গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল
প্রকাশিত: ৯ জুন ২০২৫
গাজার দিকে রওনা হওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’কে আটক করেছে ইসরায়েল। ইতালি থেকে যাত্রা শুরু করা জাহাজটি গাজার উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমা থেকে জোরপূর্বক ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাহাজটিতে সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ ১৩ জন ছিলেন। খবর আল জাজিরা
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আটক কর্মীদের একটি ভিডিও প্রকাশ করে জাহাজটিকে ‘সেলফি ইয়ট’ হিসেবে উপহাস করে। এই ভিডিও প্রকাশের কড়া সমালোচনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির আইনের অধ্যাপক আদিল হক। তিনি এক্স-এ বলেন, ‘অপমানজনক আচরণ একটি যুদ্ধাপরাধ।’
যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠন ‘সিএআইআর’ এক বিবৃতিতে জানায়, ‘মাদলিন জাহাজে ইসরায়েলের হামলা একটি রাষ্ট্রীয় সন্ত্রাস এবং আন্তর্জাতিক জলদস্যুতা।’
সংগঠনের নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, ‘এই মানবিক মিশনে রাসায়নিক অস্ত্র প্রয়োগ ও যাত্রী অপহরণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।’
জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ‘ফ্রানচেসকা আলবানিজে’ বলেন, ‘ইসরায়েল গাজা নিয়ন্ত্রণ করে না। অবরোধ তুলে নিতে হবে এবং গাজাবাসীদের সহায়তা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘অভিযান চলাকালীন মাদলিনের ক্যাপ্টেনের সঙ্গে তার শেষ কথা হয়, যখন ক্যাপ্টেন বলছিলেন, ‘আরেকটি নৌকা কাছে আসছে।’ এরপরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তুরস্কের কর্মী সুয়াইব ওর্দুর স্ত্রী সুমেইরা মিত্তেলমিয়ার বলেন, ‘আমরা যখন কথা বলছিলাম, তখন অ্যালার্ম বেজে উঠল। এরপর সংযোগ কেটে যায়। এখন আমি শুধু চাই ও নিরাপদে ফিরে আসুক।’
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, ‘সেলফি ইয়ট’ নামে অভিহিত ‘ম্যাডলিন’ জাহাজটি আটক করা হয়েছে। তারা দাবি করে, কিছু তথাকথিত সেলিব্রিটি ‘গণমাধ্যমকে প্ররোচিত করে প্রচারের জন্য নাটক সাজিয়েছে।’ ইসরায়েলের সেই পোস্টে বিশেষভাবে অভিযুক্ত করা হয়েছে সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে।
এদিকে, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানায়, জাহাজটির সঙ্গে সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। টেলিগ্রামে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, জাহাজে থাকা মানবাধিকারকর্মীরা হাত উপরে তুলে বসে রয়েছেন, যেটি জাহাজ আটকানোর মুহূর্তের ছবি বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে ‘ম্যাডলিন’ যাত্রা শুরু করে। এর লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে মানবিক সংকটে থাকা গাজায় জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া। ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। ফলে কয়েকটি শিশু অনাহারে মারা যায় বলে বিভিন্ন সংস্থা জানিয়েছে।
ত্রাণবাহী এই জাহাজটি গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যজীবী ম্যাডলিনের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের দাবি, জাহাজটিতে রয়েছে গাজার মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ, ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও কৃত্রিম অঙ্গ।
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- মঈন চৌধুরীর উদ্যোগে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা
- নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
- জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি
- অলকাউন্টি হোম কেয়ারের ইফতার
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার
- আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রাষ্ট্রপতি
- বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
- ট্রাম্পের কাছে ১৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইলেন হোকুল
- গণতন্ত্রের শৃঙ্গ জয়ের অভিযাত্রা
- কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ
- আজকাল ৯১৩
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
