ইসলামে সন্তানের অধিকার-১
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
জগত সংসারে মানুষের প্রিয়তম বস্তু ও হৃদয়ের অন্যতম আনন্দ যেমন সন্তান-সন্তানাদি, আখেরাতের জীবনেও তেমনি মানুষের সাথী ও আনন্দ এই সন্তান-সন্তানাদি। কুরআন কারীমে একাধিক স্থানেঘোষণা করা হয়েছে যে, জান্নাতে মুমিনগণ তাদের সন্তানদের সাহচর্য উপভোগ করবেন।
আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান-সন্তানাদি যারা ইমানের বিষয়ে তাদের অনুগামী হয়েছে, তাদের সন্তান-সন্তানাদিকে তাদের সাথে মিলিত করাব এবং তাদের কর্মফল কিছু কম করা হবে না। (সুরা তুর- ২১)
সন্তানদেরকে দুনিয়া ও আখিরাতে সত্যিকারের আনন্দের উৎস বানাতে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। এজন্য কুরআন ও হাদীসে সন্তানদের প্রতি পিতা-মাতার কর্তব্য ও দায়িত্ব বিশেষরুপে উল্লেখ করা হয়েছে। সন্তানের প্রতি পিতা-মাতার প্রাথমিক দায়িত্বগুলোর অন্যতম হলো-
জন্মের সাথে সাথে সন্তানের কানে আজান দেওয়া-
সাহাবি আবু রাফে’ রা. বলেন, আমি দেখলাম যে, ফাতিমা রা. যখন হাসানকে জন্ম দিলেন তখন রাসূলুল্লাহ (সা.) হাসানের কানে নামাজের মতো আজান প্রদান করেন। (সুনানে আবুদাউদ-৪/৩২৮, সুনানে তিরমিযী- ৪/১৭)
তাহনিক করা ও নাম রাখা-
আমাদের সমাজে সন্তানদের “ভাতমুখে” দেওয়ার রীতি আছে। তা ইসলামী রীতি নয়। ইসলামে যে রীতি নবী (সা.) প্রচলন করেছেন তা হলো নবজাতক শিশুর জন্মের কয়েকদিনের মধ্যে কোনো নেককার বুজুর্গের (দাদা, দাদি, নানা, নানি, ইমাম) নিকটে নিয়ে শিশুর মুখের মধ্যে চিবানো খেজুর বা মধু বা অনুরূপ কোনো মিষ্টি খাদ্য দ্রব্য ছোঁয়ানো। একে তাহনীক বলা হয়।
সাহাবী আবু মুসা আশ-আরী রা. বলেন, আমার একটি পুত্র সন্তান জন্মালে আমি তাকে নিয়ে নাবী (সা.) এর কাছে গেলাম। তিনি তার নাম রাখলেন ইব্রাহীম। অতপর খেজুর চিবিয়ে তার মুখে দিলেন এবং তার জন্য দু’আ করে আমার কাছে ফিরিয়ে দিলেন। (সহীহ বুখারী হা- ৭১/১-৫৪৬৭)
আকিকা করা-
জন্মের ৭ম দিনে নবজাতকের শরীরের ময়লা পরিষ্কার করা, চুল কাটা, চুলের ওজনের সমপরিমাণ রৌপ্য দান করা এবং তার পক্ষ হতে মেষ বা ছাগল আকিকা হিসেবে জবেহ করা। কেননা- নবী (সা.) বলেছেন, প্রত্যেক শিশু তার আকীকার বিনিময়ে বন্ধক থাকে। (সুনানে আবু দাউদ, হাদিস- ২১/২৮৩৮)
উম্মে কুরয রা. বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, আকিকা ছেলের পক্ষ থেকে সমবয়স্ক দুটি বকরী এবং মেয়ের পক্ষ থেকে একটি বকরী জবেহ করতে হবে। ( সুনানে আবুদাউদ হাদিস- ২১/২৮৩৬)
নবজাতক ছেলে সন্তানের পক্ষ হতে একটি করে বকরী আকীকা করা যাবে। সাহাবী ইরনু আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (সা.) হাসান ও হুসাইন রা. পক্ষ থেকে একটি করে বকরী আকীকা করেন। (সুনানে আবু দাউদ, হাদিস- ২১/২৮৪১)
খতনা করানো-
ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (সা.) হাসান ও হুসাইনের জন্য তাদের আকিকা করেন এবং সপ্তম দিনে খতনা করান। (বাইহাকী শুআবুল ঈমান- ৬/৩৯৪)
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
