কমিটি গঠন নিয়ে নড়েচড়ে উঠেছে যুক্তরাষ্ট্র বিএনপি
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩
তারেকের সাথে পাঁচ নেতার বৈঠকের পর
আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের ইঙ্গিতে নড়েচড়ে উঠেছেন নেতা কর্মিরা। সংগঠনে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। বিভিন্ন উপদল নিজেদের শক্তি জানান দিতে সভা সমাবেশ করছেন। এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ মাসের প্রথমদিকে ৫ নেতার লন্ডন গমন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তাদের সাক্ষাতের পর থেকে। যুক্তরাষ্ট্রের বিএনপি নেতারা মিলিতভাবেই তারেক রহমানের কাছে কমিটি গঠনের দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় বিএনপিতে যুক্তরাষ্ট্র থেকে নেতাদের অর্ন্তভূক্তির দাবিও ছিল তাদের। এ দুটি দাবিতেই তারেক রহমান ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি এই নেতাকে সহসাই যুক্তরাষ্ট্রে বিএনপির কমিটি দেয়ার আশ্বাস দেন। তার আগে তিনি ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সাথে পরামর্শ করার কথা বলেন। বৈঠকের পরদিনই ঢাকা থেকে যুক্তরাষ্ট্র বিএনপির ৩ নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে অর্ন্তভূক্তি ঘোষণা দেয়া হয়। কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ ও মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া। বৈঠকে আরও ২ নেতা উপস্থিত ছিলেন। তারা হলেন জসিম ভূঁইয়া ও আব্দুস সবুর।
যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি কবে আসছে তা এখনও পরিষ্কার নয়। তবে সবাই বিপুল আগ্রহ নিয়ে লন্ডনের দিকে তাকিয়ে আছেন। ২০১৫ সাল থেকে কমিটিবিহীন যুক্তরাষ্ট্র বিএনপি বিভিন্ন উপধারায় চলমান। নতুন কমিটিতে কে সভাপতি ও কে সাধারণ সম্পাদক হচ্ছেন সেটাই এখন যুক্তরাষ্ট্র বিএনপির আলোচ্য বিষয়। তবে দায়িত্বশীল একটি সূত্র আজকালকে জানিয়েছেন, তারেক রহমান কেন্দ্রে স্থান দেয়া ৩ নেতার যে কোন একজনকে সভাপতি হিসেবে বেছে নেবেন বলেই ধারণা করা হচ্ছে। সাধারণ সম্পাদকের পদটি পুরোপুরি উন্মুক্ত। কার কপালে জুটবে এ পদের মালাটি তা দেখবার বিষয়। সাধারণ সম্পাদকের দৌড়ে রয়েছেন জসিম ভূইঁয়া, কামাল পাশা বাবুল, ফিরোজ আহমেদ, আকতার হোসেন বাদল ও আনোয়ারুল ইসলাম।
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বলেন, দলের নেতা তারেক রহমান বলেছেন তিনি কেন্দ্রের সাথে আলাপ করে কমিটি দেবেন। তিনি যে কমিটিই দেবেন তা আমরা মাথা পেতে নেব। আপনি কি সভাপতি হবার প্রত্যাশা করছেন এমন প্রশ্নের জবাবে জিল্লু বলেন, কমিটি নিয়ে আমি কোন মন্তব্য এখন করবো না। তারেক রহমানের যে কোন সিদ্ধান্তই আমার রাজনীতির নির্দেশনা হিসেব কাজ করবে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মিল্টন ভূইঁয়া এই প্রতিবেদককে বলেন, আমার ধারণা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রে স্থান পাওয়া ৩ নেতার মধ্য থেকেই সভাপতি পদে একজনকে বেছে নেবেন। তিনি সভাপতি হবার প্রত্যাশা করছেন কিনা জানতে চাওয়া হলে মিল্টন ভূঁইয়া বলেন, রাজনীতি করি দেশের জন্য। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য। দলের কান্ডারি তারেক রহমান আমাকে এ দায়িত্ব দিলে মাথা পেতে নেব। আর আমাকে না দিলেও কোন অভিযোগ থাকবে না। যাকেই দায়িত্ব দেবেন তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপির জন্য কাজ করবো। দলের সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ যুক্তরাষ্ট্র বিএনপির দায়িত্ব নিতে আগ্রহী বলে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। সামাজিকভাবে প্রতিষ্ঠিত ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদের দলের ভেতরে ও বাইরে ক্লিন ইমেজ রয়েছে। তিনি বর্তমানে ওমরাহ হজ্ব পালনে সৌদি আরব থাকায় তার কমেন্ট নেয়া সম্ভব হয়নি।
দলের সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী জসিম ভূইয়া প্রতিবেদককে বলেন, ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বিএনপির রাজনীতি করি। একদিনের জন্যেও দলকে ছেড়ে যাইনি। বিএনপির কান্ডারি তারেক রহমান আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। আমার কি প্রত্যাশা তাও হয়তো তিনি অবগত। দলের মঙ্গলে তিনি আমাকে যে দায়িত্ব দেবেন তা মেনে নিয়ে কাজ করে যাব। ফিরোজ আহমেদ বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের সাথে সংযুক্ত। ইন্টার স্টেট বিএনপিরর সাধারণ সম্পাদক। তিনিও যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক পদেও প্রত্যাশি বলে মনে করা হচ্ছে। তিনি আজকালকে বলেন, জননেতা তারেক রহমান দলের কোন দায়িত্ব দিলে অবশ্যই তা মেনে নেব। তার নির্দেশ হবে আমার রাজনীতির পাথেয়। আমাকে দায়িত্ব দেয়া হলে সকল মত ও পথের নেতাকর্মিদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলবো। আকতার হোসেন বাদলও সাধারণ সম্পাদকের দৌড়ে রয়েছেন বলে অনেকে মনে করছেন। এ ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করলে এই প্রতিবেদককে তিনি বলেন, আমি প্রার্থীতায় বিশ্বাসী নই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেখানে রাখবেন সেখান থেকেই কাজ করবো। তবে আমার প্রত্যাশা একটাই, আগামী কমিটি গঠনে তৃণমূলের নেতৃত্বের মূল্যায়ন যেন হয়।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
