খাসোগির খুনিকে লুকিয়ে রেখেছে সৌদি আরব
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০১৯
সউদ আল কাহতানি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ সহযোগী। সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডের অন্যতম আসামি।
সামাজিক যোগাযোগ মাধ্যম স্কাইপি ব্যবহার করে হত্যার নির্দেশনা দিয়েছিলেন তিনি। খাসোগি হত্যার বিচার শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। কিন্তু মামলার অন্যতম প্রধান আসামি আল কাহতানির হদিস নেই।
খাসোগি হত্যা নিয়ে বিতর্ক শুরু হওয়ার কয়েক দিন পরই তাকে যুবরাজের গণমাধ্যম উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়া হয়। এর আগেই আত্মগোপনে চলে যান কাহতানি। এরপর গত প্রায় সাত সপ্তাহ ধরে পুলিশের ‘খোঁজাখুঁজি’তেও তার কোনো হদিস মেলেনি।
ওয়াশিংটন পোস্টের (এই পত্রিকার সাংবাদিক ও কলাম লেখক ছিলেন খাসোগি) অভিযোগ, কাহতানিকে লুকিয়ে রেখেছে সৌদি কর্তৃপক্ষ। তিনি কোথায় আছেন তা নিশ্চিত করে বলতে চাচ্ছে না রিয়াদ। মঙ্গলবার এ খবর দিয়েছে আলজাজিরা।
গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে বিয়ের কাগজপত্র নিতে গেলে খাসোগি হত্যা করা হয়। রিয়াদ থেকে পাঠানো যুবরাজ মোহাম্মদের ঘনিষ্ঠজনদের নিয়ে গঠিত ১৫ সদস্যের একটি দল তাকে কেটে টুকরো টুকরো করে এসিডে পুড়িয়ে হাওয়া করে দেয়। হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন আল কাহতানি।
গণমাধ্যম উপদেষ্টা হিসেবে বিন সালমানের সামাজিক যোগাযোগ মাধ্যম চালাতেন তিনি। আল কাহতানিসহ খাসোগি হত্যার আসামি ১৭ জন হলেও মাত্র ১১ জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার থেকে বিচার প্রক্রিয়া শুরু করেছেন রিয়াদের একটি আদালত।
গত নভেম্বরেই কর্তৃপক্ষ জানায়, তদন্তাধীন রয়েছেন কাহতানি এবং তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এরপর থেকেই তার ব্যাপারে আর কোনো তথ্য দেয়নি সৌদি সরকার।
প্রথম শুনানির দিন সৌদির প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মুজেব বলেন, খাসোগি হত্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কাহতানির। হত্যা পরিকল্পনায় তার ভূমিকা ছিল কিনা কিংবা তাকে ফাঁসানো হয়েছে কিনা- তার জড়িত থাকার বিষয়ে এ ধরনের বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, হত্যার অভিযোগ থেকে যুবরাজকে আড়াল করতেই তাকে লুকিয়ে রাখা হয়েছে। আরব সেন্টার অব ওয়াশিংটনের নির্বাহী পরিচালক আলজাজিরাকে বলেন, ‘কাহতানির নিখোঁজ সৌদি তদন্ত প্রক্রিয়ার একটা স্বাভাবিক অগ্রগতি। খাসোগি হত্যার অভিযোগ থেকে যুবরাজকে রক্ষা করতেই সম্ভবত এই কৌশল নেয়া হয়েছে।’
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
