কখন কেন কিভাবে গোসল করতে হয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
গোসলের ফরজ কাজ হলো তিনটি। এ তিনটি কাজ যথাযথভাবে পালন না করলে ফরজ গোসল আদায় হয় না।
১. কুলি করা । (বুখারি, হাদিস : ২৫৭, ২৬৫, ইবনে মাজাহ, হাদিস : ৫৬৬)
২. নাকে পানি দেওয়া। (বুখারি, হাদিস : ২৬৫, ইবনে মাজাহ, হাদিস : ৫৬৬)
৩. সারা শরীরে এমনভাবে পানি পৌঁছানো, যাতে কোনো স্থান শুকনা না থাকে। (আবু দাউদ, হাদিস : ২১৭)
গোসলের সুন্নত
সুন্নতমতো গোসল করার জন্য নিম্নোল্লিখিত বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন, যাতে গোসল পরিপূর্ণ হয়।
১. গোসল আরম্ভ করার আগে বিসমিল্লাহ পাঠ করা। (জমউল জাওয়ামে, হাদিস : ১৩০৭৩)
২. পবিত্রতা অর্জনের নিয়ত করা। (বুখারি, হাদিস : ১)
৩. উভয় হাতকে প্রথমে কবজি পর্যন্ত ধৌত করা। যেমন ওজুতে ধোয়া হয়। (বুখারি, হাদিস : ২৪০)
৪. কাপড় বা শরীরে নাপাকি লেগে থাকলে তা গোসলের আগে ভালোভাবে ধুয়ে নেওয়া। (মুসলিম : ৪৭৪)
৫. গোসলের আগে অজু করা। কিন্তু জায়গা যদি এত নিচু হয় যে পানি জমে যায়, তাহলে পা পরে ধৌত করা। (বুখারি ২৪০, ২৪১)
৬. পুরো শরীরে তিনবার পানি প্রবাহিত করা। (মুসলিম, হাদিস : ৪৭৪, ৪৭৬)
গোসলের প্রকারভেদ
গোসল তিন প্রকার—ফরজ, সুন্নত ও মুস্তাহাব।
গোসল কখন ফরজ হয় : চারটি কারণের একটি পাওয়া গেলে গোসল ফরজ হয়।
১. কামনা পূরণের পর গোসল ফরজ হয়। যেমন—সহবাস, স্বপ্নদোষ বা যেকোনো উপায়ে বীর্যপাত হলে। (সুরা : মায়েদা, আয়াত : ৬)
২. নারীদের মাসিক রক্তস্রাব বন্ধ হওয়ার পর পবিত্র হওয়ার জন্য গোসল ফরজ। (বুখারি, হাদিস : ৩০৯)
৩. মহিলাদের নেফাস (সন্তান প্রসবের পরের রক্ত) বন্ধ হওয়ার পর গোসল ফরজ হয়। (কানজুল উম্মাল ৯/১১০৯)
৪. মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের ওপর ফরজ। (বুখারি, হাদিস : ১১৭৫)
কখন গোসল করা সুন্নত
চার অবস্থায় গোসল সুন্নত।
১. জুমার নামাজের জন্য গোসল করা সুন্নত। (তিরমিজি, হাদিস : ৪৮৬)
২. দুই ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নত। (ইবনে মাজাহ, হাদিস : ১৩০৬)
৩. ইহরামের জন্য। (তিরমিজি, হাদিস : ৭৬০)
৪. হজযাত্রীদের জন্য আরাফায় অবস্থানকালে গোসল করা সুন্নত। (ইবনে মাজাহ, হাদিস : ১৩০৬)
কখন গোসল করা মুস্তাহাব
কয়েকটি অবস্থায় গোসল করা মুস্তাহাব।
১. শাবান মাসের ১৪ তারিখ রাতে। (জামেউল আহাদিস ৩৯/৪৮৬, আলফিকহুল ইসলামী : ১/৪৮০)
২. কদরের রাতে। (বুখারি, হাদিস : ৩৪)
৩. সূর্য ও চন্দ্র গ্রহণের নামাজ এবং বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য গোসল করা মুস্তাহাব। (আবু দাউদ : ২৯৯)
৪. ভীতিকর পরিস্থিতি, ব্যাপক অন্ধকার এবং প্রচণ্ড মেঘের সময় গোসল করা মুস্তাহাব। (সুরা হাক্কাহ : ৬)
৫. নতুন কাপড় পরিধানের সময়। (তিরমিজি, হাদিস : ২৭২৩)
৬. গোনাহ ক্ষমা চাওয়ার সময়। (ইবনে মাজাহ, হাদিস : ৪২৪০)
৭. সফর থেকে প্রত্যাবর্তনের সময়। (তিরমিজি, হাদিস : ২৭২৩)
৮. মদিনা মুনাওয়ারায় প্রবেশের সময়। (দারাকুতনি, হাদিস : ২৭২৬)
৯. মক্কা মুকাররমায় প্রবেশের জন্য গোসল করা মুস্তাহাব। (বুখারি, হাদিস : ১৪৭০)
১০. কোরবানির দিন সকালে মুজদালিফায় অবস্থানের সময় এবং তাওয়াফে জিয়ারাতের জন্য গোসল করা মুস্তাহাব। (আবু দাউদ, হাদিস : ২৯৯)
১১. মৃত ব্যক্তিকে গোসল দানকারীর জন্য গোসল করা মুস্তাহাব। (আবু দাউদ, হাদিস : ২৭৪৯)
১২. শিঙা লাগানোর পর। (আবু দাউদ, হাদিস : ২৯৪)
১৩. মাতাল বা বেহুঁশ ব্যক্তির স্বাভাবিক জ্ঞান ফেরার পর। (বুখারি, হাদিস : ৬৪৬)
১৪. ইসলাম ধর্ম গ্রহণ করার সময়, যদি সে পাক থাকে তবু গোসল করা মুস্তাহাব। কিন্তু সে যদি নাপাক থাকে, তবে তো গোসল করা ফরজ। (সহিহ ইবনে হিব্বান : ৪/৪২, সুরা : মায়েদা, আয়াত : ৬)
লেখক : ইসলামী গবেষক
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
