ডিজিটাল সতর্কতা: পিন নম্বর গোপন রাখুন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০১৯
সময়ের প্রয়োজনে এখন বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল সেবাগুলোর মধ্যে অন্যতম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস সেবা। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে সারা দেশে এমএফএসের গ্রাহক সংখ্যা প্রায় ৬ কোটি ৬৮ লাখ এবং প্রতিদিন এ মাধ্যমে প্রায় ৬৫ লাখ বার লেনদেন হয়।
টাকার পরিমাণে যা এক হাজার কোটি টাকার বেশি। যে কোনো সময় যে কোনো স্থান থেকে খুব সহজে গ্রাহক নিজেই লেনদেন করতে পারেন বিধায় এ সেবা গ্রহণের হার বাংলাদেশে উল্লেখযোগ্য।
এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তেই টাকা পাঠানো, অনলাইনে বা কোনো দোকান থেকে পণ্য কিনে দাম পরিশোধ করা, স্কুল-কলেজের ফিসহ যে কোনো ধরনের ফি দেয়া, ইউটিলিটি বিল দেয়া, মোবাইল রিচার্জ করা, রাইড শেয়ারিংয়ের ভাড়া দেয়া, বাস-ট্রেনের টিকিট কেনাসহ নিত্যদিনের অসংখ্য কাজে এখন মোবাইল ওয়ালেট ব্যবহার করা হচ্ছে। ফলে মোবাইল ওয়ালেট হয়ে উঠেছে জীবনের-ই অংশ।
গ্রাহককে নানান রকম সুবিধা এনে দিয়ে জনপ্রিয়তা পাওয়া এই মোবাইল ওয়ালেট থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে গুটি কয়েক অসাধু চক্র সক্রিয় আছে। নানান ছলে গ্রাহককে বোকা বানিয়ে টাকা সরিয়ে নেয়ার যেসব অপচেষ্টা এরা করছে, গ্রাহক কিছুটা সচেতন হলেই তা বন্ধ করা সম্ভব।
পিন নম্বর গোপন রাখুন
ডিজিটাল জগতে যত ধরনের অ্যাকাউন্ট তা সবই পিন বা পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা হয়েছে। ডিজিটাল ওয়ালেটের ক্ষেত্রেও তাই। ডিজিটাল ওয়ালেট নিরাপদ রাখতে পিননির্ভর করা হয়েছে। পিন নম্বরই আসলে ডিজিটাল ওয়ালেটের চাবি। ফলে চাবি অন্যের হাতে তুলে দিলে যেমন সিন্দুকও নিরাপদ নয় তেমন পিন অন্য কাউকে জানিয়ে দিলে মোবাইল ওয়ালেটও নিরাপদ থাকবে না।
একটি মাত্র পদক্ষেপ নিয়েই অনেকাংশে মোবাইল অ্যাকাউন্ট নিরাপদ রাখা সম্ভব। আর তা হলো পিন বা গোপন নম্বর কাউকে না জানানো। মোবাইল ওয়ালেট লেনদেন যন্ত্রনির্ভর লেনদেন। পিন নম্বর ছাড়া কোনোভাবেই এ লেনদেন সম্ভব নয়। তাই যে কোনো ব্যক্তির সঙ্গে মোবাইল ওয়ালেটের পিন নম্বর শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। এমনকি খুব কাছের আপনজন বা পরিবারের সদস্যদের সঙ্গে পিন নম্বর শেয়ার না করা ভালো।
অনেক প্রতারক বা অসাধু ব্যক্তি নিজেকে সেবাদাতা প্রতিষ্ঠানের হিসেবে পরিচয় দিয়ে পিন নম্বর জানতে চাই। গ্রাহক অসাধু ব্যক্তিকে সেবাদাতা প্রতিষ্ঠান ভেবে তার সঙ্গে পিন নম্বর শেয়ার করেন। জেনে রাখুন পিন নম্বর জানেন কেবল গ্রাহক। যে প্রতিষ্ঠানের মোবাইল ওয়ালেট ব্যবহার করছেন তারাও আপনার পিন জানেন না বা কখনোই জানতে চাইবেন না।
ফলে যখন-ই কেউ পিন নম্বর জানতে চাইবে বুঝতে হবে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। ফলে পরিস্থিতি যাই হোক পিন নম্বর গোপন রাখুন।
পিন নম্বর গোপন রাখা ছাড়াও আরও কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে ডিজিটাল ওয়ালেট ব্যবহারকারী গ্রাহকদের। আজকের ডিজিটাল যুগে যারা বসবাস করছেন এবং ডিজিটাল সেবাগ্রহণ করছেন তাদের নিজেদের স্বার্থে নিজেদের ওয়ালেট সুরক্ষিত রাখতে আরও যেসব বিষয়ে নজর দিতে হবে তা এখানে তালিকাবদ্ধ করা হলো:
১. প্রায়শই শোনা যায় কেউ ফোন করে সেবাদাতা প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে বা অন্য কোনো প্রলোভন/হুমকি দিয়ে পিন নম্বর চেয়েছে। গ্রাহক নিশ্চিন্ত থাকুন যে পরিচয়, প্রলোভন বা হুমকি দিক না কেন পিন জানতে চাওয়া মানে আপনি প্রতারণার শিকার হতে চলেছেন। সুতরাং ফোন পরিচিত বা অপরিচিত নম্বর থেকে ফোন পেয়ে পিন নম্বর বা যে কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। এমনকি প্রযুক্তি অপব্যবহার করে কল সেন্টারগুলোর মতো দেখতে একই ধরনের নম্বর থেকে ফোন দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা থাকে। যেমন বিকাশের কল সেন্টার নম্বর ১৬২৪৭ এর মত দেখতে +১৬২৪৭ থেকে ফোন দেয়া হতে পারে। যেখান থেকে ফোন আসুক ফোনদাতার পরিচয় নিশ্চিত না হয়ে যে কোন ধরনের তথ্য দেয়া থেকে বিরত থাকুন।
২. অনেক গ্রাহক হ্যান্ডসেটে মোবাইল অ্যাকাউন্টের নম্বর ও পিন নম্বর সংরক্ষণ করে রাখেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোন কারণে মোবাইল হারিয়ে গেলে মোবাইল অ্যাকাউন্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। সুতরাং পিন নম্বর, ইউজার আইডি মোবাইলে সংরক্ষণ করে রাখবেন না। সব সময় লেনদেন শেষে অ্যাকাউন্ট থেকে লগআউট করবেন।
৩. অনেক ক্ষেত্রে প্রতারক নিজেকে সঠিক প্রমাণ করতে গ্রাহককে বলেন মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে। এসএমএস কোন নম্বর থেকে এসেছে তা যাচাই করে নেয়া গ্রাহকের দায়িত্ব। এসএমএস আসলেও নিজে ব্যালেন্স চেক না করে ভুল করে দেয়া টাকা ফেরত পাঠাবেন না।
৪. যেসব গ্রাহকরা প্রতারণার শিকার হন তাদেরকে ফোনে কথা বলতে বলতেই নির্দেশনা দেয়া হয়। বলা হয় এখন ১ চাপুন, এখন অ্যামাউন্ট দিন, পিন নম্বর দিন। কখনোই ফোনের নির্দেশনা অনুসারে বাটনে প্রেস করবেন না। ফোনের নির্দেশনা অনুসরণ করে আপনাকে দিয়েই আপনার অ্যাকাউন্টের টাকা প্রতারকের অ্যাকাউন্টে সরিয়ে নিতে পারেন। বিকাশ থেকে বলছি বা অন্য কোনো পরিচয় দিলেও তার নির্দেশনা অনুসারে ফোনের বাটন প্রেস করবেন না।
৫. ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো বা অন্যকোনো মাধ্যমে খুব কাছের পরিচিত কেউ টাকা ধার চাইলে বা বিকাশ করতে বললে সঙ্গে সঙ্গে তা করবেন না। টাকা পাঠানোর আগে আসলেই তিনি টাকা ধার চেয়েছেন কিনা নিশ্চিত হয়ে নিন।
৬. আর্থিক লেনদেনের সেবা হওয়ার কারণে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) নির্ভর অ্যাপ ইন্সটলমেন্টের ব্যবস্থা করে অ্যাকাউন্ট সুরক্ষিত করা হয়েছে। কোনো অবস্থাতেই কাউকেই ওটিপি নম্বর শেয়ার করবেন না বা ওটিপির ম্যাসেজ শেয়ার করবেন না।
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
