ছাড় ও উপহারে ছুটির দিনে জমজমাট স্মার্টফোন মেলা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯
অত্যাধুনিক প্রযুক্তিপণ্যে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিশেষ মূল্যছাড় ও উপহারে ছুটির দিনে রাজধানীতে জমে উঠেছে টেকশহর ডটকম স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৯। শুক্রবার সকাল থেকেই দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের প্রযুক্তিখাতের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই আয়োজন। চলছে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর দ্বিতীয়দিন। ছুটির দিন থাকায় বড়দের পাশাপাশি ছোটদের ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল দেখার মতো। বিক্রিও হচ্ছে বেশ।
এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে। অংশ নিয়েছে হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস, বিজয় এবং ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করছে। পাওয়া যাচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজও। এ ছাড়া মেলায় বেশ কিছু মডেলের স্মার্টফোন উন্মোচনও করা হবে।
স্মার্টফোন ও ট্যাব মেলায় অংশ নিয়ে অফার ঘোষণা করেছে হুয়াওয়ে বাংলাদেশ। মেলায় ব্র্যান্ডটির বিভিন্ন স্মার্টফোন ও অ্যাক্সেসরিজে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এ ছাড়া, মেলায় স্মার্টফোনে উপহারসহ ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে। ট্যাব ও অ্যাক্সেসরিজ আইটেম এয়ারফোন, ব্লু-টুথ হেডসেট, কুইক চার্জার, ওটিজি ক্যাবল, সেলফি স্টিক, স্মার্ট স্কেলে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। ছাড় পাওয়া যাচ্ছে পাওয়ার ব্যাংক এবং কালার ব্যান্ড এ-টু ও বি-টু’তেও। গিফট হিসেবে ব্লু-টুথ স্পিকার, হেডফোন, বিপিএল টিকেটসহ আকর্ষণীয় উপহার।
স্যামসাংয়ের ফোন কিনে মিলছে সর্বোচ্চ ৪০ শতাংশ মূল্য ছাড়। প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৯ প্লাস পাওয়া যাচ্ছে ৬৫ হাজার ৯০০ টাকায়। ফোনটির বাজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। এ ছাড়া, মেলায় শিক্ষার্থীরা ৯ শতাংশ মূল্য ছাড়ে ফোন কিনতে পারছেন। মেলায় স্যামসাংয়ের প্যাভিলিয়নে তাদের সর্বশেষ ফোনগুলো প্রদর্শিত হচ্ছে।
টেকনোর ফোনে মিলছে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড়। এ ছাড়াও, প্রতিটি মডেলের সঙ্গে বিশেষ উপহার থাকছে। মোট ১০টি মডেল মেলায় উপস্থাপন করা হয়েছে। ক্যামন সিরিজের প্রতিটি মডেলেই নির্দিষ্ট ছাড়ের পাশাপাশি রয়েছে একটি সেলফি স্টিক ও ওয়াটার বোতল। পপ সিরিজের প্রতিটি মডেলের সঙ্গে একটি সেলফি স্টিক ও একটি টি-শার্ট উপহার রয়েছে।
মেলায় ভিভোর ফোন কিনে মিলছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ফোন কিনে র্যাফেল ড্রয়ের মাধ্যমে পাওয়া যাচ্ছে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা। স্মার্টফোন ও ট্যাব এক্সপো উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ভিভো।
স্মার্টফোন ব্র্যান্ড ‘উই’ স্মার্টফোন ও ট্যাব মেলায় বিশেষ অফার নিয়ে এসেছে। ক্রেতাদের জন্য রেখেছে বিশেষ ছাড় ও নিশ্চিত উপহারের ব্যবস্থা। এর মধ্যে রয়েছে প্রতিটি ‘উই’ স্মার্টফোনের সঙ্গে ‘ডাবল অফার’ ও ‘ট্রিপল অফার’ এ একটি নিশ্চিত উপহার (এক্সেসোরিজ/টি-শার্ট) এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ৪জি স্মার্টফোন (৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে) ও ৩জি স্মার্টফোনের (২ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকার মধ্যে) অফার। আরো থাকছে গ্রামীনফোনের ডাটা একদম ফ্রি! এছাড়াও, ‘উই’ ফোন কিনলেই ক্রেতারা ফ্রিতে ক্লাউড স্টোরেজ এবং সারাদেশে ১ হাজার ৫০০ লোকেমনে ফ্রি ইন্টারনেট ব্রাউসিংয়ের সুবিধা।
মটোরোলার ফোন কিনে পাওয়া যাচ্ছে ফ্রি স্পিকার। মেলায় প্রতিষ্ঠানটির নতুন ফোন মটোরোলা ওয়ান বিক্রি হচ্ছে। মেলায় মটোরোলার ফোন কিনলে মাইক্রোল্যাব এম১০৬বিটি মডেলের স্পিকারটি ফ্রি দেয়া হচ্ছে। মটো ই৫ প্লাস বিক্রি হচ্ছে ১৭ হাজার ৯৯০ টাকায়। এছাড়া, ১৪ হাজার ৯৯০ টাকায় মটো ই৫ ও ১১ হাজার ৯৯০ টাকায় মটো ই৪ প্লাস বিক্রি করছে মটোরোলা।
নানা অফার নিয়ে হাজির হয়েছে ইনফিনিক্স। প্রতিষ্ঠানটির প্রতিটি ফোনে মিলছে ১০ শতাংশ মূল্য ছাড়। মেলায় হট এস৩এক্স ফোন ও এক্সব্যান্ড ৩ স্মার্টফিট উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও, র্যাফেল ড্রতে সর্বোচ্চ ৫০০ টাকা ছাড় থাকবে।
গ্রাহকদের জন্য মূল্যছাড় ও নানা উপহার দিচ্ছে ইউমিডিজি। ওয়ান প্রো ফোনের সঙ্গে মিলবে ফ্রি ওয়্যারলেস চার্জার। মেলায় যে কোনো স্মার্টফোন কিনলে মিলবে সর্বোচ্চ ২০ শতাংশ মূল্যছাড়। এ ছাড়া প্রতিটি ফোন কিনলে থাকবে নিশ্চিত উপহার।
এর আগে মেলার প্রথমদিন বিকেলে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ঈগল সং, স্যামসাং মোবাইল বাংলাদেশের জেনারেল ম্যানেজার বমিন কিম, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক, আমরা কোম্পানিজ এবং উই মোবাইলের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, ভিভো বাংলাদেশের কান্ট্রি প্রজেক্ট ম্যানেজার মিস্টার অ্যাঙ্গাস, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ডিরেক্টর সাকিব আরাফাত এবং এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।
মেলায় আসা ক্রেতা ইশতিয়াক ইমরান বলেন, মেলাতে ঘুরে দেখলাম নতুন বেশ কিছুই ফোন এসেছে। আর দামেও কম। শো-রুমে কিনতে গেলে ফোনগুলোর দাম একটু বেশিই পড়ে। তাই মেলাতে কিনে এসেছি। আমি কয়েক বছর স্মার্টফোন অ্যান্ড ট্যাব মেলাতে আসি। নিজের ফোন ছাড়াও কাছের মানুষদের ফোন কেনা হয় এই মেলা থেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকরাম হোসেন বলেন, আমার বাজেট যা তার মধ্যে ফোন অনেকগুলোই আছে। এখন চিন্তা করছি কোন ব্র্যান্ডের ফোন কিনব। মেলাতে এই কারণেই আসি; ব্র্যান্ডগুলো থেকে একটি ভালমানের স্মার্টফোন কিনব বলে।
মেলায় ঘুরে ঘুরে ফোন দেখছেন সাবিনা মুক্তা। ফোন কিনবেন বলেই এসেছেন শুক্রবার। সঙ্গে তার ছেলে। স্মার্টফোন কিনবেন তবে বাজেট ১০ থেকে ১৫ হাজার। তিনি বলেন, মেলাতে একছাদের নিচে অনেক ব্র্যান্ড আর মোবাইল দেখা যায়। কষ্ট করে মেলা এসে ফোনগুলো দেখে তার মধ্য থেকে একটি কেনা যেতেই পারে। উপহার তো মিলেই সঙ্গে ছাড়ও পাওয়া যায়।
দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ‘টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৯’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপি এই মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এক্সপো মেকারের আয়োজনে এটি একাদশ প্রদর্শনী।
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারছেন। এ ছাড়া থাকবে অন্য অনেক আয়োজন।
এবারের মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে হুয়াওয়ে, স্যামসাং ও টেকনো। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ভিভো ও উই। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে গোল্ডেনফিল্ড ও মটোরোলা। টাইটেল স্পন্সর দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম এবং পার্টনার এডুমেকার।
মেলায় থাকছে প্লাটিনাম স্পন্সর প্যাভিলিয়ন তিনটি, গোল্ড স্পন্সর প্যাভিলিয়ন দুটি এবং সিলভার স্পন্সর প্যাভিলিয়ন দুটি। এ ছাড়াও ছয়টি প্যাভিলিয়ন ও চারটি স্টল রয়েছে। মূল্যছাড়ের পাশাপাশি উপহার, গিফট বক্স, র্যাফেল ড্র, সেলফি প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছে ব্র্যান্ডগুলো।
প্রদর্শনীর সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেসবুক পেইজ (https://www.facebook.comSTExpo) এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহর ডটকম (techshohor.com)-এ পাওয়া যাচ্ছে।
এ ছাড়াও প্রতিদিনের আপডেট পেতে চোখ রাখুন মেলার ইভেন্ট পেইজে (https://www.facebook.com/STExpo)। পেইজে ইতিমধ্যে কুইজ কনটেস্ট শুরু হয়েছে। এতে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ ফি ২০ টাকা। তবে প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’

