ইসরাইলি বিমান হামলায় প্রাণ গেল ফিলিস্তিনি চিত্র-যোদ্ধার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪
মাহাসেন আল-খতিব তার অনন্য প্রতিভা ব্যবহার করে গাজায় ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধের ভয়াবহতা চিত্রিত করেছিলেন। গত বছরের অক্টোবর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তিনি তার চিত্রকর্মের মাধ্যমে গাজার ভয়াবহ দৃশ্যগুলো চিত্রিত করছিলেন।
শনিবার (১৯ অক্টোবর) তিনি তার শেষ চিত্রকর্ম পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। যেখানে তিনি ১৯ বছর বয়সি শাবান আল-দালুকে চিত্রিত করেন। যিনি কিছুদিন আগেই গাজার আল-আকসা হাসপাতালে ইসরাইলি বোমাবর্ষণে প্রাণ হারান।
তার মর্মান্তিক মৃত্যুর সেই চিত্র তুলির আঁচড়ে ফুটিয়ে তোলার কিছুক্ষণ পরেই ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারান মাহাসেন নিজেও। এদিন হামলাটি ঘটেছিল গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে তার বাসার পাশেই।
মাহাসেন এবং তার পরিবারের সদস্যরা তখন নিজেদের বাড়িতেই ছিলেন। এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছিলেন যে, গাজায় আর কোনো নিরাপদ জায়গা নেই, যেখানে পালিয়ে যাওয়া যায়।
ক্রমাগত ইসরাইলি হামলার মুখে এর আগেও বহুবার তিনি এবং তার পরিবার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু মৃত্যু তাদের পিছু ছাড়েনি।
বর্বর ইসরাইলি বাহিনী গত ১৫ দিন ধরে উত্তর গাজায় অনবরত বোমা বর্ষণ করছে। স্থানীয় বাসিন্দারা যাকে বর্ণনা করছেন ২০২৩ সালের ৭ অক্টোবরের পর সবচেয়ে সহিংস আগ্রাসন হিসেবে।
মাহাসেনের চাচা হোসাম আল-খতিব মিডল ইস্ট আইকে বলেন, ইসরাইলি বাহিনী যখন এই এলাকায় তীব্র হামলা চালায়, তখন তাদের বাড়িটি ছিল উদ্বাস্তু মানুষে পূর্ণ।
হোসাম জানান, বিমান হামলায় মাহাসেন তাৎক্ষণিকভাবে প্রাণ হারান এবং অপর ৮ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ব্যাপক হারে গোলাবর্ষণের কারণে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হয়।
ঘটনার সময় ও পরবর্তী ভয়াবহতা উল্লেখ করে হোসাম বলেন, ‘আমরা এখনও তার মরদেহ দাফন করতে পারিনি। সেটি এখনও কামাল আদওয়ান হাসপাতালে রয়েছে’।
মাহাসেন আল-খতিব ছিলেন একজন চিত্রশিল্পী, স্টোরিবোর্ড শিল্পী, ফ্রিল্যান্স চরিত্র ডিজাইনার এবং ডিজিটাল শিল্পের প্রশিক্ষক। তিনি তার কাজের মাধ্যমে তার পরিবারকে সহায়তা করতেন। তিনি তার প্রতিভা ব্যবহার করে ফিলিস্তিনি অধিকার এবং ইসরাইলি অবিচারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করতেন।
গাজায় যুদ্ধ চলাকালেও তিনি ফ্রিল্যান্স ডিজিটাল আর্টে বিনামূল্যে অনলাইন কোর্স চালু করেছিলেন। যাতে ইন্টারনেট সুবিধা ভোগ করা ব্যক্তিরা আয়ের উৎস সৃষ্টি করতে পারেন।
মাহাসেনের বন্ধু এবং শিক্ষার্থী জুমানা শাহিন বলেন, ‘মাহাসেন ছিলেন গাজার সবচেয়ে পেশাদার, নম্র এবং প্রিয় শিল্পীদের একজন। তিনি যার সঙ্গেই কাজ করতেন, তার ওপর একটি স্থায়ী ছাপ রেখে যেতেন’।
গাজায় ইসরাইলের নিয়মিত বোমাবর্ষণ এবং দুর্বল ইন্টারনেট সুবিধার মাঝেও মাহাসেন গাজার বাস্তবতাকে চিত্রিত করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন।
তার বিষয়ে বলতে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে শাহিন বলেন, ‘তিনি একবার আমাকে বলেছিলেন যে, আমি চাই আমার জ্ঞান ও কর্ম যতটা সম্ভব বেশি মানুষকে শেয়ার করতে, কারণ যদি আমি মরে যাই, অন্তত আমার জ্ঞান ও কর্ম অন্যদের মাধ্যমে বেঁচে থাকবে’।
মাহাসেনের আরেক সহকর্মী বিলাল আবুনাদি এখনও তার মৃত্যু সংবাদে হতবাক। তারা একটি মিডিয়া ও গ্রাফিক্স ডিজাইন কোম্পানিতে একসঙ্গে কাজ করতেন।
বিলাল বলেন, তার কর্মশক্তি এবং দায়িত্ববোধ সবার জন্য অনুপ্রেরণাদায়ক ছিল। তিনি সবকিছুকে আনন্দময় করে তুলতেন এবং সবার ভেতর থেকে সেরাটা বের করার জন্য অনুপ্রাণিত করতেন।
শনিবার মাহাসেনের মৃত্যুর সংবাদ দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে তার হাজার হাজার অনুসারী, শিক্ষার্থী এবং সহকর্মী শোক প্রকাশ করেন।
তার বিষয়ে বিলাল আরও বলেন, ‘তিনি খুবই সদয় এবং উদার মনের মানুষ ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে, গাজার শিল্পীদের জীবনে সর্বোত্তম কিছু পাওয়া উচিত’।
(মিডল ইস্ট আই-তে প্রকাশিত দখলকৃত গাজা ভূখণ্ড থেকে আহমেদ দ্রমলির লেখা অনুসারে।)
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
