টিভি ও পত্রিকার শিরোনামে বোঝা যায় জাতি উৎসবে মেতেছিল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, বিভিন্ন টেলিভিশনে প্রচারিত খবর ও আজকে প্রকাশিত সংবাদপত্রের শিরোনাম দেখলে বোঝা যায় জাতি কতটা ভোট উৎসবে মেতেছিল। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার সময় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, শুধু দেশীয় নয় বিভিন্ন বিদেশি গণমাধ্যম সংবাদ সংগ্রহ ও প্রচার করেছে। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ১৬টি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া কয়েকটি অপ্রীতিকর ঘটনায় সারা দেশে ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। কমিশন এজন্য গভীর দুঃখ প্রকাশ করছে।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়েছে। ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বি. বাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্র বন্ধ হওয়ায় ফলাফল ঘোষণা করা যায়নি। গাইবান্ধায় একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা যাওয়ায় সেখানে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২৯৮টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছ ২৫৯টি, জাতীয় পার্টি ২০টি, জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫টি, গণফোরাম ২টি, বিকল্পধারা বাংলাদেশ ২টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ২টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩টি, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) ১টি ও স্বতন্ত্র ৩টি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসবে সারা দেশে প্রায় ১০ কোটি ভোটার ভোট প্রদানের সুযোগ পেয়েছিলেন। তার মধ্যে শতকরা ৮০ ভাগের মতো ভোটার ভোট প্রদান করেছেন।
তিনি বলেন, ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ পরিবেশে ও বিপুল সংখ্যক ভোটারের ভোট দানের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মূলত পুরো জাতি ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট উৎসবের মাধ্যমে নতুন একটি সরকার গঠনের সুযোগ করে দিয়েছে।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের একক প্রচেষ্টায় জাতীয় নির্বাচনের মতো মহাকর্মযজ্ঞ আয়োজন করা সম্ভব নয়। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ও সহযোগিতায় এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সচিবসহ কর্মকর্তাদের, মাঠ পর্যায়ের কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনীকে তিনি ধন্যবাদ জানান।
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- শামসুল হক এখন ২ ভোটে পিছিয়ে
- ফুটবল নিয়ে স্বপ্ন দেখছেন আমেরিকানরা
- আজকাল ৯২৯তম সংখ্যা
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
