ট্রাম্প-সৌদি সম্পর্ক তদন্ত করবে কংগ্রেস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯
সৌদি আরবের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক সম্পর্ক খতিয়ে দেখবে ডেমোক্রেটিক দল। এ তদন্তে নেতৃত্ব দেবে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটি।
নতুন বছরে পার্লামেন্টের নিুকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্রেটরা। এর কয়েকদিন পর রোববার ট্রাম্পের বিরুদ্ধে এ তদন্ত পরিচালনার ঘোষণা দিয়েছেন গোয়েন্দা কমিটির সদস্য এরিক সলওয়েল। এ ছাড়া রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্কের বিষয়ে মানি লন্ডারিং তদন্তও শুরু করা হবে। খবর এপি ও ইয়াহু নিউজের।
প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটি ও বিচারিক কমিটির সদস্য এরিক বলেন, ‘ওয়াশিংটনে নিউ ট্রাম্প হোটেলের শত শত কক্ষ ভাড়া করার ঘটনা শক্তভাবে তদন্ত করা হবে। ডোনাল্ড ট্রাম্প গত নির্বাচনে প্রেসিডেন্ট পদে বিজয়ী হওয়ার পর সৌদি লবিস্টরা এসব হোটেল কক্ষ ভাড়া নেন।’ সাংবাদিকদের তিনি আরও বলেন, ট্যাক্স রিটার্ন ও ব্যাংক রেকর্ডের মাধ্যমে ট্রাম্পের সঙ্গে সৌদি সরকারের সম্পর্ক নিয়ে আপনারা জানতে পারবেন।’
সৌদি আরবের একটি জনসংযোগ কোম্পানিতে কাজ করেন এমন একজন মুখপাত্র মার্কিন ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, সৌদি লবিস্টরা এমন একটি বিল পাসে বাধা দেয়ার চেষ্টা করেছেন যাতে ৯/১১ হামলার বিষয়ে বিদেশি সরকারগুলোকে দায়ী করে মার্কিন নাগরিকদের মামলা করার সুযোগ দেয়া হচ্ছিল। নির্বাচনী ক্যাম্পেইন পরিচালনার দায়িত্বে থাকা লোকজন সৌদি লবিস্টদের হোটেল কক্ষে থাকার সুযোগ করে দিয়েছিলেন। পরে তাদেরকে ক্যাপিটল হিলে এই বিলের বিরুদ্ধে লবিং করার জন্য পাঠানো হয়। সৌদি আরবের ওই জনসংযোগ প্রতিষ্ঠানটি হোটেল কক্ষের ভাড়া ও খাওয়া-দাওয়া বাবদ দুই লাখ ৭০ হাজার ডলার বিল পরিশোধ করে।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের সব দেশ বাদ দিয়ে প্রথম সফরে সৌদি আরব যান। ওই সফরে তাকে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সৌদি আরব ১১ হাজার কোটি ডলারের অস্ত্র কেনার চুক্তি করে। এসব বিষয় নিয়েও কংগ্রেসম্যান এরিক সলওয়েল কথা বলেন।
এ ছাড়া ২ অক্টোরব সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যায় সৌদি সরকারের পাশে দাঁড়ান ট্রাম্প। নিজের এ অবস্থানের পক্ষে সাফাই গেয়ে বারবার সৌদির সঙ্গে স্বাক্ষরিত অস্ত্র চুক্তি ও ইরান প্রশ্নে ওয়াশিংটনের কৌশলগত অবস্থানের কথা বলছেন। ট্রাম্পের কাছে ‘খাসোগির চেয়ে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তিই বেশি গুরুত্বপূর্ণ। ’ ট্রাম্প বলেছিলেন, ‘খাসোগি হত্যায় যুবরাজ জড়িত থাকলেও রিয়াদ-ওয়াশিংটন সম্পর্ক আগের মতোই থাকবে।’ টুইটবার্তায় প্রেসিডেন্টের এ ‘নির্লজ্জ’ অবস্থানের নিন্দা জানিয়ে ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ড ট্রাম্পকে ‘সৌদি আরবের পোষা মাদি কুকুর’ বলে অভিহিত করেন। ওই সময় ডেমোক্রেট হাউস প্রতিনিধি অ্যাডাম স্কিফ বলেছিলেন, সৌদি আরবের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বাণিজ্য সম্পর্ক মার্কিন নীতিকে প্রভাবিত করছে কিনা তা খতিয়ে দেখা হবে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
