গুণীজন সংবর্ধনা পেলেন সাবেক দুই অর্থমন্ত্রী
প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯
‘গুণীজন সংবর্ধনা ২০১৯’ পেলেন সাবেক দুই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও এম সাইদুজ্জামান।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তাদের যৌথভাবে এ সংবর্ধনা দেয় বণিকবার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।
এ সময় উপস্থিত ছিলেন বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ড. মশিউর রহমান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ আরও বেশ কয়েকজন মন্ত্রী। তারা সবাই সংবর্ধনা পাওয়া সাবেক এই দুই অর্থমন্ত্রীকে নিয়ে স্মৃতিচারণা করেন এবং তাদের অবদান তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২১টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বিভিন্ন মন্ত্রণালয়ের ১৪ জন সচিবসহ দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী, সরকারের কর্মকর্তারা।
এ সময় বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, মানুষের জীবনে কিছু স্মরণীয় মুহূর্ত থাকে। আজকে এই মুহূর্তকে আমি সারাজীবন ধারণ করে রাখব। মুহিত ভাইয়ের রেখে যাওয়া কাজ আমি সম্পন্ন করব আশা করি।
সংবর্ধনা দেয়ার আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সাইদুজ্জামানের কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে তাদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় দুজনকে উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং তুলে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট। একই সঙ্গে তাদের হাতে উপহার হিসেবে তুলে দেয়া হয় একটি পোর্ট্রেট।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১৯৮২ থেকে ১৯৮৩ সালে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসে। ওই সময় তিনি সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ২০০৯ সালের ৬ জানুয়ারি অর্থমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৮ সাল পর্যন্ত টানা অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
সাইদুজ্জামান ১৯৭৭ থেকে ১৯৮২ ও ১৯৮২ থেকে ১৯৮৩ সময়ে সরকারের অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি প্রধান অর্থ সচিব ও অর্থ মন্ত্রণালয়বিষয়ক রাষ্ট্রপতির উপদেষ্টা (প্রতিমন্ত্রীর সমান মর্যাদা), তারপর অর্থ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। একই সময়ে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
