ইমরান খানের দলের সেই ‘নিলি পরী’ গ্রেফতার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী আনিলা জাট ওরফে ‘নিলি পরীকে’ গ্রেফতার করেছে লাহোর পুলিশ। পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) সাংস্কৃতিক শাখার সভাপতি তাহির আনজুমকে লাঞ্ছিত ও নির্যাতনের অভিযোগে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লাহোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি-অপারেশনস) ফয়সাল কামরান বলেন, পুলিশ লোহারী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
এর আগে বুধবার পাঞ্জাব অ্যাসেম্বলির বাইরে অনশন কর্মসূচি পালন করে পিটিআই। এ সময় ওই অনশন শিবিরের পাশ দিয়ে গাড়িতে চড়ে যাচ্ছিলেন মঞ্চ অভিনেতা তাহির আনজুম। তখনই পিটিআইয়ের ওই নারী কর্মীর হামলার শিকার হন বলে অভিযোগ করেন পিএমএল-এন নেতা। অনশন কর্মসূচিটি পিটিআই কর্মীরা তাদের কারাবন্দি নেতাদের জন্য পালন করছিল।
ক্ষুব্ধ ওই পিটিআই কর্মী পিএমএল-এন নেতার শার্টের একটি হাতা ছিঁড়ে দেন এবং তাকে তার গাড়ি থেকে টেনে বের করার চেষ্টাসহ মারধর এবং গালিগালাজ করেন।
আনিলা জাটের অভিযোগ, তাহির আনজুম কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ‘সন্ত্রাসী’ অভিহিত করার জন্য অবমাননাকর ভিডিও পোস্ট করতেন।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে যে, পিটিআই কর্মী তাহির আনজুমকে গালিগালাজ করছেন এবং মঞ্চ অভিনেতা তার গাড়ির ভেতরে থাকার জন্য প্রচণ্ড লড়াই করেছিলেন। এ সময় তার শার্টের ডান হাতা ছেঁড়া ছিল।
ভিডিও চিত্রে আরও দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য এবং লোকজন অনিলাকে থামাতে চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ, তিনি কোনোভাবেই হাল ছেড়ে দিতে চাচ্ছিলেন না এবং নিরাপত্তাকর্মীদের প্রতিহত করছিলেন। অনেক সময় ধরে ধস্তাধস্তির একপর্যায়ে তাহির আঞ্জুম ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মঞ্চ অভিনেতা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি করেন যে, ঘটনার সময় গাড়িতে তার সন্তানেরা থাকা সত্ত্বেও পিটিআই কর্মীরা কোনো রকম ছাড় দেয়নি, তাকে লাঞ্ছিত করেছে।
এ ঘটনায় তিনি পিটিআই কর্মীদের একটি ‘সন্ত্রাসী সংগঠনের’ সদস্যদের মতো আচরণ করার জন্য এবং তাকে গালিগালাজ করার জন্য নিন্দা জানান।পাশাপাশি তিনি পিটিআই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ভিডিও পোস্ট করা বা এ ধরনের বেআইনি কিছু করার কথাও অস্বীকার করেন।
ঘটনাটি ঘটেছিল পাঞ্জাব অ্যাসেম্বলি ভবনের বাইরে। যেখানে ইমরান খান প্রতিষ্ঠিত দলটির নেতাকর্মীরা ইসলামাবাদের পর দ্বিতীয় কোনো অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে তাদের গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
