ইসলামে জনপ্রতিনিধির যেসব গুণ থাকা চাই
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
একটি সভ্যসমাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্রতিনিধিত্বপূর্ণ সমাজব্যবস্থা। আর তাই প্রতিনিধিত্বপূর্ণ সমাজ দিয়েই আল্লাহ তাআলা পৃথিবীতে মানবসভ্যতার সূচনা করেছিলেন। আদি পিতা হজরত আদম (আ.) ছিলেন মানবজাতির প্রথম প্রতিনিধি ও প্রথম নবী।
যুগে যুগে মহান আল্লাহ তাআলা যত নবী ও রাসুল হিসেবে পাঠিয়েছেন, তাদের সবাইকেই সমকালীন মানবগোষ্ঠীর সর্বোত্তম গুণাবলির অধিকারী করে ওই সমাজের প্রতিনিধিত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল।
বস্তুত জনপ্রতিনিধি বিশাল জনগোষ্ঠীর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব বহন করেন। জনপ্রতিনিধির সামগ্রিক যোগ্যতা, প্রজ্ঞা ও দূরদর্শিতার ওপর ভিত্তি করে কোনো সমাজ ও জাতির ভবিষ্যৎ নির্মিত হয়। সুতরাং জনপ্রতিনিধির বৈশিষ্ট্যগুণে যেমন একটি সমাজ ইতিহাসের স্বর্ণচূড়ায় আরোহণ করতে পারে, তেমনি তার ব্যর্থতা একটি জাতিকে ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষেপ করতে পারে।
জনপ্রতিনিধিত্বের সবচেয়ে বড় অঙ্গন হলো জাতীয় সংসদ। সুতরাং সংসদ নির্বাচনই যে বাঙালি জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ—সে কথা বলার অপেক্ষা রাখে না। সে জন্যই জনপ্রতিনিধি নির্বাচনের গুরুত্ব সীমাহীন।
একটি অগ্রসরমাণ জাতির প্রতিনিধির মধ্যে কী কী গুণ থাকা উচিত, একটি পূর্ণাঙ্গ জীবনব্যস্থা হিসেবে ইসলাম সেটি নির্দিষ্ট করে দিয়েছে। সেসব গুণাবলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।
তাকওয়া বা আল্লাহভীতি
যেকোনো জনপ্রতিনিধি সর্বপ্রথম তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া আবশ্যক। আল্লাহভীতি ও তাকওয়া মুমিনকে সর্বদা নিজ কর্তব্য পালনে তৎপর রাখে। বৈধ-অবৈধতার সীমারেখায় তাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। কারণ মুত্তাকি বা আল্লাহভীরু ব্যক্তি ছোট-বড় সবকাজেই পরকালীন জবাবদিহিতার কথা চিন্তা করে। তাই আল্লাহভীরু, সৎ ও যোগ্য ব্যক্তিই জনপ্রতিনিত্বের সম্মানজনক আসনে সর্বাধিক উপযুক্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘হে মানবমণ্ডলী! আমি তোমাদের একজন মাত্র পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। অতঃপর তোমাদের বিভিন্ন দল ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিতি অর্জন করতে পারো। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে, যে সবার চেয়ে বেশি মুত্তাকি।’ (সুরা আল-হুজুরাত, আয়াত : ১৩)
আমানতদারি ও ন্যায়পরায়ণতা
সাধারণত নির্বাচনী এলাকার ও সেখানে বসবাসকারী জনগণের কল্যাণে প্রয়োনীয় সরকারি-বেসরকারি সহায়তা ও অনুদান এসে থাকে জনপ্রতিনিধির মাধম্যে তার। সুতরাং জনপ্রতিনিধি আমানতদার না হলে জনগণ বঞ্চিত হবে। এলাকায় কাঙ্ক্ষিত পর্যায়ের উন্নয়ন হবে না। ফলে জনপ্রতিনিধি আমানতদার ও ন্যায়পরায়ণ হওয়া অত্যাবশ্যক। আল্লাহ ইরশাদ করেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করছেন যে তোমরা আমানতকে তার উপযুক্ত প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে। আর মানুষের মাঝে যখন কোনো বিষয়ে বিচার-ফয়সালা করবে, তখন অবশ্যই ইনসাফের ভিত্তিতে তা করবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন। আল্লাহ সব কিছু শোনেন ও দেখেন। (সূরা আন্-নিসা : ৫৮)
চরিত্র ও ব্যবহার মানোত্তীর্ণ হওয়া
এক হাদিসে আছে একবার রাসুল (সা.)-কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসুল! মানুষকে আল্লাহপ্রদত্ত নেয়ামতগুলোর মধ্যে সর্বোত্তম কোনটি? রাসুল (সা.) বলেন, উত্তম চরিত্র। (মুসনাদে আবু দাউদ, হাদিস : ১৩২৯)
জনপ্রতিনিধি অবশ্যই উন্নত চারিত্রিক গুণাবলির অধিকারী হওয়া চাই। কারণ চরিত্রহীনকে সমাজের সর্বস্তরের মানুষ ঘৃণা করে। আল্লাহ তাআলাও তাকে পছন্দ করেন না। মুয়াজ ইবনে জাবাল (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) আমাকে ইয়েমেনের গভর্নর হিসেবে পাঠানোর সময় শেষ অসিয়ত হিসেবে বলেন, ‘তুমি অবশ্যই তোমার চরিত্রকে সুন্দর করবে। কারণ মানুষের মধ্যে যার চরিত্র বেশি সুন্দর, সে দ্বীনদারির দিক থেকেও তাদের মধ্যে উত্তম।’ (মুসনাদে আহমাদ, হাদিস নং : ২১৯৮৯)
হৃদয়বান ও জনদরদি হওয়া
জনপ্রতিনিধি আন্তরিক, হৃদয়বান ও জনদরদি হওয়া অত্যন্ত জরুরি। কারণ জনপ্রতিনিধি যদি জনতার প্রতি ভালোবাসা না রাখে, জনগণের সঙ্গে তার সম্পর্ক যদি বন্ধুত্বপূর্ণ না হয়, তাহলে তার দ্বারা জনগণের স্বার্থ রক্ষা সম্ভব নয়।
ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমেই জনপ্রতিনিধি এলাকার জনগণ ও মহান আল্লাহর প্রিয় ও আস্থাভাজন হয়ে ওঠা সম্ভব। আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, অনুগ্রহ ও দয়াবানদের ওপর দয়াময় আল্লাহ দয়া ও অনুগ্রহ বর্ষণ করেন। সুতরাং জমিনের অধিবাসীদের ওপর তোমরা দয়া করো, তাহলে আসমানওয়ালা—অর্থাৎ আল্লাহ তোমাদের ওপর দয়া করবেন। (বুখারি ও মুসলিম)
জনসেবার মন-মানসিকতা থাকা
জনসেবার মানসিকতা জনপ্রতিনিধির আবশ্যিক অনুসঙ্গ। জনগণের সেবা করতে না পারলে তাদের নেতা হওয়ার কোনো স্বার্থকাত নেই। আরবিতে বিখ্যাত প্রবাদ রয়েছে, ‘আমিরুল কওমি খাদিমুহুম’—অর্থাৎ জাতির নেতা তিনি, যিনি তাদের সেবক। আর ইংরেজিতে বলা হয়, (The Greatest Leader Must Be The Greatest Servant).
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ও সর্বশ্রেষ্ঠ নবী হয়েও রাসুল (সা.) উম্মতের সেবা করে গেছেন জীবনভর। সাহাবায়ে কেরামও (রা.) রাসুল (সা.)-এর এ শিক্ষা ও আদর্শ লালন করেছিলেন। ফলে তাদের শাসনামলে জনসাধারণ উন্নত জীবনযাপনের পাশাপাশি বেশ শান্তি-সুখ ও সমৃদ্ধিতে ছিলেন।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
