্দন প্রয়োগের মাধ্যমে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদিও এসবের বাইরে ডিপ্রেশন নিয়ে সবচেয়ে বড় লড়াই করতে হয় নিজের সাথেই।
নিজেকে সময় দিন। একা থাকা ডিপ্রেশন মুক্তির সমাধান না। আপনার কাছের অনেকেই আপনার মতোই ডিপ্রেশনে থাকেন। মানুষের সহজাত প্রবৃত্তি অনুযায়ী আপনার অন্য একজন ডিপ্রেশনের রোগী থেকে দূরে থাকতে ইচ্ছে হবে। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলে, এ সময় আপনার সবচেয়ে বড় সাহায্য করবে আরেকজন ডিপ্রেশনের রোগী। নিজেদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করুন। চেষ্টা করুন একে অন্যের পাশে থেকে নিজেদের জটিলতা দূর করার।
সেই অনাদিকাল থেকে বায়ু পরিবর্তন খুবই কার্যকরী চিকিৎসা পদ্ধতি। চেষ্টা করুন দূরে কোথাও ঘুরে আসতে। ছোট ছোট আনন্দদায়ক কাজের তালিকা করে সঙ্গীসহ সেসব পূরণের চেষ্টা করুন। এছাড়া মনোবিদদের আরেক পরামর্শ, কোনো চ্যারিটি কাজে যুক্ত হতে চেষ্টা করুন। প্রতিদিন অন্তত এক থেকে দুই ঘন্টা নিজের চারপাশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে পারেন।
সবচেয়ে বড় কথা, নিজেকে বোঝাবার চেষ্টা করুন বিশাল পৃথিবীটা আপনার জন্যই সৃষ্টি হয়েছে। পৃথিবীর অনেক কিছুই আপনার অজানা। অজানাকে জানার জন্য হলেও ডিপ্রেশন ছেড়ে মুক্ত বাতাসে বেঁচে থাকার চেষ্টা করুন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
