চীনে আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮

আইফোন আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীনের একটি আদালত। চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা জারি করল। তবে আইফোন এক্সএস, আইফোন এক্সএস প্লাস, আইফোন এক্সআর এর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। খবর সিএনএন
আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে দায়ের করা আবেদনে কোয়ালকম বলেছে, আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল আইফোন ৬এস, আইফোন ৬এস প্লাস, আইফোন ৭, আইফোন ৭ প্লাস, আইফোন ৮, আইফোন ৮ প্লাস ও আইফোন এক্স এর দুইটি পেটেন্ট লঙ্ঘন করেছে।
ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যুরোর দাবি অনুযায়ী, জনপ্রিয় আইফোন ৬ ও ৬ প্লাসের মাধ্যমে চীনের স্বল্প পরিচিত এক ডিভাইস নির্মাতার হ্যান্ডসেটের নকশা নকল করা হয়েছে। মূলত এ কারণে ডিভাইস দুটি আপাতত বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে দুই ডিভাইস বিক্রিতে।
ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যুরো জানায়, বহুল ব্যবহৃত আইফোনের এ দুই সংস্করণের নকশা সেনজেনভিত্তিক স্মার্টফোন নির্মাতা ‘বেইলির’ ১০০সি মডেলের স্মার্টফোনের হুবহু কপি। কোনো ধরনের অনুমোদন বা অর্থ পরিশোধ ছাড়াই অন্যায়ভাবে চীনভিত্তিক ডিভাইস নির্মাতার নকশা ব্যবহার করা হয়েছে, যা পেটেন্ট লঙ্ঘনের শামিল।
বিষয়টি ঘিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয় বেইলি। বেইজিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যুরোও তাৎক্ষণিক পর্যালোচনা শেষে অভিযোগটির সঙ্গে একমত পোষণ করে এবং আইফোন ৬ ও ৬ প্লাস বিক্রি বন্ধের নির্দেশ দেয়।
নিউইয়র্কভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের নভেম্বরে চীনভিত্তিক ডিভাইস নির্মাতা বেইলির ১০০সি ডিভাইস বাজারে ছাড়া হয়। অ্যান্ড্রয়েড চালিত এ ডিভাইসের নকশা আইফোন ৬-এর সঙ্গে হুবহু মিল রয়েছে। হালকা-পাতলা কাঠামোর ডিভাইসটির স্ক্রিনে যে স্পিকার স্লট, তা আইফোন ৬-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। যদিও এ স্মার্টফোন স্থানীয় বাজারের বাইরে খুব একটা প্রচলিত নয়। ১০০সি ডিভাইসটির ব্যাক কভার প্লাস্টিকের। ডিভাইসটিতে কোনো হোম বাটন নেই। আইফোন ৬ ও ১০০সি ডিভাইসের ক্যামেরা লেন্স ও ফ্ল্যাশ সম্পূর্ণ ভিন্ন।
সোমবার আদালত এই নিষেধাজ্ঞা জারি করেছে। তবে নিষেধাজ্ঞা কতটুকু কার্যকর হচ্ছে তা নিয়ে প্রশ্নে উঠেছে। অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, চীনে আইফোনের সবধরনের মডেল বিক্রি অব্যাহত রয়েছে।
অ্যাপলের এই বিবৃতির প্রতিবাদে পাল্টা বিবৃতি দিয়ে কোয়ালকম জানিয়েছে, অ্যাপল যদি আদালতের এ নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে ট্রাইব্যুনালের দারস্থ হতে বাধ্য হবেন তারা।
আদালতের নিষেধাজ্ঞার পর অ্যাপল আত্মপক্ষ সমর্থন করে বলছে, কোয়ালকম তাদের বিরুদ্ধে কূটচাল চালছে। কোয়ালকম যে দুটি পেটেন্টের কথা বলছে তার একটিকে ইতোমধ্যে আন্তর্জাতিক আদালত বাতিল ঘোষণা করেছে। এ ছাড়া অপর পেটেন্টটি আগে কখনও ব্যবহার করা হয়নি।
বৈশ্বিক প্রযুক্তি খাতের সবচেয়ে বড় বাজার চীন। বাজারটিতে পেটেন্ট জালিয়াতির অভিযোগে এই প্রথম আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে অ্যাপল। এমনটা হলে দেশটিতে বড় ধরনের ধাক্কা সামলাতে হবে মার্কিন প্রতিষ্ঠানটিকে।
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
