ঘুরে দাঁড়ানোর গল্প-২: আত্মহত্যা কোনো সমাধান নয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯
সালটা ২০১৬। সবকিছুই রঙীন আমার চোখে তখন। কেননা, আসছে শীতেই আমার বিয়ে। বর আমাদের পাশের এলাকাতেই থাকে। চাইলেই যখন-তখন তার সঙ্গে দেখা করতে পারি, ঘুরতে যেতে পারি।
বিয়েটা পারিবারিকভাবে ঠিক হলেও পাত্রের সঙ্গে আমার মানসিকতা দারুণ মানিয়ে যাচ্ছিল। কে জানে হয়তবা সেই লোকটা মানিয়ে যাবার অভিনয় করতো শুধু!
এর মাঝে একদিন ভোরে ঘুম ভাঙে আব্বুর গোঙানীর শব্দে। মেডিকেলের স্টুডেন্ট হবার দরুণ বুঝতে পারি আব্বু স্ট্রোক করেছেন। যথাসম্ভব দ্রুত হসপিটালাইজড করাই তাকে।
তিনদিন পর আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে যখন শুনি আব্বুর এক পাশ সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেছে। আমার পরিবারে আব্বুই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আর সম্পদ বলতে আমাদের কেবল ঢাকায় ছোট্ট একটা বাড়ি।
আমি, আম্মু, ছোট ভাই যেন অকুল পাথারে পড়লাম। ঠিক করলাম যতই কষ্ট হোক বাবার চিকিৎসা চালিয়ে যাবো। কিন্তু আর্থিক দিক থেকে ভীষণ দূর্বল হয়ে গিয়েছি আমরা ততদিনে।
তখন আমরা আমার বিয়ের জন্য জমিয়ে রাখা অর্থ, গয়না খরচ করা শুরু করে দিলাম। মাস দুয়েক পরে হঠাৎ করে পাত্রপক্ষ বিয়ের জন্য চাপ দিতে লাগলো।
মা সিদ্ধান্ত নিল ঘরোয়াভাবে বিয়ে পড়িয়ে দেবেন। তখন পাত্রপক্ষকে জানানো হলো আমরা এই মুহুর্তে তাদেরকে কিছুই দিতে পারবো না। এটা শুনে তারা খুব খেপে গেলেন।
বলতে লাগলেন, আমরা ছোটলোক, মেয়ের বিয়েতেও খরচ করতে চাই না। অবশেষে তারা জানালেন, যদি আমাদের বাড়ির এক অংশ পাত্রের নামে লিখে দেয়া হয় তবে তারা রাজী আছেন।
হতাশ আমি ততদিনে হবুবরকে অনেক ভালোবেসে ফেলেছি। তার সঙ্গে দেখা করে বললাম আমাদের কিছু বছর সময় দিতে। তখন সে খুব অদ্ভুতভাবে জবাব দিল যে তার ভাইয়েরাও বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু পেয়েছে।
কাজেই সেও আশা করে আমরা তাকে যেন অনেক কিছু দেই, নতুবা এই বিয়ে সম্ভব নয়। ঠিক সেসময় আমার ভেতর কেমন যেন একটা বিদ্যুৎ খেলে গেল। আমি আংটি ফেরত দিয়ে চলে আসলাম।
এক সপ্তাহ ঘরে বন্দী থেকে নিজে কেবল মোটিভেশনাল বই পড়লাম। এবার আমি বাইরের দুনিয়াকে চিনতে লাগলাম। সারাদিন ক্লাসের পর টিউশন করাতাম, রাতে বাসায় ফিরে পড়তাম।
অনেকটা শক্ত হয়ে যাওয়ার পর খবর পেলাম সেই ভদ্রলোকের সঙ্গে আমার আপন মামাতো বোনের বিয়ে। তার বিয়েতে গেলাম, আনন্দ করলাম, রাতে কেঁদে বালিশ ভিজিয়ে পরদিন থেকে আবার ব্যস্ত হয়ে গেলাম বাস্তবিক জীবনে।
আমার উপার্জনে আমার বাবা এখন সুস্থ। আলহামদুলিল্লাহ আমি ৩৮তম বিসিএসে উত্তীর্ণ হয়েছি। আমার ভাই এখন রুয়েটে পড়ছে।
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
