ইন্দিরা-মের্কেলের রেকর্ড ছুঁলেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। সোমবার বিকেলে বঙ্গভবনে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এরই মাধ্যমে তিনি বাংলাদেশে পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার নজির স্থাপন করলেন। আর বিশ্ব রাজনীতিতে তিনি স্পর্শ করলেন আয়রন লেডি হিসেবে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের রেকর্ড। একইসঙ্গে অতিক্রম করেছেন মার্গারেট থেচারের রেকর্ড। এখন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নারীদের এলিট ক্লাবে প্রবেশ করতে যাচ্ছেন একাত্তর বছর বয়সী শেখ হাসিনা।
মার্গারেট থেচার ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী তো বটেই, বিংশ শতাব্দীতে অন্য কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী এতোদিন ডাউনিং স্ট্রিটের বাসিন্দা থাকেননি। কনজারভেটিভ পার্টি থেকে পর পর তিনবার (১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৮৭) প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি টানা ক্ষমতায় ছিলেন, যা ব্রিটেনের দেড়শ বছরের ইতিহাসে এক অনন্য মাইলফলক।
অন্যদিকে চারবার সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন মাত্র দুজন নারী রাজনীতিক। তাদের একজন হলেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধী। আর অপরজন হলেন জার্মানির বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে নবনিযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে জয়ী হয়ে। এরপর ২০০৮ সালে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের বিজয়ী হয়ে টানা তিন বার প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন।
কংগ্রেস নেত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী, তিনিই ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ১৯৬৬ সালে প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ১৯৭১ সালের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক আসনের বিজয়ী হয়ে ইন্দিরা গান্ধী দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। একটানা ১৯৬৬ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইন্দিরা গান্ধী। এরপর ১৯৮০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন শ্রীমতি গান্ধী। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তিনি দেহরক্ষীর গুলিতে মৃত্যুবরণ করেন।
২০০৫ সাল থেকে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাঙ্গেলা ডোরোটেয়া মের্কেল। ২০০৯ এর ২৭ সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তার দল সর্বাধিক সংখ্যক ভোট পেয়ে জয়ী হয় এবং সিএসইউ ও ফ্রি ডেমোক্রেটিক পার্টির সঙ্গে জোট সরকার গঠন করেন এবং ২০০৯ সালের ২৮ অক্টোবর তার সরকার শপথ গ্রহণ করে।
২০১০ সালের ১০ এপ্রিল মের্কেল দ্বিতীয়বারের মতো জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন। এরপর ২০১৩ সাল এবং ২০১৭ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো জার্মানির চ্যন্সেলর নির্বাচিত হন।
জার্মান রাজনীতির ইতিহাসে মের্কেল প্রথম কোনো নারী যিনি টানা চতুর্থ দফায় দেশটির চ্যান্সেলর হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। ফলে তিনি ইউরোপের সবচেয়ে দীর্ঘকালীন শাসকে পরিণত হতে যাচ্ছেন।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
