ইসরায়েলের হুমকি-হামলার শঙ্কার মধ্যেই গাজার অভিমুখে ফ্লোটিলা
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫
ইসরায়েলের হুমকির মুখেই গাজা অভিমুখে এগিয়ে চলছে ক্ষুধার্ত বাসিন্দাদের জন্য ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। বুধবার ১২০ নটিক্যাল মাইল বা ২২২ কিলোমিটারের মধ্যে চলে আসার পর বহরের একজন কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলের হুমকির কথা জানান। ওই কর্মী হলেন প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনালের সহসাধারণ সমন্বয়কারী ডেভিড অ্যাডলার। এক চিঠিতে তিনি ইসরায়েলের হামলার আশঙ্কা ব্যক্ত করে বলেন, ইতোমধ্যে ইসরায়েলের কয়েকটি জাহাজ ফ্লোটিলাকে ঘিরে ধরেছিল। তারা ক্রুদের ভয় দেখায় এবং বহরের মধ্যে পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে। এ সময় বহরের কর্মীদের জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেন অ্যাডলার। বুধবার বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এদিকে ফ্লোটিলা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, তেলআবিব থেকে ৪০ কিলোমিটার দক্ষিণের আশদোদ বন্দরে প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা আশদোদ ও আশপাশের হাসপাতালগুলোকে সতর্ক থাকতেও নির্দেশ দিয়েছে।
গণমাধ্যমটি জানায়, ইসরায়েলি নৌবাহিনীর এলিট স্পেশাল ফোর্স ইউনিট শায়েতেত-১৩ এর সদস্যরা ফ্লোটিলার জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেবে। বহরের কর্মীদের ইসরায়েলি নৌবাহিনীর জাহাজে তুলে তীরে নেওয়া হবে এবং তাদের কারাগারে নিক্ষেপ করা হবে। আর যারা আদেশ মেনে কাজ করবে তাদের ফেরত পাঠানো হবে। কিছু জাহাজকে তীরে টেনে আনা হবে এবং অন্যগুলো সমুদ্রে ডুবিয়ে দেওয়া হতে পারে। ফলে বহরের ৪৯৭ যাত্রী জীবন শঙ্কায় রয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার নৌ-বহরকে থামানোর আহ্বান জানিয়েছেন। ইতালি এবং গ্রীস ইসরায়েলকে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এবং জানিয়েছে যে, তারা ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ডেভিড অ্যাডলার তার চিঠিতে বলেন, ‘আমি আশঙ্কা করছি এটিই হবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আপনাকে লেখা আমার শেষ চিঠি। আমরা গাজার উপকূল থেকে এখন মাত্র ১২০ নটিক্যাল মাইল দূরে। গত রাতে বেশ কয়েকটি ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ আমাদের বহরকে বাধা দিয়েছিল। তারা আক্রমণ করেছিল, ক্রুদের ভয় দেখিয়েছিল এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল।‘
জাহাজে থাকা একজন কর্মী রুস ইয়েকেমা ইনস্টাগ্রামে বলেন, ‘আমরা ইসরায়েল প্রভাবিত অঞ্চলে (মিশরের জলসীমার কাছাকাছি) প্রবেশ করেছি। আগামী ৪৮ ঘণ্টা আমাদের ওপর নজর রাখুন। এখনই ইসরায়েলের অবরোধ ভাঙার সময়।
ফ্লোটিলার একটি জাহাজের কর্মী স্যামুয়েল রোস্টল আল জাজিরাকে বলেন, ইসরায়েলি হুমকির মুখে জাহাজের প্রায় সব ক্রু রাতের বেশিরভাগ সময় জেগে কাটিয়েছেন।
জাহাজ আলমায় থাকা থিয়াগো আভিলা বলেন, ইসরায়েলের বাধা দেওয়ার সময় নৌকার ডিভাইসগুলো অচল হয়ে যায়। ক্যামেরা, লাইভস্ট্রিম ও যোগাযোগ ব্যবস্থা ঠিকমতো কাজ করছিল না। আরেক যাত্রী লিসি প্রোয়েনকা বলেন, ইসরায়েলি একটি জাহাজ প্রায় ১৫ মিনিট ধরে বহরের চারপাশে চক্কর দিয়েছিল। অন্যরা জানান, বেশ কয়েকটি অজ্ঞাত জাহাজ আলো ছাড়াই নৌবহরে বাধা দেয়।
ফুটেজে দেখা গেছে, ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্কের নৌবাহিনীর সদস্যরা কাজ করছে। ফ্লোটিলায় কমপক্ষে ৪৪টি দেশের কর্মী, সাংবাদিক এবং শিল্পী রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ ও নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা।
ফ্লোটিলার সঙ্গে যুক্ত ছিল ইতালীয় নৌবাহিনীর ফ্রিগেট। কিন্তু ইতালীয় কর্মকর্তারা উপকূলরেখা থেকে ১৫০ নটিক্যাল মাইল (২৭৮ কিমি) দূরত্বে আসামাত্রই তারা নৌবহর ত্যাগ করে।
ফ্লোটিলা রক্ষার আহ্বান
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অস্ট্রেলিয়া ফ্লোটিলায় ড্রোন হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির ছয় জন নাগরিক জাহাজ বহরে যুক্ত আছেন। ফরাসি এমপি মাথিল্ডে প্যানোট ফ্লোটিলার সুরক্ষার আহ্বান জানিয়েছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ফ্লোটিলায় থাকা শত শত মানুষের জীবনের প্রতি সম্পূর্ণ সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।
পোপ লিও চতুর্দশও নৌবহরের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আশা করি সহিংসতা হবে না, মানুষকে সম্মান করা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে রোববার বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে গ্রেটা থানবার্গ এই নৌবহরকে একটি প্রচারণামূলক পদক্ষেপ আখ্যা দেওয়ার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, আমি মনে করি না কেউ প্রচারের জন্য জীবন ঝুঁকির মুখে ফেলবে।
গত ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখন পর্যন্ত গাজায় সবচেয়ে বড় সামুদ্রিক মিশন। এত ৪৪ জাহাজে ৪৯৭ জন যাত্রী রয়েছে। গত জুন ও জুলাই মাসে গাজায় জাহাজে করে ত্রাণ পৌঁছে দেওয়ার আরও দুটি প্রচেষ্টা আটকে দিয়েছিল ইসরায়েল। সূত্র: বিবিসি ও আলজাজিরা
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
