গাজা যুদ্ধবিরতির নতুন প্রস্তাব, কায়রোতে যাচ্ছে হামাস
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে জড়িত একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধের অবসানের জন্য একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছেন।
ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, প্রস্তাবটিতে ৫ থেকে ৭ বছর মেয়াদি একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যার আওতায় ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা সব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে, যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটবে এবং ইসরায়েল পুরোপুরি গাজা থেকে সরে যাবে।
অন্যদিকে হামাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল কায়রোতে আলোচনার জন্য পৌঁছনোর কথা রয়েছে। ইসরায়েল এখনো মধ্যস্থতাকারীদের প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি।
ইসরায়েল ফের গাজায় বোমাবর্ষণ শুরু করলে গত মাসে সর্বশেষ যুদ্ধবিরতির চুক্তি ভেঙে পড়ে। দুই পক্ষই একে অপরকে চুক্তি ব্যর্থ হওয়ার জন্য দায়ী করে।
এদিকে গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত এবং আরো ৬০ জন আহত হয়েছে বলে মঙ্গলবার হামাসশাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা এ হামলাগুলোকে ‘চরম মাত্রার’ বলে বর্ণনা করেছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, এই হামলায় অনেক বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ধ্বংস হয়েছে, যেগুলো হামাস পরিচালিত পৌর কর্তৃপক্ষ সড়ক মেরামত, ধ্বংসস্তূপ পরিষ্কার ও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে ব্যবহার করত। গাজার দক্ষিণে রাফা শহরের কিছু এলাকায় ট্যাংক চলাচল করতেও দেখা গেছে।
অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত প্রায় ৪০টি প্রকৌশল যন্ত্রপাতি’তে হামলা চালিয়েছে, যেগুলো ৭ অক্টোবরের হামলার সময়ও ব্যবহার করা হয়েছিল। তারা আরো বলেছে, ‘হামাস এই যন্ত্রপাতি ব্যবহার করেছে বিস্ফোরক পুঁতে রাখতে, ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননে, সীমানা ভাঙতে এবং ধ্বংসস্তূপের নিচে লুকানো অস্ত্র ও সামরিক সরঞ্জাম খুঁজে পেতে।
’
ইসরায়েল তাদের অভিযান চালিয়ে যাওয়ার মধ্যে কায়রোতে আলোচনার জন্য বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দরবিশ ও প্রধান আলোচক খালিল আল-হাইয়ার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে। এই বৈঠকটি এমন এক সময় হচ্ছে, যখন কয়েক দিন আগেই হামাস ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করে। ওই প্রস্তাবে হামাসকে নিরস্ত্রীকরণের শর্তে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব ছিল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার বলেন, তিনি যুদ্ধ শেষ করবেন না, যতক্ষণ না হামাস ধ্বংস হয় এবং সব জিম্মিকে মুক্ত করা হয়।
হামাস বলেছে, তারা জিম্মিদের মুক্তি দেবে না, যতক্ষণ না ইসরায়েল যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেবে।
আলোচনার সঙ্গে জড়িত ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেন, হামাস ইঙ্গিত দিয়েছে, তারা গাজা শাসনের দায়িত্ব এমন কোনো ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে দিতে প্রস্তুত, যারা ‘জাতীয় ও আঞ্চলিকভাবে সম্মত’। এই কর্তৃপক্ষ হতে পারে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) অথবা একটি নতুন প্রশাসনিক কাঠামো। তবে নেতানিয়াহু ভবিষ্যতে গাজার শাসনে পিএর যেকোনো ধরনের ভূমিকার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। গাজায় ২০০৭ সাল থেকে হামাস শাসন করছে।
যদিও এই উদ্যোগ সফল হবে কি না, তা এখনই বলা কঠিন, তবে সূত্রটি এই মধ্যস্থতা প্রচেষ্টাকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, হামাস ‘অভূতপূর্ব নমনীয়তা’ দেখিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক। পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর জবাবে ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করে, তাতে সোমবার পর্যন্ত গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ৫১ হাজার ২৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
এদিকে কায়রোতে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাস তাদের কর্মীদের ও তাদের পরিবারের সদস্যদের গাজার সীমান্তের কাছে মিসরের আরিশ শহরে স্থানান্তরের নির্দেশ দিয়েছে, যারা গাজা থেকে মিসরের হাসপাতালে চিকিৎসাসংক্রান্ত স্থানান্তর ও মানবিক সহায়তা প্রবেশের সমন্বয় করছিলেন।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
