জেদ্দা বিমানবন্দরে ৫০ রোহিঙ্গা, বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯
সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত পাঠাতে অন্তত ৫০ জন রোহিঙ্গাকে জেদ্দা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন জার্মানিতে নির্বাসিত রোহিঙ্গা ব্লগার নেয় স্যান লুইন৷ সোমবার বিকালের ফ্লাইটে তাঁদের তুলে দেয়া হতে পারে৷
এর আগে রোহিঙ্গাদের বিভিন্ন বন্দি শিবিরে কয়েক বছর আটকে রাখা হয় বলে টুইটারে লিখেছেন তিনি৷ তাঁর এই বক্তব্যের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন নেয় স্যান লুইন৷ এতে এক ব্যক্তির কণ্ঠ শোনা যাচ্ছে৷ তিনি গত পাঁচ-ছয় বছর ধরে সৌদি আরবে আছেন বলে জানান৷ এখন তাঁদের বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে ঐ ভিডিওতে দাবি করেন তিনি৷
ভিডিওটির সত্যতা নিশ্চিত করে ব্লগার নেয় স্যান লুইন ডয়চে ভেলেকে জানান, তিনি জেদ্দা বিমানবন্দরে থাকা একজনের সঙ্গে কথা বলেছেন৷ তাঁদেরকে স্থানীয় সময় বিকাল পাঁচটায় (বাংলাদেশে রাত আটটা) সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হতে পারে বলে ঐ ব্যক্তি তাঁকে জানিয়েছেন৷
নেয় স্যান লুইন বলেন, অতীতেও রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে৷ তিনি জানান, রোহিঙ্গারা বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও নেপালের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে ঢুকেছিলেন৷ পরে তাঁদের আটক করার পর সৌদি কর্তৃপক্ষ ঐ দেশগুলোর দূতাবাসের সঙ্গে আলোচনা করে৷ এর মধ্যে বাংলাদেশ ছাড়া বাকি তিন দেশ রোহিঙ্গাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়, বলে দাবি তাঁর৷
নেয় স্যান লুইন বলেন, ‘‘আমি বাংলাদেশের অবস্থান বুঝি৷ সৌদি আরবে বাংলাদেশের অনেক শ্রমিক কাজ করছেন৷ সেজন্য তারা কূটনৈতিক সম্পর্কে কোনো সমস্যা চান না৷’’ কিন্তু এমনিতেই বাংলাদেশে কয়েক লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন৷ ফলে নতুন করে যাওয়া এই রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে উঠবে বলে মনে করেন তিনি৷
‘মিডল ইস্ট আই’ নামে সংবাদভিত্তিক এক অনলাইন সংস্থা গত নভেম্বরে রোহিঙ্গাদের সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি শুরুর খবর প্রকাশ করেছিল৷ মধ্য অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফর শেষ হওয়ার কিছুদিন পর এই প্রক্রিয়া শুরু হয় বলে দাবি করেছিল মিডল ইস্ট আই৷
সেই সময় বিভিন্ন মানবাধিকার সংস্থা রোহিঙ্গা বিতাড়ন বন্ধে সৌদি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছিল৷ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র আমিনা যুবাইরি মিডল ইস্ট আই’কে সেই সময় বলেছিলেন, ‘‘আমরা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম৷ তাঁরা বলেছে, রোহিঙ্গাদের বিতাড়ন করা হচ্ছে না৷ বিতাড়ন প্রক্রিয়ায় বিভিন্ন দেশের অভিবাসীদের লক্ষ্য করা হয়েছে, যাঁরা অবৈধভাবে প্রবেশ করেছে এবং যাঁরা রোহিঙ্গাদের সৌদি আরবে যে বিশেষ সুবিধা দেয়া হয়, সেটা পেতে নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দিয়েছে৷’’
এদিকে, হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক অ্যাডাম কুগল ডয়চে ভেলেকে বলেন, ‘‘সৌদি আরব সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক আইনের পরোয়া না করে এমন সব স্থানে মানুষদের ফেরত যেতে বাধ্য করেছে, যেখানে তাঁরা নির্যাতনের শিকার হয়৷ রোহিঙ্গাদের বাংলাদেশের ক্যাম্পগুলোতে, যেখানে পর্যাপ্ত সেবার অভাব রয়েছে এবং পরিবেশগত ঝুঁকি রয়েছে, সেখানে ফেরত পাঠানোর সম্ভাবনার বিষয়টি সৌদি আরবের রেকর্ডে আরেকটি কালো চিহ্ন৷’’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
