এডিস মশার উপদ্রব উদ্বেগজনক: কাদের
প্রকাশিত: ২ আগস্ট ২০১৯
এডিস মশা নির্মূল এবং ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভয়াবহভাবে এই মশার উপদ্রব উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে। এটা অস্বীকার করার উপায় নেই। বিষয়টি আমরা সিরিয়াসলি নিয়েছি।
‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে আওয়ামী লীগের তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
শুক্রবার দক্ষিণ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
কর্মসূচি পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে ওবায়দুল কাদের আরো বলেন, সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একযোগে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নেত্রী তাদের এ নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদেশ থেকে কার্যকর ওষুধ আনা হচ্ছে। একটু ধৈর্য ধরুন। আমরা সম্মিলিতভাবে জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারব। আমি সবাইকে এই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানাই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেত্রীর (প্রধানমন্ত্রী) নির্দেশে আওয়ামী লীগ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নেমেছে। সুনামগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। ডেঙ্গু দেশীয় কোনো রোগ নয়, এডিস মশা দেশীয় কোনো মশা নয়। এশিয়ার অনেক দেশে এটি মহামারী আকার ধারণ করেছে। চীন, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনামের মতো দেশে ছড়িয়ে পড়েছে। ফিলিপাইনে মহামারী আকার ধারণ করেছে। এ পর্যন্ত সেখানে এক লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৮০০ মানুষ। আমাদের আশপাশের দেশগুলো আক্রান্ত হয়েছে। পত্রিকার খবর অনুযায়ী, আমাদের দেশে আক্রান্ত হয়েছে ১৯ হাজার। আমরা এই মশা নির্মূলে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, আমরা শুধু ‘লিপ সার্ভিস’ (মৌখিক আশ্বাস) দিচ্ছি না অন্যদের মতো। আমরা মনে করছি এটা মানবিক সংকট। আমরা এর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাচ্ছি। আমাদের নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই অভিযানে যোগ দিয়েছে। এই এডিস মশা সমূলে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান, আওয়ামী লীগের লড়াই-অ্যাকশন অব্যাহত থাকবে। এই তিন দিনের কর্মসূচি শেষ হওয়ার পর আমরা আরো কর্মসূচি দেবো। আসুন সবাই মিলে সম্মিলিতভাবে এই ডেঙ্গু মোকাবিলায় কাজ করি।
সমাবেশ শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বায়তুল মোকাররমসহ আশাপাশের এলাকায় মশার ওষুধ ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
