চীনের বাজার দিন দিন কঠিন হয়ে পড়ছে গাড়ি বিক্রেতাদের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
চীনে গাড়ি বিক্রি করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। শিল্প-বিশ্লেষকরা বলছেন, গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় মন্দার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম গাড়ি বাজার। জেনারেল মোটরসের (জিএম) মতো গাড়ি নির্মাতা কোম্পানিগুলো এ ঝড়ে টিকে থাকলেও ফোর্ডের ব্যবসায় ধস নেমেছে। খবর সিএনবিসি।
বিশ্বের বৃহত্তম গাড়ি বাজার চীনে ২০১৮ সালে ২ কোটি ৮০ লাখ গাড়ি বিক্রি হতে পারে। আইএইচএস মার্কিটের তথ্য অনুসারে, একই সময়ে যুক্তরাষ্ট্রে যেখানে ১ কোটি ৭০ লাখ গাড়ি বিক্রির সম্ভাবনা রয়েছে।
চীনের গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর সংগঠন জানায়, ২০১৭ সালের নভেম্বরের তুলনায় চলতি বছরের একই মাসে চীনে গাড়ি বিক্রি হ্রাস পেয়েছে ১৪ শতাংশ। অবশ্য গত জুলাই থেকেই গাড়ি বিক্রিতে মন্দাভাব লক্ষ করা যাচ্ছিল। তবে নভেম্বরে গাড়ি বিক্রির হার রেকর্ড সর্বনিম্ন ছিল।
চীনে গাড়ি বিক্রেতা কোম্পানির পরামর্শক জোজোগোর প্রধান নির্বাহী মাইকেল ডান বলেন, ‘স্মরণকালের ইতিহাসে এটাই সবচেয়ে বড় শ্লথগতি। এ রকম শ্লথগতির নজির আছে ১৯৯৮-৯৯ সালের আর্থিক সংকটের সময়। তখন টানা চার মাস বা তার চেয়ে বেশি সময়ের জন্য গাড়ি বিক্রিতে শ্লথগতি ছিল।
অঞ্চলটিতে গাড়ি বিক্রিতে শ্লথগতির পেছেনে কয়েকটি অনুঘটক ভূমিকা রেখেছে বলে মনে করছেন ডান। এর মধ্যে অপ্রথাগত লেনদেনের ওপর চীন সরকারের চড়াও হওয়া। এর আগে চীনে ব্যক্তির সঙ্গে ব্যক্তির (পিটুপি) এক ধরনের প্রথার চল ছিল। এতে চীনের ধনাঢ্য ব্যক্তিরা কম ধনাঢ্য ব্যক্তিদের ধার দিতে পারতেন। পিটুপি ঋণে চীনের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর হাতে নগদ অর্থ সমাগম বেড়েছিল। এতে গাড়ি শিল্পের জন্য চীন হয়ে দাঁড়িয়েছিল সবচেয়ে দ্রুত সম্প্রসারমাণ বাজার। কিন্তু ২০১৮ সালের শুরুতে প্রায় ২৫ শতাংশ পিটুপি ঋণদাতা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত বা বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান ডান। এছাড়া অন্য তিন-চতুর্থাংশ কোম্পানির সামনেও হুঁশিয়ারি ঝুলছে। তারা আশঙ্কা করছে, পরবর্তী সময়ে তারা হবে সে পদক্ষেপের লক্ষ্যবস্তু। এ ব্যবসায় থাকা প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানই খুবই সতর্ক থেকে ব্যবসা পরিচালনা করছে, যা নগদ অর্থপ্রবাহের ধীরগতিতে ভূমিকা রাখছে।
তবে ব্যক্তির সঙ্গে ব্যক্তির অর্থ আদান-প্রদানের এ প্রক্রিয়াটা কত প্রভাবশালী ভূমিকা রেখেছে, সে বিষয়ে ভিন্নমতও রয়েছে। জেডি পাওয়ার এশিয়া প্যাসিফিকের মহাব্যবস্থাপক জ্যাকব জর্জ বলেন, ‘নতুন গাড়ি বাজারে ব্যক্তির সঙ্গে ব্যক্তির আর্থিক লেনদেনের অবদান খুবই সামান্য, ঋণ বাজারের তা মাত্র ২ দশমিক ৭০ শতাংশ।
২০১৮ সালের আগ পর্যন্ত গাড়ি বাজারের অর্থায়নে বেশকিছু গুরুত্বপূর্ণ ও বড় কয়েকটি উৎস ছিল। কিন্তু কঠোর নীতিমালার কারণে বাজার সংকুচিত হয়ে পড়েছে। এক্ষেত্রে গাড়ি বিক্রিতে শ্লথগতির পেছনে চীনের ভোক্তাদের মানসিকতাও জড়িত বলে দাবি করেছেন ডান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা বাণিজ্যযুদ্ধে চীনের অর্থনীতিতে এমন শ্লথগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা নিকট অতীতে পর্যবেক্ষণ করেনি তারা।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
