কর্মবিরতি বন্ধ করে পোশাক শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান বিজিএমইএর
নিজেস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮
গত ৮ ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জ, আশুলিয়া ও গাজীপুরে শিল্প অধ্যুষিত এলাকায় একের পর এক পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে কর্মবিরতির প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ক্ষেত্রবিশেষে ঘটেছে ভাংচুর ও পুলিশের টিয়ার শেল ছোড়ার ঘটনাও। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন করেছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংবাদ সম্মেলনে শ্রমিকদের কাজে যোগদানের অনুরোধ জানানো হয়েছে।
গতকাল শ্রম পরিস্থিতি-বিষয়ক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বিজিএমইএ সম্মেলন কক্ষে। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সহসভাপতি এসএম মান্নান কচি, সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, পরিচালক মো. নাসির উদ্দিন, পরিচালক আনোয়ার হোসেন মানিক, পরিচালক আ ন ম সাইফউদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ প্রমুখ।
বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আপনারা অবগত আছেন যে কয়েকদিন আগে নারায়ণগঞ্জের ফকির নিট নামের একটি ফ্যাক্টরি থেকে ঘটনার সূত্রপাত হয়, পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের আরো দু-চারটি ফ্যাক্টরিতে প্রবলেম হয়। সে সমস্যা সমাধান হয়ে গেছে। তারপর গাজীপুরের কোনাবাড়িতে চার থেকে পাঁচটি ফ্যাক্টরিতে প্রবলেম হয়েছিল, সেগুলোও সমাধান হয়েছে। কিন্তু হঠাৎ করে চার-পাঁচদিন আগে আশুলিয়ায় দু-একটি ফ্যাক্টরিতে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। এরপর আস্তে আস্তে আরো কিছু ফ্যাক্টরিতে কাজ বন্ধ হয়েছে। আমরা আশা করেছিলাম হয়তো এটা ঠিক হয়ে যাবে। কিন্তু গতকালও আমাদের আশ্বস্ত করা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে যে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা গেল শ্রমিকদের কর্মবিরতি বন্ধ না হয়ে আরো বাড়ছে। সে জন্যই আজকে আপনাদের কাছে আমাদের ব্যাখাটা দিচ্ছি। যেহেতু নতুন মজুরি কাঠামো নিয়ে আন্দোলনের কথাবার্তা চলছে। সেজন্য আমরা আমাদের নতুন মজুরি কাঠামো নিয়ে ব্যাখ্যাটা দিতে চাচ্ছি।
তিনি বলেন, আজকের (বুধবার) এ সংবাদ সম্মেলনের মাধ্যমে শ্রমিক ভাই-বোনদের উদ্দেশ করে বলছি, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। প্রধানমন্ত্রী সব সময়ই আপনাদের নিয়ে কাজ করে যাচ্ছেন, পাশাপাশি বিজিএমইএও শ্রমিকদের কল্যাণে কাজ করছে। প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই শত প্রতিকূলতার মধ্যে থেকেও ২০১০ থেকে ২০১৮ সময়ে পোশাক শিল্পের মজুরি বৃদ্ধি করেছি ৩৮১ শতাংশ। আপনাদের আশ্বস্ত করছি নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করব। যদি কোনো শ্রমিক ভাই ও বোনের আপত্তি থাকে নতুন কাঠামোর বেতন নিয়ে, কারখানা কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন। কারখানা কর্তৃপক্ষ সমাধান করতে না পারলে বিজিএমইএর কাছে আসবেন অথবা সরকারের কাছেও যেতে পারেন।
সরকার ঘোষিত মজুরি কাঠামো নিয়ে একটি স্বার্থান্বেষী মহল জাতীয় নির্বাচনের আগে আপনাদের উসকানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতত্পরতায় লিপ্ত হয়েছে, এমন মত প্রকাশ করে সিদ্দিকুর রহমান বলেন, আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই ২০১৩ সালের সঙ্গে সামঞ্জস্য রেখেই ২০১৮ সালে মজুরি কাঠামো করা হয়েছে। নতুন কাঠামো নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করে থাকেন তা উদ্দেশ্যমূলক। আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে যান, কাজ করুন। যদি কোনো সমস্যা থাকে ২০১৯ সালের জানুয়ারি মাসে যখন আপনি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বেতন পাবেন তখন আপনারা কারখানার সঙ্গে সমাধান করবেন, না পারলে বিজিএমইএতে আসবেন।
হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ বলেন, নতুন কাঠামো ইমপ্লিমেন্ট হবে জানুয়ারিতে বেতনের সময়, তখন তারা বুঝতে পারবে তাদের কোন গ্রেডে বেতন ছিল কী হয়েছে। তাহলে আজকে ফ্যাক্টরি ভাংচুর করা হচ্ছে কেন? আজকে ফ্যাক্টরির কাজ বন্ধ হচ্ছে কেন? আমি মনে করি একটা দীর্ঘ দুরভিসন্ধি নিয়ে, পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাচ্ছি যে সুপরিকল্পিতভাবে আমাদের আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য এ জিনিসটা করানো হচ্ছে। বেছে বেছে ভালো ভালো ফ্যাক্টরিতে এগুলো করা হচ্ছে।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
