কন্সিলার ও আই প্রাইমার তৈরি করুন নিজেই
প্রকাশিত: ৪ মার্চ ২০১৯
দিনে দিনে মেকআপের চাহিদা ও প্রাধান্য যেভাবে বাড়ছে সেখানে আপনি চাইলেও পিছিয়ে থাকতে পারবেন না। আর যদি আপনি মেকআপের ষোলকলা পূর্ণ করতে চান তাহলে আপনাকেও রাখতে হবে মেকআপ আইটেমের ষোলআনা। তবেই মেকআপ শেষে পাবেন শতভাগ মনের মতো মেকআপ। তবে সমস্যা হচ্ছে দামি দামি ফাউন্ডেশন, ফেস পাউডার, আই শ্যাডো, লিপস্টিক কেনার ফাঁকে দেখা যায় কন্সিলার, প্রাইমারের মতো জিনিসগুলো কখন যেন লিস্ট থেকে হারিয়ে যায়। তবে আপনার ত্বকে ঐ সব প্রসাধনীর কার্যকারিতা ও ফলাফল বহু গুণে বাড়িয়ে দিতে পারে লিস্ট থেকে বাদ পড়ে যাওয়া পণ্যগুলো। আজ আপনাদের জন্য রয়েছে কন্সিলার ও আই প্রাইমার তৈরির রেসিপি; যা আপনি নিজ হাতেই তৈরি করতে পারবেন, নিজের ঘরে বসেই-তাও আবার আপনারই পছন্দের প্রোডাক্টটি দিয়ে। আসুন তবে জেনে নিই কীভাবে কী করবেন –
কন্সিলার:
যা যা লাগবে:
. পরিষ্কার ছোট পাত্র (পুরনো কন্সিলারের জার বা টিউব হলে বেশি ভালো হয়; আর যারা আগে কন্সিলার ব্যবহার করেন নি বা আগের ব্যবহৃত পাত্র নেই তারা লিপ বাম বা লিপ গ্লসের টিউব ব্যবহার করতে পারেন)
. অধিক ঘনত্বের লোশন (ক্রীম বেসড লোশন)
. পাউডার ফাউন্ডেশন বা প্যানকেক
. স্প্যাচুলা বা টুথ পিক
প্রণালি:
১. যে পাত্রে কন্সিলার সংরক্ষণ করবেন, শুরুতেই সেই পাত্রটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। লিকুইড ক্লিনার ব্যবহার করবেন যেন পরিষ্কারকের উচ্ছিস্ট কোনোভাবেই পাত্রে লেগে না থাকে।
২. এবার পাত্রটিকে পর্যাপ্ত আলো-বাতাসে রেখে শুকিয়ে নিন।
৩. এবার আপনার পছন্দের কোনো লোশন নিন, মনে রাখবেন লোশন যেন অবশ্যই সাদা রঙের হয়। উগ্র গন্ধ যুক্ত লোশন ব্যবহার করা থেকে বিরত থাকুন। আর অবশ্যই এমন লোশন বাছাই করবেন যেটা ক্রীমের মতো দেখতে, মানে খুব বেশি তরল যেন না হয়।
৪. তারপর আপনার সাথে ম্যাচ করে এমন একটি লিকুইড ফাউন্ডেশন নিন। যে ফাউন্ডেশনটি আপনার ত্বকে সবচেয়ে বেশি মানিয়ে যায় এবং যেটি আপনার বেশি পছন্দের সে ফাউন্ডেশন নিন।
৫. এরপর মিনারেল পাউডার ফাউন্ডেশন বা প্যানকেক মেশান।
৬. এবার স্প্যাচুলা বা টুথপিকের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মেশাতে থাকুন। ততক্ষণ পর্যন্ত মেশান যতক্ষণ না এটি দেখতে একই রকম লাগে।
সবশেষে সংরক্ষণের পাত্রে ঢেলে সংরক্ষণ করুন এবং লিপ গ্লসের ব্রাশ পরিষ্কার করে তা দিয়ে ব্যবহার করুন। এটি এক মাস পর্যন্ত ভালো থাকবে।
আই প্রাইমার:
আই মেকআপ যেমন– আইশ্যাডো, লাইনার ইত্যাদি ব্যবহারের আগে আই প্রাইমারের ব্যবহার আপনার মেক-আপ করবে দীর্ঘ স্থায়ী ও লাইনারের ছড়িয়ে যাওয়া রোধ করবে। যাদের চোখের পাতা তৈলাক্ত তাদের জন্য আই প্রাইমার ব্যবহার বাধ্যতামূলক।
যা যা লাগবে:
. ছোট পাত্র
. বডি বাটার বা ভেসিলিন হোয়াইট লোশন
. লিকুইড কন্সিলার বা ফাউন্ডেশন
. মিক্সার স্টিক বা টুথ পিক
প্রণালি:
১. পাত্রটিকে প্রয়োজন মত পরিষ্কার করে নিন।
২. পাত্রে এক টেবিল চামচ পরিমাণ বডি বাটার বা লোশন ঢালুন।
৩. এখন আধ চা চামচ কন্সিলার নিন (যাদের কাছে কন্সিলার নেই তারা পূর্বে বর্ণিত ঘরে তৈরি কন্সিলার ব্যবহার করবেন না। বরং লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করুন)
৪. অথবা সিসি ক্রীমও ব্যবহার করতে পারেন।
৫. এবার সব উপকরণ স্টিকের সাহায্যে ভালো করে মিশিয়ে নিন।
৬. ঠিকভাবে মিশে গেলে মুখ ভালো করে বন্ধ করে ঠাণ্ডা জায়গায় (ফ্রিজের দরকার নেই) সংরক্ষণ করুন।
এই আই প্রাইমার আপনার আই মেক-আপ কে আরো বেশি প্রাণবন্ত করে তুলবে।
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
