চলতি পথে হাত ব্যাগে
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৯
বাইরের শত ব্যস্ততা ও হুড়োহুড়িতে ছুটে যায় অনেক কিছু। কর্মব্যস্ত নারীদের ক্ষেত্রে এ সমস্যা আরও বেশি। তাই প্রতিদিনের ব্যবহৃত ব্যাগেই রেখে দেওয়া যায় নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস। বাসা থেকে বের হয়ে গেলেও যেন কর্মস্থল বা গন্তব্যে পৌঁছে হাতের লাগালে পাওয়া যায় সবকিছু। এ ছাড়া ক্লাস, অফিস, অনুষ্ঠান, বিয়ে কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় ব্যাগে প্রয়োজনীয় কিছু জিনিস রাখা খুবই জরুরি, যাতে ঝটপট নিজেকে পরিপাটি করে রাখা যায়।
রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ব্যাগে সব সময় কয়েকটা জিনিস রাখা খুব ভালো। বাইরে যারা নিজেদের মেকআপ ছাড়া দেখতে পছন্দ করেন তাঁরা ছোট কমপেক্ট পাউডার, কাজল, লিপস্টিক রেখে দিতে পারেন আর হালকা মেকআপ চাইলে ব্লাসানও সঙ্গে রাখতে পারেন। তবে এখন যেহেতু শীত চলছে, তাই ব্যাগে ময়েশ্চারাইজার রাখতে ভুলবেন না।’
কিছুটা বড় হাতব্যাগের চল এখন। তাই একটি বড় ব্যাগে ভরে নিতে পারেন কিছু প্রয়োজনীয় জিনিস। নিচের চেকলিস্ট দেখে মিলিয়ে নিতে পারেন আপনার ব্যাগ।
লিপস্টিক
হালকা বা গাঢ় রঙের যেকোনো একটা বা দুটি লিপস্টিক সব সময় ব্যাগে রাখতে পারেন, যাতে যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে লাগিয়ে নেওয়া যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা, বারো মাস লিপস্টিকেই ভরসা। গ্ল্যামার বাড়াতে বা ঠোঁটকে আর্দ্র রাখতে একটা লিপস্টিক পার্সে রাখা চাই-ই। প্রয়োজনমতো মাঝেমধ্যে একটু বুলিয়ে নিলেন।
লিপবাম
লিপস্টিকের পাশাপাশি একটি ছোট লিপবাম রাখাও ভালো। কোনো রং ব্যবহার না করে ঠোঁটকে আর্দ্র রাখা যায়।
লোশন
লোশনের একটা ছোট শিশি টিস্যু পেপারে মুড়িয়ে রাখতে পারেন। অফিসে পৌঁছে মুখ ধুয়ে টিস্যু দিয়ে মুছে চট করে লাগিয়ে নিতে পারবেন।
মডেল: ঝরা, ছবি: নকশা
রোদচশমা
রোদচশমা আপনার চেহারায় আলাদা মাত্রা যোগ করবে। তা ছাড়া খালি চোখে বেশিক্ষণ রোদে থাকা ঠিক নয়। তাই সব সময় ব্যাগে রোদচশমা রাখবেন।
পারফিউম বা বডি স্প্রে
সব সময় পারফিউম ব্যবহার করা উচিত। বাসা থেকে বের হয়ে কোথাও পৌঁছানোর পর শরীরের দুর্গন্ধ দূর করতে, কিংবা শীতে নিজেকে ফ্রেশ রাখতে ব্যাগে একটা ডিও স্প্রে চাই-ই চাই।
ওয়েট টিস্যু
মেকআপ তুলতে বা ঘাম মুছতে ওয়েট টিস্যুও সঙ্গে নিন। টিস্যু পানির বিকল্প হিসেবে জরুরি মুহূর্তে কাজে আসবে। প্রয়োজনে স্যানিটাইজার রাখতে হবে।
চিরুনি
ব্যাগে একটি ছোট চিরুনি রাখা উচিত। আফরোজা পারভীন বলেন, বাসার বাইরে নিজেকে একটু ফ্রেশ লাগার জন্য কিছুক্ষণ পরপরই চিরুনি দিয়ে একটু আঁচড়ে নিতে পারেন।
চুইংগাম
সারা দিন নিশ্বাস সতেজ রাখতে সব সময় ব্যাগে চুইংগাম কিংবা সেন্টার ফ্রেশ রাখুন, যা আপনাকে কথা বলার সময় সতেজতা দেবে।
প্রয়োজনীয় ওষুধ
ব্যান্ডেড, প্যারাসিটামল, পেট খারাপের ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার বাড়ি থেকে বেরোনোর আগে নিতে ভুলবেন না।
স্যানিটারি ন্যাপকিন
সুরক্ষার জন্য স্যানিটারি ন্যাপকিন পার্সে রাখা উচিত।
মোবাইলের চার্জার বা পাওয়ার ব্যাংক
মেয়েদের নিরাপত্তার জন্য মোবাইল সব সময় খোলা থাকা প্রয়োজন। বাইরে ফোন বন্ধ হওয়ার ঘটনা এড়ানোর জন্য ব্যাগে চার্জার বা পাওয়ার ব্যাংক রাখা উচিত।
টাকার পার্স
এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস মেয়েদের ব্যাগের। সব সময় ব্যাগে একটি ছোট টাকার পার্স রাখা উচিত। সঙ্গে ডেবিট বা ক্রেডিট কার্ডও রাখতে পারেন। মডেল পিয়া জান্নাতুল বললেন, তিনটা জিনিস ছাড়া আমি বাসা থেকে বের হতে পারি না। আমার মোবাইল ফোন ও চার্জার, ক্রেডিট কার্ড এবং কলম। শুটিংয়ের কারণে আলাদা করে মেকআপ বক্স সব সময় সঙ্গেই থাকে, কিন্তু নিজের ব্যাগে আমি এই তিনটি জিনিস রাখি।
পানির বোতল
নিয়মিত পানি পান করলে শরীর ও ত্বক দুটোই সুস্থ থাকে। তাই বাইরে যাওয়ার আগে একটা পানির বোতল ব্যাগে ভরে নিন।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
