এবার সিন্ডিকেট-মজুতদার ধরবেন শেখ হাসিনা: শামীম ওসমান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩
আওয়ামী লীগের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমান বলেছেন, যারা যুদ্ধের সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়েছেন তারা হয়তো শেখ হাসিনাকে চিনেন না। যা কামিয়েছেন, সেগুলো যেখানেই রাখেন না কেন, শেখ হাসিনা সেই টাকা বের করে আনবেন। মানুষের পেটে লাথি মারলে আর কেউ ছাড়ুক, শেখ হাসিনা ছাড়বেন না। এবার এই মুনাফাখোর, দুর্নীতিবাজ, মজুতদার সিন্ডিকেট ধরবেন শেখ হাসিনা। টের পাবেন বাঘে ধরলেও ছাড়বে কিন্তু শেখ হাসিনা ছাড়বেন না।
সোমবার বিকালে ফতুল্লার পঞ্চবটি এলাকায় ফতুল্লা থানা আওয়ামী লীগের শান্তি মিছিলের পূর্বে আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, আননোন (অচেনা) নম্বর থেকে আমাকে মোবাইলে ফোন দিয়ে বলা হয়েছে আমাকে মিছিলে গুলি করে মেরে ফেলবে। আমি বলেছি আমরা যারা ৭৫-এর হত্যার বিচারের দাবিতে রাজনীতিতে এসেছি তারা মৃত্যুকে আলিঙ্গন করেই এসেছি। ১৬ জুনের বোমা হামলা করেও মারতে চেয়েছিল, এখনো শরীরে ২০টার বেশি স্প্লিন্টার নিয়ে ঘুরছি। কবে মারবি তারিখ আর সময় বলে দে, তোরা ১০ হাজার থাকবি আর আমি একাই যাব। আমরা যারা আল্লাহর ওপর ভরসা করে চলি তারা মৃত্যুকে ভয় পাই না।
এদিকে বিকাল ৪টায় শান্তি মিছিলের সময় নির্ধারণ করে দেওয়া থাকলেও দুপুর ২টা থেকেই পঞ্চবটি এলাকায় ফতুল্লার ৫টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বাদ্য-বাজনা ব্যানার ফেস্টুন নিয়ে উৎসবের আমেজে আসতে থাকেন। বিকাল সোয়া ৪টায় শুরু হওয়া মিছিল ততক্ষণে প্রায় ৩ কিলোমিটার রাস্তাজুড়ে অবস্থান করছিল।
মিছিলপূর্ব সমাবেশে শামীম ওসমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমি নির্বাচনের আগে পরীক্ষা করতে চেয়েছিলাম আমার ফতুল্লা থানা আওয়ামী লীগের কী অবস্থা। আজকের মিছিলে ফতুল্লা ছাড়া অন্য এলাকার নেতাকর্মীদের আসতে নিষেধ করা হয়েছিল। ১ দিনের নোটিশে আমি যা দেখলাম তাতে আমি আপনাদের কাছে জীবনভর কৃতজ্ঞ।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, আপনারা ভায়োলেন্স করবেন না, যেভাবে অতীতে শান্ত ছিলেন সেভাবেই থাকবেন। ২০০১ সালে ওরা ক্ষমতায় এসে আমাদের বহু নেতাকর্মীদের হত্যা করেছে। আমার বাপ-দাদার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। আমরা প্রতিশোধ নেইনি। আল্লাহর কাছে বিচার দিয়েছি। সেজন্যই এতদিন শেখ হাসিনা ক্ষমতায়।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে। বিপুল ভোটে জাতির পিতার কন্যা পাশ করবেন এবং প্রধানমন্ত্রী হবেন। এবার ধরা হবে মজুতদার, মুনাফাখোর আর দুর্নীতিবাজদের। এক সময় বলা হতো যুদ্ধাপরাধীদের বিচার হবে না, কিন্তু বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হবে না, ফাঁসি হয়েছে। তাই এবার এই সিন্ডিকেটের কোমরও ভাঙা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু প্রমুখ।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
