টিভি ভাষণেও ট্রাম্পের অভিবাসীভীতি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫৭০ কোটি ডলার বরাদ্দ চাইলেন * সীমান্তে মানবিক, হৃদয় ও আত্মার সংকট’ চলছে * যুক্তরাষ্ট্রকে জিম্মি করেছেন ট্রাম্প : ন্যান্সি পেলোসি
জাতির উদ্দেশে দেয়া প্রথম টিভি ভাষণেও অভিবাসন ভীতি ছড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের দাবি করেছেন মেক্সিকো সীমান্তে নিজের প্রস্তাবিত দেয়াল নির্মাণ তহবিল। তিনি বলেছেন, ‘মার্কিনিদের রক্তপাত’ বন্ধের একমাত্র সমাধান দেয়াল নির্মাণ।
তবে সরকার অচলাবস্থার (শাটডাউন) অবসানে নতুন কোনো সমাধান দিতে পারেননি তিনি। নিজের সেই চিরচেনা স্বভাবসুলভ কণ্ঠে ও ভঙ্গিতে আমেরিকার সব সমস্যার জন্য অভিবাসনকে দায়ী করেন। বলেন, অভিবাসনের কারণে সীমান্তে ‘মানবিক সংকট’ সৃষ্টি হয়েছে।
সীমান্ত দিয়ে ‘বিশাল পরিমাণে অবৈধ মাদক’ আসছে। অভিবাসীদের আনা মাদকের কারণে ‘হাজার হাজার মৃত্যু’ ঘটছে। সীমান্তের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সেখানে মানবিক সংকট চলছে। ‘হৃদয় ও আত্মার সংকট’ তৈরি হয়েছে। সরকার অচলাবস্থার জন্য তোপ দাগেন বিরোধী দল ডেমোক্র্যাটদের প্রতি।
এ ভাষণের তৎক্ষণাৎ কড়া প্রতিবাদ জানায় ডেমোক্রেটিক পার্টি। দলটি বলেছে, মার্কিন জনগণকে শক্ত কোনো তথ্যভিত্তিক দাবি নয়, ‘অমূলক ভয়’ দেখাচ্ছেন ট্রাম্প।
মার্কিন সরকারের একাংশের অচলাবস্থার ১৮তম দিনে স্থানীয় সময় মঙ্গলবার রাতে ভাষণ দেন ট্রাম্প। ওভাল অফিস থেকে দেয়া ৯ মিনিটের এ ভাষণ যুক্তরাষ্ট্রের সব বড় বড় টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত হয়। ভাষণে ট্রাম্প দেয়াল নির্মাণে কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি অবস্থা জারি করতে পারেন বলে গুঞ্জন থাকলেও সে পথে হাঁটেননি ট্রাম্প।
তবে বক্তব্যের প্রতিটি অংশে অভিবাসীদের টার্গেট করেন এবং দেয়াল নির্মাণের পক্ষে নানা যুক্তি তুলে ধরার চেষ্টা করেন তিনি।
বলেন, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসী নীতির ফলে অপরাধী চক্র ও চরমপন্থীদের আমদানি ঘটছে। দাবি করেন, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া মাদক-হেরোইনের ৯০ শতাংশই মেক্সিকো থেকে আসে। অভিবাসীদের ‘শিকারে’ পরিণত হচ্ছে মার্কিন নারী ও শিশুরা।
প্রেসিডেন্ট বলেন, ডেমোক্র্যাটদের কারণেই কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা এখনও চলছে। নতুন করে উত্তর আমেরিকান রাষ্ট্রগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হলে সেখান থেকে দেয়াল নির্মাণের অর্থ উঠে আসবে বলেও দাবি করেন ট্রাম্প।
অর্থনীতিবিদরা ট্রাম্পের এ ধারণাকে খারিজ করে দিয়েছেন। এছাড়া চুক্তিটি এখনও অনুমোদিত হয়নি। ডেমোক্রেটরা এখন সীমান্তে দেয়াল নির্মাণের বিরোধিতা করলেও এক যুগ আগে তারাই এর পক্ষে ছিল বলেও দাবি করেন।
বিবিসি বলেছে, ২০০৬ সালে সীমান্তের ৭০০ মাইলজুড়ে নিরাপত্তাবেষ্টনী নির্মাণের একটি প্রস্তাবে চাক শুমার, বারাক ওবামা, হিলারি ক্লিনটন ও জো বাইডেনের সায় ছিল। ট্রাম্প মেক্সিকো সীমান্তে ইস্পাতের দেয়াল নির্মাণে কংগ্রেসের কাছে মোট ৫৭০ কোটি ডলার চেয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে যে কোনো মূল্যে এ দেয়াল নির্মাণের প্রতিশ্র“তি দিয়েছিলেন তিনি। তবে ডেমোক্র্যাটরা বলছেন, তারা সাধারণ মানুষের করের টাকায় দেয়াল নির্মাণের পক্ষপাতী নন।
ভাষণের পরপরই দেয়া এক বিবৃতিতে শীর্ষ ডেমোক্র্যাট নেতার শীর্ষ দুই নেতা প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেট সংখ্যালঘিষ্ঠ নেতা চাক শুমার বলেন, ‘দেয়াল নির্মাণের অর্থ পেতে ট্রাম্প মার্কিন জনগণকে জিম্মি করছেন।’
যুক্তরাষ্ট্রের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এ অচলাবস্থার কারণে লাখ লাখ সরকারি কর্মী বেকার অবস্থায় বসে আছে। ট্রাম্পের ভাষণের পর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি শিগগিরই অচলাবস্থা নিরসনে ব্যবস্থা নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
