গুজব আতঙ্ক, বড় ষড়যন্ত্র দেখছে সরকার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯
সারাদেশে ‘ছেলেধরা’ গুজবকে বড় ষড়যন্ত্র হিসেবে দেখছে সরকার। এ ব্যাপারে আওয়ামী লীগকে সক্রিয় করার নির্দেশ দিয়েছেন লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নানা রকম গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে একটি মহল। ছেলে ধরা সন্দেহে বেশ কয়েকজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পাচঁ দফা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ৫ দফা নির্দেশনা পাঠকদের জন্য তুলে ধরা হলো-
১. প্রত্যেক এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দর কাছে অবিলম্বে বার্তা দিতে হবে যে, এ ধরনের গুজব এবং আইন নিজের হাতে তুলে নেয়ার ব্যাপারে তারা যেন সতর্ক থাকে এবং জনগণের পাশে গিয়ে যেন তাদের সচেষ্ট করে। জনগণকে যেন তারা সচেতন হতে সহায়তা করে।
২. প্রত্যেক পাড়া মহল্লায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নাগরিক কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।
৩. স্কুলগুলোতে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে যৌথ সভা করার নির্দেশনা দিয়েছেন।
৪. প্রত্যেকটা পাড়া-মহল্লা, মসজিদ- মন্দিরে এ ব্যাপারে সচেতনতা তৈরির জন্য ইমাম, পুরোহিত বা পাদ্রীদের যেন আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
৫. আইনপ্রয়োগকারী সংস্থাকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে যে গুজব সন্ত্রাস এবং আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা হচ্ছে সেটা স্পষ্টতই একটা পরিকল্পনা বলে এখন স্পষ্টতত প্রতীয়মান হচ্ছে। এ বাস্তবতায় আমরা দলকে সক্রিয় করবো। আমরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ের মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরণের গুজব সন্ত্রাসকে প্রতিহত করবো। অতীতে যেমন আমরা অগ্নি সন্ত্রাস বা অরাজক পর্যায়ের পরিস্থিতি মোকাবিলা করেছি এবারো আওয়ামী লীগ একইভাবে আতঙ্ক থেকে জাতিকে মুক্তি দিবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, সরকারের বিরুদ্ধে এটা পরিকল্পিত ষড়যন্ত্র। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জঙ্গি উত্থানে বিশ্বাস করে তারাই গুজব ছড়াচ্ছে। তিনি বলেন, গুজব প্রতিরোধে সরকার ত্বরিত গতিতে যথাযথ পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন মহল থেকে মানুষকে সচেতন করার উদ্যোগ নেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ছেলেধরার গুজব ছড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে। যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের শাস্তি পেতেই হবে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টির মাধ্যমে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ গুজবের কোনো ভিত্তি নেই।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পরিকল্পিতভাবে দেশের ভেতর ও বাইরে থেকে গুজব ছড়ানো হচ্ছে। উন্নয়নের অগ্রগতি রুখতে স্বার্থান্বেষী মহল তৎপরতা চালাচ্ছে। তাদের সব আন্দোলন ব্যর্থ হওয়ার পর এই সহজ পথটি অর্থাৎ ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে গুজব ছড়ানোর পথ বেছে নিয়েছে।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
