গৃহিণী’নাকি ‘কর্মজীবী’নারী? সমাজ কি চায়?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
গৃহিণী’ একটা মিশ্র অনুভূতির শব্দ। সংসারের প্রতি ভলোবাসা থেকে যেমন এটাকে অনেকে পেশা হিসেবে বলতে কুন্ঠাবোধ করেন না একইভাবে কখনো বা পরিবারের চাপে, কখনো বা সুযোগের অভাবে গৃহিণী হয়ে ওঠাটা কারো কারো জন্য হয়ে যায় স্বপ্নভঙ্গেরই নামান্তর।
আমার মায়েদের মত মেয়েদের এই সমাজকে যা যা বলতে দেখেছি –
– “সারাদিন বাসায় বসে বসে করটা কী?”
– “সারাদিন তো বাসাতেই থাক! তোমার বাচ্চার জামায়ও দেখি এত ময়লা!”
– “এত পড়াশোনা করে কী লাভটাই বা হইল, হইছো তো হাউজ ওয়াইফ!”
– “পড়াশোনা করছো কি অন্যের ঘরের চুলা ঠেলার জন্যে! এই জন্যেই বুঝি বাপ-মা টাকা পয়সা খরচ কইরা পড়াইছে তোমারে?”
– “বাচ্চা পালার জন্যে চাকরি ছাড়বা? বলে কি এই মেয়ে? স্বামীর ঘাড়ে বসে বসে খাইলে কোন পাত্তা পাবা ভাবছো?”
– “তোমার বেস্ট ফ্রেন্ডটাকেই দেখো কি সুন্দর চাকরি-বাকরি করছে, দেশ-বিদেশে ঘুরছে! সেইরকম আছে! তোমার এই হাল কেন?”
(……..এবং তারা এভাবেই বলে চলেন…….)
মানুষজন কীভাবে কীভাবে যেন কল্পনায় দেখতে পারে- নিশ্চিত বাসায় কাজের বুয়া বাচ্চা পালছে আর বাচ্চাটাকে ধরে ধরে পিটাচ্ছে! অথবা মেয়ের নিজের মা/শ্বাশুড়ি বাচ্চাটাকে পেলে দিচ্ছে আর ওদিকে মহিলা অফিসে গিয়ে আরাম চেয়ারে বসে বসে দোল খাচ্ছে! আর দুইজন পাখা দিয়ে মহারাণীকে বাতাস করছে!!
আমার ‘গৃহিণী’ মায়ের এইসব ‘কর্মজীবী’ মেয়েরা যেসব কথা শোনেন এই সমাজের কাছ থেকে –
– “মা হয়ে বাচ্চাটারে একা ফেলে ক্যামনে যে, অফিসে যাও তুমি? কে দেখে? আমি হলে জীবনেও বাচ্চাকে অন্য কারো কাছে দিতাম না! জন্মের পর থেকে এক হাতে পালছি! কাউরে ধরতে পর্যন্ত দেই নাই!!”
– “ওহ! তোমার মা/শ্বাশুড়ি বাচ্চা পেলে দেয়! ভালই আরাম করে নিলা! কপাল করে আসছো!!”
– “বাচ্চা ব্রেস্টফিড করে নাই! এইটাতো বাচ্চার হক! আচ্ছা শুনছি এরকম হইলে নাকি বাচ্চার কাছে বড় হইলে মাফ চাইতে হয়!কথা কি সত্যি?”
– “কি বলেন এইসব? বাচ্চাকে ফেলে ওর মা অফিসের ট্যুরে গেছে? (যাক নিশ্চিত হওয়া গেল! এই মেয়ে নিশ্চিত একটা জালিম বা একটা ডাইনী!!)”
– বিয়ে বাড়িতে, “এ কি? তুমি দেখি আগেই খেতে বসে গেছো? বাচ্চাকে কে খাওয়াচ্ছে? কী? বাচ্চার বাবা? কী কান্ড, কী কান্ড?” (বাস্তবে সুযোগ থাকলে হিন্দী সিরয়াল এর ক্লাইমেক্স-এর সাউন্ডগুলা বেশ জমতো এখানে!!)
(……..এবং তারা এভাবেই বলে চলেন….)
এসব অপ্রয়োজনীয় কথা বা একটু নোংরা করে বললে ‘খোঁটা বাণিজ্য’ যে কী ভয়াবহ আইডেন্টিটি ক্রাইসিস-এ একজন নারীকে ফেলে দিতে পারে সেসব নিয়ে আমরা সচরাচর খুব কম কথা বলি! কারণ খুব যত্ন করে নিজেদের কষ্টগুলো আমরা লুকাতে শিখি! ‘গৃহিণী’ হবেন বলে যিনি সিদ্ধান্ত নিয়েছেন বা হতে বাধ্য হয়েছেন, তিনি হয়তো রোজকার ব্যস্ত দিনশেষে চায়ের মগ হাতে আনমনা হন। ভাবতে শুরু করেন – “ভুল করলাম না তো?”
সমাজ কে চিৎকার করে বলতে ইচ্ছে করে- “কান্নাটা শুনতে পাচ্ছোতো ঠিকঠাক? এখন খুশি তুমি? এবার কী তবে বলবে, মুক্তিটা কোথায়?”
- নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন
- ‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা’
- ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ আয়ের পেশা চক্ষু চিকিৎসা
- আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা
- ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ঠাঁই হলো চিড়িয়াখানায়
- নিউইয়র্কে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- আজ পবিত্র ঈদুল আজহা
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
