গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামে কৌশলী বিএনপি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩
বিএনপি চট্টগ্রাম মহানগর কার্যালয় গত ২৮ অক্টোবরের পর থেকে তালাবদ্ধ। কেন্দ্রীয়ভাবে বিএনপি হরতাল-অবরোধ ডাকার পরও কার্যালয় খোলেনি। কোনো নেতাকে সেখানে দেখা যায়নি। অবশ্য তৃণমূল নেতাকর্মীরা বলছেন, আন্দোলনের গ্রেপ্তার এড়াতে নেতারা প্রকাশ্যে আসছেন না।
এদিকে আওয়ামী লীগ রাজপথ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মিছিল-সমাবেশ করছে। কর্মসূচির পরিসরও তারা বাড়াচ্ছে।
গতকাল রবিবার দুপুর ২টায় মহানগর বিএনপি কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান ফটক তালাবদ্ধ। ভবন ও ভবনের আশপাশে সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির বিভিন্ন স্লোগান ও কেন্দ্রীয় অনেক নেতার ছবিসংবলিত ব্যানার ঝুলছে।
এ সময় সেখানে একজন কর্মীও দেখা যায়নি। শুধু তা-ই নয়, ওই কার্যালয় দেখভালের দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ককেও খুঁজে পাওয়া যায়নি।
কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কেও নেতাকর্মীদের দেখা যায়নি। প্রবেশপথের ডান পাশে বিএনপি কার্যালয় থেকে কয়েক শ গজ দূরে বসে ১৮-২০ জন পুলিশকে দেখা যায়।
বাঁ পাশে ফুটপাতে মোহাম্মদ আলম নামের এক পান-সিগারেটের দোকানদার। দুপুর সোয়া ২টার দিকে তিনি বলেন, ‘আমি আজকে (গতকাল) সকাল ১০টা থেকে এখানে আছি। এই পর্যন্ত কাউকে দেখিনি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক দিন সারা দেশে (গত ২৯ অক্টোবর) হরতাল ছিল। ওই দিন থেকে তাদের কাউকে এখানে দেখিনি।
এর আগে প্রচুর নেতাকর্মী আসত।’
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মহানগর বিএনপির একাধিক নেতাকর্মী জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় দলীয় মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনার পর মহাসচিবসহ বিভিন্ন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার করা হয়। এরপর থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির অনেক নেতাকর্মী আড়ালে চলে যান। পরদিন ২৯ অক্টোবর মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্করের বাসায় পুলিশ তল্লাশি চালায়। এ ছাড়া আরো বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে তল্লাশির পাশাপাশি এরই মধ্যে দেড় শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।
দ্বিতীয় দফায় বিএনপির টানা দুই দিনের অবরোধ কর্মসূচি গতকাল শুরু হয়েছে। এদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর গ্রেপ্তারের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতালও ছিল।
দলীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন চট্টগ্রাম নগরে দেড় শতাধিক গ্রেপ্তার হলেও তাঁদের প্রায়ই থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের কর্মী। মোট গ্রেপ্তারকৃতের মধ্যে নগর কমিটির একজন সদস্য রয়েছেন।
চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্করসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার মোবাইলে ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়। দলটির নেতাকর্মীরা জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় অনেক নেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পর চট্টগ্রামে বিএনপি নেতারা গ্রেপ্তার এড়ানোর কৌশল নিয়েছেন। এ জন্য প্রকাশ্যে দেখা যাচ্ছে না।
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্ব পালনকারী মো. ইদ্রিস আলী বলেন, ‘হরতাল ও অবরোধ কর্মসূচি ঘিরে আমাদের দলীয় কার্যালয়ে কোনো কর্মসূচি ছিল না। তাই কেউ যায়নি। আজ (গতকাল) চট্টগ্রামে হরতাল ও কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচি পালনকালে বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে।’
তিনি আরো বলেন, ‘রাস্তায় নামলেই গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। এর পরও আমরা বিভিন্ন কর্মসূচি পালন করার চেষ্টা করছি। সামনে আরো কঠিন কর্মসূচি আসছে। সবাই যাতে গ্রেপ্তার না হয় তার জন্য আমাদের নেতারা নির্দেশনা দিচ্ছেন। উনারাও যেকোনো সময় কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারেন।’
রাজপথে থাকছে আওয়ামী লীগ
সরকারবিরোধী কর্মসূচির বিরুদ্ধে সভা-সমাবেশ কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় আওয়ামী লীগ। দলীয় সূত্রে জানা যায়, সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি মোকাবেলায় ক্ষমতাসীন দল চট্টগ্রামে মিছিল, সভা ও সমাবেশ আরো বিস্তৃৃত করবে। গত সপ্তাহে বিএনপির এক দিনের হরতাল ও তিন দিন অবরোধ কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা নগরে যেসব স্থানে কর্মসূচি পালন করেছে, গতকাল থেকে কর্মসূচির পরিসর আরো বাড়ানো হয়। গত সপ্তাহে নগরের কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে বিএনপি ও তার সহযোগী সংগঠনের মধ্যম পর্যায়ের নেতারা মিছিল সমাবেশ করলে সেখানে পাল্টা কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘হরতাল ও অবরোধ কর্মসূচিতে চট্টগ্রামে বিএনপি নেতাদের রাজপথ দূরে থাক, তাদের দলীয় কার্যালয়েও যায়নি। হরতাল ও অবরোধকালে নগরে কয়েকটি গাড়িতে আগুন-ভাঙচুরের ঘটনা ঘটেছে। সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির নামে তারা স্বাধীনতাবিরোধীদের নিয়ে আবার জ্বালাও পোড়াওয়ে নেমেছে। বিএনপি-জামায়াতকে চট্টগ্রামে আর মাঠে নামতে দেওয়া হবে না। চট্টগ্রাম বন্দরসহ জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে এবং জনগণের জানমাল রক্ষার্থে আমরা রাজপথে থাকব। আমাদের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও মাঠে আছে।’
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
