ওমানের কোরআন খচিত মসজিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮
পশ্চিম এশিয়ার একটি দেশ ওমান। পুরো নাম সালতানাত অব ওমান। আরব উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত দেশটিতে রয়েছে নজরকাড়া বালুর সৈকত।
মুসলিম প্রধান ওমানের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে নয়নাভিরাম বহু মসজিদ। রাজধানী মাস্কাটের মাঝামাঝি আল খুয়েইর মিনিস্ট্রিজ ডিস্ট্রিক্টের একটি মসজিদের নাম আল জাওয়াবি মসজিদ। সৌন্দর্য ও আভিজাত্যে মোড়ানো এ মসজিদটি ইসলামী উম্মাহর দৃষ্টি আকর্ষণ করেছে।
কারণ মসজিদের ভেতরের দেয়ালে তাম্রপাত্রে খোদিত পুরো ত্রিশ পারা কোরআন শরিফ। ওমানের রাজধানীর সেরা দশটি আকর্ষণীয় মসজিদের মধ্যে জাওয়াবি চতুর্থ অবস্থানে রয়েছে।
১৯৮৫ সালে আল খুয়েইর জেলার জাওয়াবি পরিবার এ মসজিদটি প্রতিষ্ঠা করেন। জাওয়াবি পরিবারের আবদুল মুনেইম আল জাওয়াবি এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন।
মসজিদের প্রবেশমুখে মর্মর পাথরে সুলতান কাবুসের মহিমা কীর্তন করা হয়েছে। এতে বলা হয়েছে, ওমানের মুসলমানদের জন্য এ মসজিদটি জাওয়াবি পরিবারের একটি উপহার।
ভূমি থেকে ২৫-৩০ ধাপ সিঁড়ি বেয়ে মসজিদটিতে উঠতে হয়। মসজিদের পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকে তিনটি সুউচ্চ প্রবেশদ্বার রয়েছে। এর ভেতরের গম্বুজটি দেখতে একটি উল্টানো পদ্ম যেন।
গম্বুজের ভেতরের অংশ প্রাচ্যের নকশাদার পাথরের কাজ আর ২২ ক্যারেট সোনা খচিত আরবি ক্যালিগ্রাফির আকর্ষণীয় নকশার কারুকাজ। গোলাপি রঙের মার্বেল পাথরে মসজিদের বাইরের দিক তৈরি।
এর প্রবেশ তোরণগুলোতেও দেয়া হয়েছে কোরআনিক নকশা। মসজিদের দেয়ালের এক এক অংশে দাঁড়িয়ে নামাজিরা দেয়ালের গায়ে চোখ রেখে কোরআন তেলওয়াত করার সুযোগ পান।
মসজিদের মিনারটি অনেক উঁচু এবং বহু দূর থেকে তা দেখা যায়। আল জাওয়াবি মসজিদ লাগোয়া একটি লঙ্গরখানা রয়েছে। এখানে প্রায়ই সন্ধ্যার পর দর্শনার্থী ও মুসাফিরদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়।
যদিও এতে ধনী-গরিব সর্বস্তরের মানুষ অংশ নেন। বড় বড় থাল বা ‘সাহান কাবির’র চারপাশে গোলাকারে চার-পাঁচজনের এক একটি গ্রুপ আরব-রীতিতে এখানে একসঙ্গে খেতে বসেন। বলা হয়, এখানকার তাবারুক বহু অসুখ-বিসুখ থেকে শেফাহ (মুক্তি) দেয়। এই বিশ্বাস থেকে অনেকেই সপরিবারে এসে সুশৃঙ্খল পরিবেশে তাবারুক নেন।
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- পথ চলার আদব!
- নামাজে মনোযোগী হওয়ার উপায়
- তাকদিরে বিশ্বাস না করলে ঈমান থাকেনা
