কীভাবে পেরেছেন লিটন-মিরাজ?
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম ৬ জন মিলে করেছেন মোটে ২৬ রান। সাদমান (১০) ছাড়া জাকির (১), অধিনায়ক শান্ত (৪), মুমিনুল (১), মুশফিক (৩) ও সাকিবের (২) কেউ দু’অংকের ঘরে পৌঁছাতে পারেননি। সেই খাদের কিনারায় দাঁড়িয়ে লিটন দাস (১৩৮) আর মেহেদি হাসান মিরাজ (৭৮) সপ্তম উইকেটে জীবনপণ লড়াই করে ১৬৫ রানের বিরাট জুটি গড়ে দলকে খেলায় ফিরিয়ে এনেছেন এবং তাদের হাত ধরে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
প্রথম ৬ জন যেখানেই দাঁড়াতে পারেননি। সেখানে লিটন আর মিরাজ সফল হলেন কিভাবে? তাদের ব্যাটিংয়ে কি যাদু ছিল? দেশ বরেণ্য ক্রিকেট বোদ্ধা, বিশ্লেষক ও বর্তমানে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আজ রোববার রাতে জাগো নিউজের সাথে আলাপে সেই ব্যাখ্যাই দিয়েছেন।
ফাহিম মনে করেন, ‘নিজের মত খেলার চেষ্টা না করে জুটি হিসেবে খেলার চিন্তা ও চেষ্টা ছিল লিটন-মিরাজের। নিজেরা কোন টার্গেট সেট করেনি ওরা। আমি অত করবো, সে চিন্তায় না গিয়ে পার্টনারশিপ গড়ে যত দীর্ঘ সময় উইকেটে থাকা যায়, সে চেষ্টাই করেছে তারা। তাতেই জুটি বড় হয়েছে।’
ফাহিমের ব্যাখ্যা, ‘শুরুতে অনেক উইকেট পড়ে গেছে , ছয় ছয়জন প্রতিষ্ঠিত ব্যাটার আউট হয়ে গেছেন। আর কোন উইকেট দেয়া যাবে না। তাহলে সর্বনাশ হয়ে যাবে। প্রথম দিকে তো মিরাজ আর লিটনের একটাই কাজ ছিল। ওদের প্রথম দিকে এ চিন্তা মাথায় নিয়েই খেলতে হয়েছে। একটা পর্যায়ে গিয়ে তাদের মনে হলো আমরা কিছু রান করতে পারি।’
‘আমি লিটন ও মিরাজের ব্যাটিং নিয়ে আলাদা করে বলার চেয়ে জুটির কথা বলবো। তারা একদম পার্টনারশিপ গড়ার লক্ষেই খেলেছে। তাদের গেম প্ল্যানই ছিল জুটি গড়ে যতদুর যাওয়া যায়, ততদুর যাব। দু’জন দু’জনকে কমপ্লিমেন্ট করলো। আমার মনে হয় না তারা স্কোর বোর্ডের দিকে তাকিয়ে খেলেছে। রান হচ্ছে, দু’জন মিলে রান করে পাকিস্তানের স্কোরের কতটা কাছাকাছি যাওয়া যায়, সে চিন্তায়ই খেলেছে দু’জন। শুরুতে হয়ত অত চিন্তা করেনি। কিন্তু একটা সময় তারা নিশ্চয়ই তারা চিন্তা করেছে যে, পাকিস্তানের রানও টপকে যাওয়া যাবে। এই মেন্টাল ডিসিপ্লিনটাই তাদের খেলার নিয়ন্ত্রন প্রতিষ্ঠায় সহায়তা করেছে।’
লিটন ও মিরাজের ধৈর্য্য, মনোযোগ ও মনোসংযোগের প্রশংসা করে ফাহিম বলেন, ‘অনেক সময় খেলা কন্ট্রোল করার পরও একটা সময় আমরা অযথা ও অপ্রয়োজনীয় কিছু করতে গিয়ে উইকেট দিয়ে আসি। কিন্তু আজকে অনেকটা সময় লিটন ও মিরাজ তেমন কিছু করেনি।’
লিটন ও মিরাজ জুটির প্রশংসা করে বিসিবি পরিচালক ফাহিম বলেন, ‘এই পার্টনারশিপটা ছিল একদমই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। পাকিস্তান বেশ ভাল দল। দেশের মাটিতে তারা বরাবর কঠিন প্রতিপক্ষ, তাদের সাথে এমন একটা পার্টনারশিপ, সত্যিই চোখ চেয়ে দেখার মত। ওখানে এত চাপের মুখে এমন খেলা, রীতিমত অভাবনীয়। এরপর হাসান মাহমুদের কথাও বলতে হবে। মিরাজ আউট হওয়ার পর লিটন দাসের সাথে নবম উইকেটেও কি অসাধারণ ব্যাটিং করেছে হাসান মাহমুদ। ওিই জুটিটাই শেষ পর্যন্ত আমাদের পাকিস্তানের খুব কাছে নিয়ে গেছে।’
ওদিকে পাকিস্তানের বোলাররাও একটা সময় হতোদ্যম হয়ে বাজে বোলিং করেছেন বলে মনে হয় ফাহিমের। তাই তার মুখে অমন কথা, ‘পাকিস্তানীদের জন্যও ২৬ রানে ৬ উইকেট ফেলে দেয়ার পর আর উইকেট ফেলতে না পারাটা ছিল রীতিমত হতোদ্যম ও হতাশায় নিমজ্জিত হওয়ার মত ব্যাপার এবং সত্যি কথা বলতে কি সেই হতোদ্যম ও হতাশায় পাকিস্তানী বোলাররা পরের দিকে খানিক এলোমেলো বলও করেছে। কিছু আলগা ডেলিভারিও ছুঁড়েছে। সেটার পুরো ফায়দা নিতে পেরেছি আমরা।’
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
