এনইআইআর সংস্কারে সম্মত বিটিআরসি, স্থগিত অবরোধ
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারে সম্মতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরপর চলমান অবরোধ ৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা।
রোববার (৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসের ভিত্তিতে এ ঘোষণা দেয় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
বিটিআরসি সূত্রে জানা গেছে, এনইআইআর-সংক্রান্ত সব জটিলতা নিরসনে বিটিআরসিতে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও এমবিসিবি–এর প্রতিনিধিরা।
ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমে এনইআইআর ইস্যুর কার্যকর সমাধান বেরিয়ে আসবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।
এমবিসিবি সভাপতি মোহাম্মদ আসলাম বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এক মাস ৭ দিন ধরে আন্দোলন করছি। আজ বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর তার আশ্বাসেই অবরোধ স্থগিত করেছি। অর্থ উপদেষ্টা দেশে না থাকায় আপাতত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে অবরোধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা এনইআইআরের বিরুদ্ধে নই। তবে বাজার উন্মুক্তকরণ ও এলসি সহজীকরণ করতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। প্রয়োজনে অনলাইন-অফলাইন—সব ক্ষেত্রেই মোবাইল ফোন বিক্রি বন্ধ করা হবে।’
সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, ‘বিটিআরসি জানিয়েছে—দেশের যেকোনো স্থান থেকে আমদানিকৃত সব মোবাইলই নির্দ্বিধায় লিস্টেড করা হবে। আমদানি প্রক্রিয়া সহজীকরণেও তারা সম্মত হয়েছে। একই সঙ্গে আমাদের প্রস্তাব অনুযায়ী শুল্ক কমাতে আজই এনবিআর চেয়ারম্যান ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। অর্থ সচিবের সঙ্গেও কথা বলা হবে।’
তিনি আরও বলেন, ‘ট্যাক্স নিয়ে সমঝোতা না হলে এনইআইআর বাস্তবায়ন পেছাতে হবে—এ দাবি আমরা স্পষ্টভাবে জানিয়েছি। ৯ ডিসেম্বর বিটিআরসি ও এমবিসিবির মধ্যে এ বিষয়ে চূড়ান্ত বৈঠক হবে।’
উল্লেখ্য, এনইআইআর সংস্কারসহ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে কঠোর কর্মসূচিতে নেমেছেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার সকাল ১০টার দিকে ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’-র ব্যানারে শত শত ব্যবসায়ী আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। তাদের অবস্থানে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ। ব্যবসায়ীরা এদিন রাত ৯টা পর্যন্ত বিটিআরসি ঘেরাও করে চেয়ারম্যানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখেন।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার ও অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যকর হওয়ার কথা। এতে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনহীন আমদানি করা ফোন দেশের নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। বাস্তবায়নের ঠিক আগে থেকেই ব্যবসায়ীরা এ ব্যবস্থার সংস্কার দাবিতে আন্দোলনে নামেন।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
