জাতিসংঘে কাল্পনিক দেশ ‘কৈলাসের’ প্রতিনিধি, ভারত জুড়ে বিতর্ক
প্রকাশিত: ৭ মার্চ ২০২৩
কয়েক দিন আগে জাতিসংঘের এক বৈঠকে যোগ দেন ভারতের পলাতক অপরাধী তথা স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের কাল্পনিক দেশ ‘কৈলাস’-এর প্রতিনিধিরা। তার পর থেকেই গোটা ভারত জুড়ে আলোচনা চলছে কৈলাস নিয়ে। জাতিসংঘের বৈঠকে স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের সুরক্ষা দাবি করেছেন তার প্রতিনিধি বিজয়প্রিয়া। মূলত আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পেতে মরিয়া নিত্যানন্দ। কিন্তু ইচ্ছাপূরণ হয়নি তার। জাতিসংঘের কার্যবিবরণী থেকে কৈলাসের প্রতিনিধির মন্তব্য বাদ দেওয়া হয়েছে। এর পর কৈলাসের সঙ্গে করা চুক্তি বাতিল করল নিউইয়র্ক। চলতি বছরের ১২ জানুয়ারি নিউইয়র্ক ও কৈলাসের মধ্যে ‘সিস্টার সিটি’ হওয়ার বিষয়ে একটি চুক্তি সই হয়। সেই চুক্তি সই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল নিত্যানন্দ।
কিন্তু নিউইয়র্ক সিটির যোগাযোগ বিভাগের প্রেস সেক্রেটারি সুসান গারোফালো জানিয়েছেন, চুক্তিটি বাতিল করা হয়েছে। গারোফালো বলেছেন, কৈলাসের পরিস্থিতি সম্পর্কে জেনে নিউইয়র্ক সিটি ১৮ জানুয়ারি সিস্টার সিটি চুক্তিটি বাতিল করে। প্রতারণার ভিত্তিতে ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এটি ছিল ভিত্তিহীন ও অকার্যকর। এটা দুঃখজনক ঘটনা। নিউইয়র্ক শহর যোগাযোগ, সমর্থন এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একে অন্যকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির মানুষের সঙ্গে অংশীদারি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
গত কয়েক দিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন নিত্যানন্দ। নিত্যানন্দের বিরুদ্ধে ভারতে ধর্ষণের অভিযোগ রয়েছে। তিনি ২০১৯ সালে ভারত থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পর তিনি একটি জমি কিনে নিজের আলাদা দেশ হিসেবে ঘোষণা করেন। দেশের নাম রাখেন ?‘কৈলাস’। জাতিসংঘের সমাবেশে বিজয়প্রিয়া দাবি করেন কৈলাস হিন্দুদের প্রথম সার্বভৌম দেশ, যা নিত্যানন্দ দ্বারা প্রতিষ্ঠিত। নিত্যানন্দকে হিন্দুদের ‘সর্বোচ্চ গুরু’ হিসেবে বর্ণনা করেন বিজয়প্রিয়া। তবে কোথায় নিত্যানন্দের এই কৈলাস অবস্থিত। কোথায় তার অবস্থান সে সম্পর্কে কিছু জানা যায়নি।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
