ইসলামে শিক্ষকের মর্যাদা
ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। যারা আমাদের পড়ায় তারা আমাদের শিক্ষক।
শিক্ষার জন্য আমাদের শিক্ষকের সান্নিধ্যে আসার প্রয়োজন হয়। ইসলামে শিক্ষার এবং শিক্ষকের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তায়ালা বলেন, ‘যারা জানে এবং যারা জানে না তারা কী সমান হতে পারে?। (সূরা আল যুমার-৯)
শিক্ষার শেষ নেই। যে যত বেশি জ্ঞান অর্জন করেন, সে তত বেশি জ্ঞানী। মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো।’ অর্থাৎ, একটি মানুষ জন্মের পর থেকেই তার শিক্ষার প্রক্রিয়া শুরু হয়ে। একটি শিশু সে হাটতে শিখে, কথা বলতে শিখে, অন্যকে অনুকরণ করে ভালো-মন্দ চিনতে শিখে। এই প্রক্রিয়া চলতে থাকে আমৃত্যু। শেখার জন্য সেক্ষেত্রে ভালো পরিবেশ প্রয়োজন। সামাজিকভাবে একজন শিক্ষক বিশেষ মর্যাদার অধিকারী। ইসলাম ও শিক্ষক বা গুরুকে বেশ মর্যাদার দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেন, ‘আল্লাহর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের পরে ঐ ব্যক্তি সর্বপেক্ষা মহানুভব যে বিদ্যার্জন করে ও পরে তা প্রচার করে।’
শিক্ষকদের আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে বিশেষ সম্মান করার তাগিদ দেয়া হয়েছে। হাদিসে এসেছে, ‘আল্লাহর পরে, রাসূলের পরে ওই ব্যক্তি সর্বাপেক্ষা মহানুভব যে জ্ঞানার্জন করে ও পরে তা প্রচার করে।’ (মিশকাত শরিফ)
একজন ভালো শিক্ষক বর্তমান সময়ের সব ঘটনা সম্পর্কে অবগত থাকেন এবং সে অনুযায়ী তার ছাত্রদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্যে দিক নির্দেশনা দিয়ে থাকেন। ইমাম তিরমিযী (রাহি.) আবূ উমামাহ আল বাহিলী (রা.)-র সূত্রে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দু’জন ব্যক্তির আলোচনা করা হলো তাদের একজন— আবিদ তথা ইবাদতমগ্ন ব্যক্তি, আরেকজন হলো শিক্ষিত ও জ্ঞানী।
তিনি বললেন, ইবাদতে মগ্ন ব্যক্তির চেয়ে শিক্ষিত ও জ্ঞানী লোকটির মর্যাদা, তোমাদের সাধারণ কারো চেয়ে আমার মর্যাদার মতো। তারপর তিনি বললেন, ‘যে ব্যক্তি মানুষকে কল্যাণকর বিষয় শিক্ষা দেয় আল্লাহ তার ওপর অনুগ্রহ করেন। ফেরেশতা, আকাশ ও জমিনবাসী এমনকি গর্তের পিঁপড়া, পানির, মাছও তার জন্য দোয়া করে।’
শিক্ষকতা মহান পেশা যার প্রতিদান বিশাল। শিক্ষা ও শিক্ষককে উঁচু মর্যাদা দিয়েছে ইসলাম। শিক্ষকের সঙ্গে কোনো পরিস্থিতিতেই বেয়াদবি কিংবা খারাপ আচরণ করা উচিত নয়। সবসময় শিক্ষকদের সম্মান করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম শিক্ষকদের সম্মান করার তাগিদ দিয়ে বলেছেন, ‘তোমরা জ্ঞান অর্জন কর! এবং জ্ঞান অর্জনের জন্য আদব শিষ্টাচার শিখ। তাকে সম্মান কর যার থেকে তোমরা জ্ঞান অর্জন কর। (আল-মুজামুল আউসাত : ৬১৮৪)।
অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছাত্র বুঝে অথবা না বুঝে শিক্ষকের সঙ্গে বেয়াদবি করে ফেলে। যা গর্হিত কাজ। শিক্ষক পরের কথা, যার মধ্যে আল্লাহর ভয় থাকে, তার দ্বারা কখনো কোনো মানুষকে বিনা কারণে অপমান অথবা বেয়াদবি করা সম্ভব নয়। তবে সামাজিক অবক্ষয় এবং ইসলামী মূল্যবোধ না থাকার দরুন অনেক সময় এই ধরনের বাজে ঘটনা সংগঠিত হয়ে থাকে।
শিক্ষকতা অন্যতম সম্মানিত পেশা। শিক্ষকতার পদকে নবীজি (সা.) গৌরবের বলে উল্লেখ করেন। নবীজি (সা.) বলেছেন , ‘দুই ব্যক্তি ব্যতীত অন্য কারো পদ-গৌরব লোভনীয় নয়। ১. ধনাঢ্য ব্যক্তি, যাকে আল্লাহ ধন-সম্পদ দান করেছেন এবং তা সত পথে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন। ২. ওই ব্যক্তি, যাকে আল্লাহ বিদ্যা দান করেছেন এবং সে অনুসারে সে কাজ করে ও অপরকে শিক্ষা দেয়।’।
আমরা অনেক সময় দেখি সমাজে অনেকে শিক্ষকদের তুচ্ছ তাচ্ছিল্য করতে এবং অনেকে সুযোগ পেলে বেয়াদবি করার চেষ্টা করে, অথচ এই ধরনের কাজ শুধুমাত্র নির্বোধ এবং নিকৃষ্ট শ্রেণীর মানুষের পক্ষে করা সম্ভব।
আল্লাহ তায়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে আমাদের শিক্ষকরুপে প্রেরণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয়ই আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি।’ মহানবীকে পৃথিবীতে সবার চেয়ে মর্যাদাবান করে পাঠানো হয়েছে। তিনি হচ্ছেন শিক্ষকদের শিক্ষক, গুরুর গুরু। শিক্ষকরা মানুষ তৈরির কারিগর। শিক্ষকরা আমাদের গুরুজন। ইসলামে গুরুকে যথাযথ সম্মান ও মর্যাদা দেয়ার নির্দেশ দেয়া আছে। গুরুজনকে সম্মান করার জন্য ইসলাম আদেশ করেছেন। যারা গুরুজনদের সন্মান করে না তারা রাসূল (সা.) এর দলভুক্ত নয়। হজরত আনাস (রা.) হতে বর্ণিত যে, “একদিন একজন বয়স্ক ব্যক্তি রাসূল (সা:) এর দরবারে উপস্থিত হলে উপস্থিত সাহাবায়ে কেরাম নিজ নিজ স্থান থেকে সরে জায়গা করে দিলেন, তখন রাসূল (সা.) বলেন, যে ব্যক্তি ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয়”। (সুনানে তিরমিজি-১৯১৯)।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
