ওজন কমাতে পাতে রাখুন ৮ ফল
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯
মেদ ঝরানো খুব সহজ কাজ নয়। জীবনযাপনের ধরণ, খাদ্যাভ্যাসের কারণে শরীরের বিভিন্ন অসুখ হানা দেয়।এর মধ্যে মেদবৃদ্ধি, ডায়াবিটিস, খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া ইত্যাদি।
মেদ রুখতে যথোপযুক্ত ডায়েট তো অনেকেই মানেন, তাতে ফলও রাখেন অনেকেই। কিন্তু জানেন কি, পুষ্টিবিদরা কোন কোন ফলের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে বলেছেন?
ভারতীয় পুষ্টিবিদ সুমেধা সিংহের মতে, ‘সব ফলেরই কিছু না কিছু ভাল গুণ রয়েছে। তবে মেদের বাড়াবাড়ি রুখতে গেলে এমন কিছু ফলই পাতে রাখুন, যা খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমবে। ক্যালোরির মাত্রার কথা ভেবেও ফল বাছা উচিত।’
আপেল
লো ক্যালোরি ও উচ্চ ফাইবার-যুক্ত এই ফল ওজন কমায়। মাঝারি মাপের একটি আপেল থেকে ১১৬ ক্যালোরি মেলে ও ৪.৪ গ্রাম ফাইবার পাওয়া যায়। প্রতি দিনের ডায়েটে সাধারণত যে পরিমাণ ফাইবার প্রয়োজন হয়, তার পাঁচ ভাগের এক ভাগের জোগান দেয় এই আপেল।
স্ট্রবেরি
মাত্র ১৫০ গ্রাম স্ট্রবেরি থেকে মেলে ৫০ ক্যালোরি অথচ পেট ভরায় যথেষ্ট। সুতরাং লো ক্যালোরির এই ফল ওজন কমায়। শুধু তা-ই নয়, রক্তচাপ কমানো ও প্রদাহ রুখতেও এই ফল বেশ কার্যকর।
তরমুজ
শরীরে জলের জোগান দেওয়া এই ফলের অন্যতম কাজ। ফলে শরীরের অতিরিক্ত জল জমিয়ে রাখার প্রয়োজন পড়ে না। এতে ভিটামিন এ, বি ও সি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। ফ্যাট কমানোর সঙ্গে লিপিড প্রোফাইলের মাত্রাও বাড়ায় এই ফল।
কিউই
পুষ্টিতে ভরপুর ও প্রচুর ভিটামিন সি-এর উপস্থিতি এই ফলের বৈশিষ্ট্য। কিউই ফলের বীজও অদ্রবীভূত ফাইবারের অন্যতম উৎস, যা হজমপ্রক্রিয়াকে সতেজ রাখে। খিদে কমাতেও সাহায্য করে এই ফল।
কমলালেবু
এর সাইট্রিক অ্যাসিড শরীরের অতিরিক্ত ফ্যাট কমিয়ে ফেলতে সাহায্য করে। একটা ছোট কমলালেবু থেকে ৪৫ ক্যালোরি মেলে। তবে ফলের রস খাওয়ার চেয়ে গোটা একটি কমলালেবু চিবিয়ে কাওয়ার চেষ্টা করুন। এতে বেশি উপকার মেলে।
কলা
ডায়াবিটিসের ভয় না থাকলে কলা খেতেই পারেন। পুষ্টিগুণের জন্যই এই ফলকে রাখা উচিত ডায়েটে। একটি কলায় থাকে ১০৫ ক্যালোরি। এটি হজম প্রক্রিয়াকে ঠিক রাখে। কোষ্ঠকাঠিন্য দূর করতেও এই ফল কাজে আসে। এর ডায়াটেরি ফাইবার ওজনবৃদ্ধি কমাতে বিশেয সাহায্য করে।
পেয়ারা
উচ্চ ফাইবার যুক্ত এই ফল কোষ্ঠকাঠিন্য দূর করতে যেমন কাজে আসে, তেমনই এর গ্লাইসেমিক রেট নিম্ন মানের হওয়ায় ওজন কমাতে খুবই কার্যকর এই ফল। একটি মাঝারি মাপের পেয়ারায় থাকে ৩৭ ক্যালোরি। এই ফল থেকে একটুও কোলেস্টেরল পাওয়া যায় না। তাই ওজন কমাতে এই ফলের উপর আস্থা রাখেন পুষ্টিবিদরা।
পেঁপে
পেট ভরানো থেকে শুরু করে হজম প্রক্রিয়াকে বাল রেখে শরীরে ফ্যাট জমার পথে বাধা হয়ে দাঁড়ায় এই ফল। কাঁচা অবস্থায় রান্না করে খেলেও উপকার পাবেন। মাংসের স্ট্রু-তে আলুর বদলে পেঁপের ব্যবহার অনেকেই করেন। মাংসের ঝোলেও আলুর বদলে দিতেই পারেন পেঁপে।
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
