ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে রাশিয়া
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনে পরীক্ষামূলকভাবে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘আন্তর্জাতিক অপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন।
শুক্রবার এক প্রতিরক্ষা সম্মেলনে অংশগ্রহণ করে পুতিন বলেন, রাশিয়ার কাছে যথেষ্ট সংখ্যক উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, এবং তারা ইউক্রেনে এগুলোর পরীক্ষা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। খবরটি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান অনলাইন।
গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইউক্রেনের দিনিপ্রো শহরে প্রথমবারের মতো ‘ওরেশনিক’ নামের এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে সফল পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন এবং ভবিষ্যতেও এর পরীক্ষা চালানোর পরিকল্পনা ঘোষণা করেছেন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নতুন এই ঝুঁকি মোকাবিলায় কিয়েভ পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ করছে। ক্রেমলিনের মতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর্তৃক সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাব হিসেবে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর প্রশাসন ইউক্রেনকে রাশিয়ায় হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন, যার ফলে ওয়াশিংটন ও কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনা তীব্র হয়েছে।
শুক্রবার, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, 'প্রয়োজনে আমরা যুদ্ধক্ষেত্রেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করব, বিশেষ করে যদি রাশিয়ার নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি সৃষ্টি হয়।' তিনি আরও জানান, 'ওরেশনিক' হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়ে যেতে সক্ষম এবং এর উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। 'ওরেশনিক' নামটি একটি বিশেষ ধরনের বৃক্ষ, 'হ্যাজেল ট্রি'-এর নামে রাখা হয়েছে। নতুন এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, যা আগে কখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
পেন্টাগন জানিয়েছে, 'ওরেশনিক' ক্ষেপণাস্ত্রটি 'আরএস-২৬ রুবেজ' নামক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এর ভিত্তিতে তৈরি করা হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে চলতে পারে এবং যাত্রাপথের মাঝে কৌশল পরিবর্তন করতে সক্ষম। এর ফলে, এগুলো শনাক্ত করা ও আটকানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে।
নতুন এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় পুতিন উচ্ছ্বসিত হলেও এ নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা। জেলেনস্কি বলেন, অন্য দেশকে সন্ত্রাসের জন্য ব্যবহার করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো স্পষ্টতই একটি আন্তর্জাতিক অপরাধ। এ ঘটনায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
