গরমে প্রাণ জুড়ানোর ৯ রেসিপি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪
লাবাং
যা লাগবে : টকদই এক কাপ, ঘন দুধ দুই কাপ, বিট লবণ ১/৪ চা চামচ, চিনি এক টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, বরফ পরিমাণমতো, ঠান্ডা পানি এক কাপ, পুদিনাপাতা ৪/৫টি।
যেভাবে করবেন : টকদইয়ের সঙ্গে বিট লবণ, চিনি, ভাজা জিরা গুঁড়া ভালো করে মিশিয়ে এর সঙ্গে ঘন দুধ ও ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, ফ্রিজে রেখে ঠান্ডা করে অথবা বরফ দিয়ে পরিবেশন করতে হবে।
তেঁতুল গুড়ের ঠান্ডাই
যা লাগবে : তেঁতুলের কাথ এক টেবিল চামচ, আখের গুড় এক কাপ, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, ভাজা শুকনা মরিচ ১/৪ চা চামচ, বিট লবণ ১/৪ চা চামচ, ঠান্ডা পানি চার গ্লাস।
যেভাবে করবেন : তেঁতুলের কাথের সঙ্গে আখের গুড়, জিরা গুঁড়া, বিট লবণ ভালো করে মিশিয়ে ঠান্ডা পানির সঙ্গে দিয়ে ভালো করে হুইস্ক দিয়ে নেড়ে গ্লাসে ঢেলে ওপরে ভাজা মরিচের গুঁড়া দিয়ে একসঙ্গে বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।
অরেঞ্জ মজিটো
যা লাগবে : কমলা দুটি, পুদিনাপাতা এক টেবিল চামচ, লেবু একটি, পাউডার সুগার পরিমাণমতো, সোডা ওয়াটার পরিমাণমতো।
যেভাবে করবেন : কিছু কমলা ছোট করে কেটে তার সঙ্গে লেবুর টুকরা, পুদিনাপাতা দিয়ে গ্লাসে থেঁতো করে এতে কমলার রস, পাউডার সুগার ও সোডা ওয়াটার দিয়ে ভালো করে নেড়ে বরফ দিয়ে পরিবেশন করতে হবে।
লেমন জিনজার আইস টি
যা লাগবে : চা পাতা চার চা চামচ, লেবুর রস দুই চা চামচ, আদা কুচি এক টেবিল চামচ, বরফ ইচ্ছামতো, চিনি অথবা মধু পরিমাণমতো, পানি চার কাপ।
যেভাবে করবেন : চুলায় প্যান বসিয়ে তাতে পানি ও আদা কুচি দিয়ে গরম করতে হবে। বলক আসার আগেই চা পাতা দিয়ে দুই মিনিট রেখে নামিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে ছাকনি দিয়ে ছেকে ঠান্ডা করতে হবে। এবার ঠান্ডা চা-এর মধ্যে লেবুর রস, চিনি ও বরফ দিয়ে নেড়ে পরিবেশন করতে হবে লেমন জিনজার আইস টি।
রেসিপি দিয়েছেন আফরোজা নাজনীন সুমি
ভার্জিন মোহিত
যা লাগবে : ছোট টুকরা বরফ, পুদিনাপাতা, লেবু, সোডা বা স্প্রাইট।
যেভাবে করবেন : গ্লাসে প্রথমে পুদিনাপাতা ও লেবুর টুকরা দিন। এরপর গ্লাসের ভেতরে চামচ দিয়ে হালকাভাবে চেপে চেপে লেবুর রস বের করুন এবং পুদিনা পাতা থেঁতো করুন। বেশি জোরে চিপলে লেবুর খোসার তেতো ভাব বেরিয়ে পড়তে পারে। তারপর বরফগুলো দিয়ে, স্প্রাইট বা সোডা দিয়ে দিন। এবার একটু নাড়িয়ে দিন। পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন ভার্জিন মোহিত।
ক্যারামেল মজিটো ফ্র্যাপে
যা লাগবে : গরম পানি ১ টেবিল চামচ, ইন্সট্যান্ট কফি ১ চা চামচ, চকোলেট মিল্ক ১/৩ কাপ, চিনি ১ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১/৪ চা চামচ, হুইপড ক্রিম পরিমাণ মতো, ক্যারামেল সিরাপ ২ টেবিল চামচ, বরফ।
যেভাবে করবেন : গরম ফুটন্ত পানিতে কফি মিশিয়ে নিন। এরপর কফি, চকোলেট মিল্ক, চিনি, ভ্যানিলা এসেন্স, ক্যারামেল সিরাপ ব্লেন্ডারে মিশিয়ে নিন। পরিবেশন জারে বরফ দিয়ে গ্লাসের ভেতরে ঢেলে উপরে হুইপড ক্রিম ও ক্যারামেল সিরাপ দিয়ে পরিবেশন করুন।
আইস টি
যা লাগবে : ৪ চা চামচ চা পাতা, ৪ চা চামচ লেবুর রস, ৪ চা চামচ চিনি, কিছু বরফের টুকরা, কিছু পুদিনাপাতা, ১টি লেবু গোল টুকরা করে কাটা।
যেভাবে করবেন : একটি প্যানে চার কাপ পানি ফুটিয়ে তাতে চা পাতা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিন। ফুটন্ত চায়ে পুদিনাপাতা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে আগুন বন্ধ করে দিন। চা ছেঁকে ঠান্ডা হতে রাখুন। ঠান্ডা চায়ে লেবুর রস এবং স্বাদমতো চিনি মিশিয়ে নিন। এবার একটি পরিবেশনের গ্লাসে চা ঢেলে নিন। প্রতিটি গ্লাসে বরফের টুকরা, পুদিনাপাতা এবং লেবুর টুকরা দিয়ে সাজিয়ে আইস টি পরিবেশন করুন।
ড্রাগন স্মুদি
যা লাগবে : ড্রাগন ফল ১টি, দই আধা কাপ, দুধ সিকি কাপ, মধু ২ টেবিল চামচ।
যেভাবে করবেন : সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ঢেলে ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপর গ্লাসে ঢেলে বেদানা ছড়িয়ে পরিবেশন করুন।
তরমুজের স্মুদি
যা লাগবে : ঠান্ডা তরমুজ ২ কাপ, ঠান্ডা টক দই ২ কাপ, চিনি পছন্দ মতো, বরফ টুকরা ৮টি।
যেভাবে করবেন : তরমুজের বিচি ছাড়িয়ে নিন। সব একসঙ্গে ব্লেন্ড করে নিন। উপরে আবার বরফ দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা।
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- নিউইয়র্কে শবে বরাত উপলক্ষে গোল্ডেন এজের মিলাদ অনুষ্ঠিত
- আজকাল ৯০৮
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
- ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারের হিসাব দিতে হবে ইসিতে
- যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি
- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ
- হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা
- দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা
- জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার
- জনগণ কি ভোট দিতে যাবে?
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
