এভারেস্টে আবিষ্কৃত পায়ের খণ্ডাংশে লেখা ‘এসি আরভিন’ কে?
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪
ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দল সেপ্টেম্বরের শেষ দিকে মাউন্ট এভারেস্টের গলিত হিমবাহ থেকে বেরিয়ে আসা একটি বুট এবং মোজা আবিষ্কার করে। যার গায়ে সেলাই করা লাল অক্ষরে লেখা ছিল ‘এসি আরভিন’। তখন তারা এটিকে শতাব্দী প্রাচীন রহস্যের সূত্র হিসেবে মনে করে।
তাদের ধারণা এতে ২২ বছর বয়সী অ্যান্ড্রু কোমিন আরভিনের দেহাবশেষ থাকতে পারে। ইংল্যান্ডের বার্কেনহেডের প্রতিভাবান প্রকৌশলী কিন্তু অনভিজ্ঞ পর্বতারোহী আরভিন, যিনি স্যান্ডি নামেই বেশি পরিচিত ছিলেন।
এই ব্রিটিশ পর্বতারোহী ১৯২৪ সালের ৮ জুন স্বদেশি জর্জ ম্যালোরির সঙ্গে এভারেস্টে আরোহনে গিয়ে নিখোঁজ হন। তারা এভারেস্টে পৌঁছাতে পেরেছিলেন কিনা তা এখনো অজানা। ১৯৯৯ সালে ম্যালোরির মৃতদেহ আবিষ্কৃত হলেও, আরভিনের দেহ বা যে ক্যামেরাটি বহন করছিলেন তার কোনোটিই খুঁজে পাওয়া যায়নি। ফলে তারা শিখরে পৌঁছেছে কিনা তা প্রকাশিত হয়নি আজও।
বছরের পর বছর অনেকেই আরভিনের লাশের সন্ধান করেছেন। এর আংশিক কারণ ছিল, সম্ভবত ২২ বছর বয়সী ওই পর্বতারোহীর কাছে থাকা ক্যামেরায় কিছু ভিডিও ছিল। তাতে তার আর ম্যালোরির এভারেস্টের চূড়ায় ওঠার ছবি থাকতে পারে।
আবিষ্কৃত এ জুতাটির সূত্র ধরে পাওয়া যেতে পারে পর্বতারোহণের বৈশ্বিক ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটির সমাধান। ১৯৫৩ সালে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বুকে প্রথম পা রাখেন এডমন্ড হিলারি ও তেনজিং নরগে। কিন্তু এরও ২৯ বছর আগেই আরভিন ও ম্যালোরি এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছিলেন কি না, সেই প্রশ্নের উত্তরও পাওয়া যেতে পারে জুতাটির সূত্র ধরে।
ন্যাশনাল জিওগ্রাফিকের প্রামাণ্য চলচ্চিত্রনির্মাতা দলের নেতৃত্বে ছিলেন পর্বতারোহী জিমি চিন। তিনি বলেন, জুতাটির ভেতরে একটি পায়ের খণ্ডাংশ ছিল। এ আবিষ্কারে উচ্ছ্বাস প্রকাশ করে জিমি বলেন, ‘এটি ছিল স্মরণীয় ও আবেগঘন মুহূর্ত।’ চিন বলেন, ‘স্যান্ডি কোথায় গিয়ে থেমেছিল, তার প্রথম বাস্তব প্রমাণ এটি।
তাদের আবিষ্কারের অল্প সময়ের মধ্যেই দলটি আরভিনের পরিবারকে অবহিত করেছিল। যার মধ্যে তার ভাতিজি জুলি সামার্সও ছিল, যিনি পর্বতারোহী সম্পর্কে একটি বই লিখেছেন।
পিএ মিডিয়া নিউজ এজেন্সির খবরে বলা হয়, বুটের অস্তিত্বের কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন সামার্স। তিনি বলেন, ‘সাত বছর বয়স থেকে বাবা যখন এভারেস্টে স্যান্ডি আঙ্কলের রহস্য সম্পর্কে আমাদের বলেছিলেন, তখন থেকেই আমি এই গল্পের সঙ্গে বসবাস করছি।’
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
