ঘুষ চান আদালতের কর্মচারীরা
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫
► ৬৬ শতাংশ বিচারকের মত, সাপোর্ট স্টাফরা ঘুষ চান
► বিচারাঙ্গনে দুর্নীতির আট কারণ সংস্কার কমিশনের প্রতিবেদনে
আদালতের কর্মচারীরা ঘুষ চান, এমন তথ্য এসেছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে। খোদ বিচারকরাও মনে করেন ঘুষ চান তাদের সাপোর্ট স্টাফরা। সংস্কার কমিশন পরিচালিক এক অনলাইন জরিপে ৬৬ শতাংশ বিচারক এমন মতামত দিয়েছেন। জরিপের অংশ নিয়ে আদালতের কর্মীদের ঘুষ নেওয়ার বিষয়ে মতামত দিয়েছেন সাধারণ নাগরিক ও আইনজীবীরাও।
কমিশনের প্রতিবেদনে বিচারাঙ্গনের দুর্নীতি-অনিয়মের সম্ভাব্য আটটি কারণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে করণীয় উল্লেখ করে কিছু সুপারিশও করেছে কমিশন।
প্রতিবেদনে নাগরিক, বিচারক ও আইনজীবীদের ওপর অনলাইনে পরিচালিত জরিপের ফলাফল তুলে ধরা হয়েছে। জরিপে প্রশ্ন ছিল, ‘আদালতের কর্মচারী সম্পর্কে আপনার ধারণা কেমন?’। এতে অংশ নেন ১১ হাজার ২২৫ জন নাগরিক। ৯ হাজার ৫৩০ জন মনে করেন, আদালতের কর্মচারীরা ঘুষ চান। যা মোট অংশগ্রহণকারীর ৮৪ দশমিক ৯০ শতাংশ। একই প্রশ্নে আইনজীবীদের জরিপে, ৯১ দশমিক ৭০ শতাংশ আইনজীবী মনে করেন আদালতের কর্মচারীরা ঘুষ চান। এখানে মোট ২২৮ জন আইনজীবী অংশ নেন। জরিপে বিচারকদের কাছে প্রশ্ন ছিল ‘কোর্ট সাপোর্ট স্টাফদের সম্পর্কে আপনার ধারণা কেমন?’ অংশ নেওয়া ১৮৮ জন বিচারকের মধ্যে ১২৪ জনই বলেন, সাপোর্ট স্টাফরা ঘুষ চান। যা অংশগ্রহণকারী বিচারকদের ৬৬ শতাংশ।
বিচারাঙ্গনে দুর্নীতি-অনিয়মের সম্ভাব্য কারণ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ ও অধস্তন আদালত মিলিয়ে মোট বিচারকের সংখ্যা ২ হাজার ৩০০ জনের কিছু বেশি। এই স্বল্পসংখ্যক বিচারকের মাধ্যমে ৪৩ লাখ মামলা নিষ্পত্তি করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘসূত্রতার সৃষ্টি হচ্ছে। আবার বিচার প্রক্রিয়ায় বিচারক ছাড়াও অপরিহার্য অংশীজন হচ্ছেন আইনজীবী, পুলিশ, আইনজীবী সহকারী, আদালতের সহায়ক জনবল। একজন বিচারপ্রার্থীকে এসব ব্যক্তিদের সঙ্গে মামলার বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে হয়। তাদের কারও কারও দ্বারা বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হন। আর এই হয়রানি এড়াতে অনেকে বাধ্য হন ঘুষ বা বিভিন্নভাবে অর্থ প্রদান করতে। আবার কেউ অবৈধ সুবিধা পেতেও ঘুষ দেন।
বিচারাঙ্গনে দুর্নীতি-অনিয়মের আটটি উল্লেখযোগ্য কারণ তুলে ধরা হয়েছে সংস্কার কমিশনের প্রতিবেদনে। এক. বিচারক ও বিচার সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণকারী বিচারক, আইনজীবী, আদালতের কর্মচারী, আইনজীবী সহকারী, পুলিশ বা তদন্তকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার ঘাটতি।
দুই. মামলার কার্যতালিকা আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য উন্মুক্ত রাখার ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা।
তিন. আদালত প্রাঙ্গণে তথ্য সেবা প্রদানের জন্য তথ্য কেন্দ্র না থাকা।
চার. সংশ্লিষ্ট অংশীজনদের নৈতিক কর্মঘণ্টার সর্বোচ্চ ব্যবহার না করা।
পাঁচ. আদালতের আওতাধীন বিভিন্ন দপ্তরের সিটিজেন চার্টার প্রদর্শন না করা।
ছয়. আইনজীবীদের মধ্যে স্বচ্ছতা প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলের উদ্যোগহীনতা।
ছয়. রাষ্ট্রপক্ষের আইনজীবীদের তদারকি ব্যবস্থায় ঘাটতি।
সাত. বিচারক বা অফিস প্রধানদের অধীন কর্মচারীদের তদারকি ব্যবস্থায় ঘাটতি।
আট. অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বা অভিযোগ বক্সের অনুপস্থিতি।
সুপ্রিম কোর্টের দুর্নীতি প্রতিরোধের বিষয়ে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে দুর্নীতি প্রতিরোধের জন্য সংবিধান অনুসারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সময়ে সময়ে অভিযোগ গ্রহণ ও তা নিষ্পত্তি করাসহ আনুষঙ্গিক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের (প্রেষণে কর্মরত জুডিশিয়াল অফিসার) বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধানের জন্য হাই কোর্ট বিভাগের তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে অভিযোগ গ্রহণ ও তা নিষ্পত্তি করাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
প্রতিবেদনে একইভাবে অধস্তন আদালতের দুর্নীতি প্রতিরোধে জাতীয় ও জেলাপর্যায়ে বিচারকদের সমন্বয়ে পৃথক পৃথক কমিটি গঠন করতে বলা হয়েছে। এর মধ্যে বিচারকদের বিষয়ে অনুসন্ধানে সুপ্রিম কোর্টের বিচারকদের সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি এবং অধস্তন আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য স্থানীয় ‘দুর্নীতি অনুসন্ধান ও প্রতিরোধ কমিটি’ গঠন করতে বলা হয়েছে।
প্রতিবেদনের সুপারিশে তিন বছর পরপর এবং অবসর নেওয়ার ছয় মাস আগে বিচারকদের ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের সম্পদের বিবরণ সংগ্রহ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তা পরীক্ষানিরীক্ষা ও প্রকাশ করার কথা বলা হয়েছে। পাশাপাশি বিচারিক দক্ষতা, আদালত ব্যবস্থাপনা, মামলা ব্যবস্থাপনা, আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিচারকদের আচরণ পর্যবেক্ষণ-পর্যালোচনার কাজও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করবে, মর্মে বিধান করতে প্রস্তাব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে প্রধান করে আট সদস্যের এই কমিশন গঠন করা হয়েছিল। গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। ৩৫২ পৃষ্ঠার প্রতিবেদনে ৩১টি অধ্যায়ে বিচার বিভাগ সংস্কার নিয়ে নানা সুপারিশ ও প্রস্তাব তুলে ধরা হয়েছে।
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
